পূর্বাষাঢ়া নক্ষত্রে অর্থ নিয়ে দুশ্চিন্তা কাটবে ৪ রাশির! আজকের রাশিফল, ৯ এপ্রিল

Published:

Daily Horoscope

সৌভিক মুখার্জী, তারাপীঠ: আজ ৯ এপ্রিল, বৃহস্পতিবার। আজকের রাশিফল (Daily Horoscope) দেখেই শুরু করুন দিনটি। পঞ্জিকা বলছে, আজ চন্দ্র বিরাজ করছে ধনু রাশিতে এবং সূর্য বিরাজ করছে মীন রাশিতে। এদিকে আজ মূলা এবং পূর্বাষাঢ়া নক্ষত্রের প্রভাব পড়ছে। অষ্টমী তিথির বিশেষ দিনটিতে পরিঘ এবং শিব যোগ বিরাজ করবে। আজ সূর্যোদয় হবে সকাল ৬:২০ মিনিটে এবং সূর্যাস্ত ভাবে সন্ধ্যা ৬:৪৩ মিনিটে।

জ্যোতিষীরা বলছে, যেহেতু আজ বৃহস্পতিবার, তাই মা লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে কিছু রাশির জাতক-জাতিকাদের উপর। কিন্তু কিছু রাশির জন্য আজকের দিনটি খুব একটা ভালো যাবে না। কোন কোন রাশি তা জানতে হলে অবশ্যই পড়ুন দৈনিক রাশিফল (Ajker Rashifal)। প্রতিদিনের রাশিফল ঠিক একদিন আগে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।

মেষ রাশির আজকের রাশিফল: আজ বিজয় উদযাপন আপনার হৃদয়কে আনন্দে ভরে দিতে পারে। উত্তেজনা দ্বিগুণ করার জন্য আজ বন্ধুদেরকে আমন্ত্রণ জানাতে পারেন। জীবনে যারা অর্থের গুরুত্ব বোঝেন না, তারা তা বুঝতে পারবেন। ব্যস্ত দিনের মাঝে আত্মীয়দের বাড়িতে ছোট্ট ভ্রমণ করতে পারেন, যা আরামদায়ক এবং সুস্থদায়ক হবে। পরিবার এবং দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হবে না। স্বাস্থ্য নিয়ে আজ চিন্তা করার দরকার নেই। বিবাহিত জীবনের জন্য বিশেষ দিন হতে চলেছে আজ।

প্রতিকার: আর্থিক অবস্থাকে উন্নতি করতে হলে শিবলিঙ্গে জল অর্পণ করার চেষ্টা করুন।

বৃষ রাশি: আজ বাইরে যাওয়ার পরিকল্পনা করলে নিজের মুখে সবসময় হাসি রাখুন। কারো সঙ্গে পরামর্শ না করে কোথাও টাকা বিনিয়োগ করবেন না। নাহলে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। বন্ধু এবং পরিবারের সঙ্গে আনন্দময় সময় কাটান। পরিবারে কোনও রকম সমস্যা হবে না। আজ প্রিয় কাজকর্মে মনোনিবেশ করতে চাইলে একটু সমস্যা হতে পারে। আর্থিক দিক থেকে আজকের দিনটা মোটামুটি ভালো কাটবে। স্বাস্থ্য নিয়ে কোনও রকম চিন্তা করা দরকার নেই।

প্রতিকার: চাকরি বা ব্যবসায় উন্নতি করার জন্য গরীব মেয়েদের মধ্যে দুধের প্যাকেট বিতরণ করার চেষ্টা করুন।

মিথুন রাশি: আজ অতিরিক্ত খাওয়া এড়িয়ে চলুন এবং ওজনের দিকে নজর রাখার চেষ্টা করুন। কিছু বেকার ব্যক্তি চাকরি পেতে পারে যা আর্থিক অবস্থার উন্নতি ঘটাবে। বন্ধুরা সাহায্য করবে। প্রেমের ব্যাপারে চাপ সৃষ্টি করবেন না। আজ দাম্পত্য জীবনে ঝামেলার সম্ভাবনা রয়েছে। যারা গত কয়েকদিন ধরে খুব ব্যস্ত ছিলেন, তারা আজ অবসর সময় পেতে পারেন। স্বাস্থ্যের দিকে মনোযোগ দেওয়া দরকার। স্বাস্থ্য খুব একটা ভালো থাকবে না। আজ সাফল্যের পথে যেগুলি বাধা হয়ে দাঁড়িয়েছিল তা কাটিয়ে উঠতে পারবেন।

প্রতিকার: প্রেমের জীবনকে উন্নতি করার জন্য সুগন্ধি রুমাল পকেটে রাখার চেষ্টা করুন।

কর্কট রাশি: সিদ্ধান্ত নেওয়ার সময় অন্যদের প্রতি বিশেষভাবে খেয়াল রাখার চেষ্টা করতে হবে। যে কোনও ভুল সিদ্ধান্ত আপনার উপর নেতিবাচক প্রভাব আনতে পারে। আজ আপনার মনে হবে যে আপনার হাতে পর্যাপ্ত পরিমাণে টাকা নেই। টাকা জমানার বিষয়ে পরিবারের সদস্যদের সাহায্য নিতে পারেন। আজ আপনি আপনার পরিবারের ছোট সদস্যদের সঙ্গে কোনও পার্ক বা শপিংমলে যেতে পারেন। আজ আপনার জীবনসঙ্গীর সঙ্গে ঘনিষ্ঠতা সুখ এনে দেবে। ব্যবসায়ীদের জন্য দিনটি খুবই ভালো।

প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করার জন্য দুধ বা দই খাওয়ার চেষ্টা করুন।

সিংহ রাশি: আজ ভ্রমণের পরিকল্পনা থাকলে সময়টা আনন্দদায়ক বা আরামদায়ক ভাবে কাটবে। কাউকে টাকা ধার দেবেন না এবং যদি দিতেই হয়, তাহলে তাঁর কাছ থেকে লিখিতভাবে নেওয়ার চেষ্টা করুন। নবজাতকের অসুস্থতা আজ উদ্বেগের কারণ হয়ে দাঁড়াতে পারে। সাবধানে ডাক্তারের পরামর্শ নেওয়ার চেষ্টা করতে হবে। আনন্দের জন্য ভ্রমণ আজ বেশ শান্তি আনবে। আত্মীয়-স্বজনের নিয়ে আপনার জীবন সঙ্গীর সাথে তর্ক হতে পারে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি খুবই ভালো কাটবে। আর্থিক দিক থেকে দিনটি খুব একটা ভালো নয়।

প্রতিকার: পারিবারিক সুখ বৃদ্ধি করার জন্য গরিব মেয়েদের মধ্যে ক্ষীর বিতরণ করার চেষ্টা করুন।

কন্যা রাশি: আজ ঘৃণাকে জয় করার স্বভাব গ্রহণ করতে হবে। ঋণ নেওয়ার পরিকল্পনা করে থাকলে এবং দীর্ঘদিন ধরেই তার চেষ্টা করে থাকলে আজ আপনি পেতে পারেন। আজ যোগাযোগ দক্ষতা উন্নত করার জন্য দিনটি ভালো। আকর্ষণীয় ভাবমূর্তি ভালো ফলাফল এনে দেবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুবই ভালো কাটবে। ব্যবসায়ীদের জন্য দিনটি খুবই ভালো। পরিবার এবং দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হবে না। আজ সামান্য চেষ্টার মাধ্যমে বিবাহিত জীবনের সেরা দিনগুলির মধ্যে একটি কাটাতে পারবেন।

প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করার জন্য আজ রৌদ্রস্নান করার চেষ্টা করুন।

তুলা রাশি: আজ কর্মক্ষেত্রে ঊর্ধ্বতনদের চাপ এবং বাড়িতে দ্বন্দ্ব আপনার সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে, যা আপনার মনোযোগ ব্যাঘাত ঘটাবে। আজ শক্তিতে ভরপুর থাকবেন। স্বপ্নকে সত্যি করতে পারবেন। পরিবার এবং দাম্পত্য জীবনে সুখ শান্তি থাকবে। আজ জীবনসঙ্গীকে খুঁজে পেলে জীবনে আর কারোর প্রয়োজন পড়বে না, এটা আপনি গভীরভাবে অনুভব করতে পারবেন। পরিবারের সঙ্গে বসে জীবনের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে পারেন। জীবনসঙ্গী আপনাকে অনুভব করবে যে, সত্যিই সে আপনাকে পেয়ে ধন্য।

প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করার জন্য শরীরে আজ সোনা পরার চেষ্টা করুন।

বৃশ্চিক রাশি: ব্যক্তিগত সমস্যাগুলি মানসিক শান্তিকে বিঘ্নিত করতে পারে। মানসিক চাপ কমানোর জন্য আকর্ষণীয় বা ইতিবাচক কিছু পড়ুন। দীর্ঘমেয়াদি বিনিয়োগের দিক থেকে আজকের দিনটি খুবই ভালো। আর্থিক লাভের সম্ভাবনা আছে। কিন্তু ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি ভালো নয়। একসঙ্গে বাইরে গিয়ে আজ আপনার প্রেমের জীবনের নতুন শক্তি সঞ্চার করতে পারবেন। ঊর্ধ্বতনদের সঙ্গে আজ কিছু বিরোধিতার সম্মুখীন হতে পারেন। তবে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে আজ।

প্রতিকার: পারিবারিক জীবনের সুখ ফিরিয়ে আনার জন্য সাদা গরুকে পশু খাদ্য খাওয়ানোর চেষ্টা করুন।

ধনু রাশি: আজ দিনটি আনন্দ করার এবং নিজের পছন্দের কাজগুলি করার দিন। এমন কাজ করুন যেগুলি আপনার নিজের সম্পর্কে ভালো বোধ করায়। আজ বিদেশে বসবাসকারী কোনও আত্মীয়র কাজ থেকে হঠাৎ করে সুসংবাদ পেতে পারেন। পরিবার এবং দাম্পত্য জীবনে সুখ শান্তি থাকবে। আকর্ষণীয় কোনও ঘটনা হতে পারে। আজ স্বাস্থ্য নিয়ে কোনও রকম চিন্তা করা দরকার নেই। ভালোবাসার দিক থেকে দিনটি ইতিবাচক। প্রিয়জনকে হাসাতে পারবেন আজ।

প্রতিকার: আর্থিক অবস্থা উন্নতি করতে হলে ভুলেও নপুংশকদের অপমান করবেন না এবং নিজের সমর্থ্য অনুযায়ী তাদেরকে সাহায্য করার চেষ্টা করুন।

মকর রাশি: আজ আপনি উদ্যমী এবং প্রাণবন্ত বোধ করবেন। স্বাস্থ্য আপনার অনুকূলেই থাকবে। কিছু ব্যক্তি জমি সংক্রান্ত বিষয়ে অর্থ ব্যয় করতে পারে। বন্ধু এবং জীবনসঙ্গী আপনাকে আজ স্বস্তি ও আনন্দ দেবে। নিজের জিনিসপত্রের যত্ন না নিলে সেগুলি আজ হারিয়ে যেতে পারে বা চুরি হয়ে যেতে পারে। আজ আপনার চারপাশের মানুষ এমন কিছু করতে পারে যা আপনার জীবনসঙ্গীকে আপনার প্রতি পুনরায় আকৃষ্ট করবে। পরিবার এবং দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হবে না।

প্রতিকার: চাকরি বা ব্যবসায় উন্নতির জন্য বাড়িতে ময়ূরের পালক রাখার চেষ্টা করুন।

কুম্ভ রাশি: কেউ আপনার মেজাজ খারাপ করতে পারে। কিন্তু এসব বিষয়কে আপনার নিয়ন্ত্রণ করতে দেবেন না। অপ্রয়োজনীয় দুশ্চিন্তা বা মানসিক চাপ আজরের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। আর্থিক দিক থেকে আজকের দিনটি সম্পূর্ণ ভালো কাটবে। স্বাস্থ্য নিয়ে চিন্তা করার দরকার। স্বাস্থ্য ভালো থাকবে না। আজ অলৌকিক কিছু আশা করবেন না। ডেটে গেলে বিতর্কিত বিষয়গুলি উত্থাপন করা এড়িয়ে চলুন। আত্মীয়দের কারণে জীবনসঙ্গীর সাথে তর্ক হতে পারে আজ।

প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করার জন্য সবার ঘরে স্পোটিং এর গোলক রাখার চেষ্টা করুন

মীন রাশি: আজ আপনার নিষ্ঠা এবং সাহস আপনার জীবনসঙ্গীর জন্য সুখ বয়ে আনতে পারে। আজ কিছু বেকার মানুষ চাকরি পেতে পারেন, যা তাদের আর্থিক অবস্থার উন্নতি ঘটবে। পরিবারের সদস্যদের সাথে নিজের সমস্যা ভাগ করে নিলে আজ আপনি স্বস্তি বোধ করবেন। তাদের সঙ্গে কথা বলা উচিত। আর্থিক দিক থেকে দিনটি খুবই ভালো। দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হবে না। ভালোবাসার দিক থেকে দিনটি ইতিবাচক। কিন্তু পরিবারে ঝামেলার সম্ভাবনা রয়েছে। জীবনসঙ্গীর রোমান্টিক দিকটি পুরোপুরি প্রকাশ পাবে।

প্রতিকার: দাম্পত্য জীবনে সুখ ফিরিয়ে আনার জন্য জাফরান ব্যবহার করার চেষ্টা করুন।

প্রতিদিন সকালে দৈনিক রাশিফলের আপডেট পেতে অবশ্যই গুগল করুন- India Hood Rashifal

google button