সৌভিক মুখার্জী, তারাপীঠ: আজ ১০ এপ্রিল, শুক্রবার। আজকের রাশিফল (Daily Horoscope) দেখেই শুরু করুন দিনটি। পঞ্জিকা বলছে, আজ চন্দ্র ধনু এবং মকর রাশিতে বিরাজ করবে। অন্যদিকে সূর্য বিরাজ করছে মীন রাশিতে। আজ পূর্বাষাঢ়া এবং উত্তরাষাঢ়া নক্ষত্রের প্রভাব পড়ছে। নবমী তিথির বিশেষ দিনটিতে শিব এবং সিদ্ধ যোগ বিরাজ করছে। আজ সূর্যোদয় হবে সকাল ৬:০১ মিনিটে এবং সূর্যাস্ত যাবে সন্ধ্যার ৬:৪৪ মিনিটে।
জ্যোতিষীরা বলছে, যেহেতু আজ শুক্রবার, তাই সন্তোষী মায়ের কৃপা বর্ষিত হবে কিছু রাশির জাতক জাতিকাদের উপর। কিন্তু কিছু রাশির জন্য আজকের দিনটি খুব একটা ভালো যাবে না। কোন কোন রাশি তা জানতে হলে অবশ্যই পড়ুন দৈনিক রাশিফল (Ajker Rashifal)। প্রতিদিনের রাশিফল ঠিক একদিন আগে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।
মেষ রাশির আজকের রাশিফল: আজ দীর্ঘদিনের অসুস্থতা থেকে মুক্তি পেতে পারেন। স্বাস্থ্য সম্পূর্ণ ভালো থাকবে। মা-বাবার স্বাস্থ্যের জন্য আপনাকে টাকা খরচ করতে হতে পারে। এতে আর্থিক অবস্থার অবনতি ঘটবে। কিন্তু স্বাস্থ্যের দিকে বেশি অগ্রাধিকার দেওয়া উচিত। আজ আপনি সম্পর্কগুলোকে আরও মজবুত করতে পারবেন। দিনের শেষে কোনও পুরনো বন্ধুর সঙ্গে আপনার আনন্দদায়ক সাক্ষাৎ হবে। প্রিয়জনের ভালবাসা উপভোগ করতে পারবেন। পরিবারে কোনও রকম সমস্যা হবে না। অতিরিক্ত কাজের চাপ আজ ক্লান্তিকর হতে পারে।
প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে হলে অশ্বত্থ গাছের ছায়ায় দাঁড়িয়ে লোহার পাত্রে জল, চিনি, ঘি ও দুধ মিশিয়ে সেই মিশ্রণ গাছের গোড়ায় ঢেলে দেওয়ার চেষ্টা করুন।
বৃষ রাশি: নিজের ইচ্ছা পূরণের জন্য ব্যক্তিগত সম্পর্কগুলোকে ব্যবহার করলে আজ আপনার জীবনসঙ্গী বিরক্ত হবে। সন্ধ্যাবেলা অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। ধার দেওয়া টাকা ফেরত পেতে পারেন। আজ কোনও পার্টির পরিকল্পনা করে থাকলে সেরা বন্ধুদেরকে আমন্ত্রণ জানান। কর্মক্ষেত্রে আপনি ইতিবাচক কোনও পরিবর্তন দেখতে পারেন। আজ আপনি উপলব্ধি করবেন যে ভালোবাসা সব রোগের রোগের ওষুধ। বিবাহিত জীবনে তিক্ততা বেড়ে উঠতে পারে। পরিবার এবং দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হওয়ার সম্ভাবনা নেই।
প্রতিকার: সমস্ত রোগ থেকে দূরে থাকার জন্য সূর্যোদয়ের সময় ১৫ থেকে ২০ মিনিট রোদ পোহানোর চেষ্টা করুন।
মিথুন রাশি: আজ আপনার মনে হবে যে আপনার চারপাশের মানুষজন আপনার কাছে অনেক কিছু দাবি করছে। কিন্তু সামর্থের থেকে বেশি প্রতিশ্রুতি দেবেন না। আজ আপনার ধৈর্যের অভাব দেখা দিতে পারে। সংযম অবলম্বন করতে হবে। রোমান্সের জন্য আজকের দিনটি বেশ ভালো। অল্পতেই মেজাজ হারানোর প্রবণতা আজ আপনার চারপাশের মানুষদেরকে বিরক্ত করতে পারে। দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হবে না। যারা অফিসে কাজ করেন, তাদের অপ্রাসঙ্গিক বিষয় নিয়ে কথা বলা এড়িয়ে চলা উচিত। অবসর সময়ে মোবাইল ফোনে কোনও ওয়েবসিরিজ দেখতে পারেন।
প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করার জন্য জলে কালো ছোলা, কালো তিল ও নারকেল মিশিয়ে খাওয়ার চেষ্টা করুন।
কর্কট রাশি: আজ কোনও সাধুর আশীর্বাদ আপনার মনে শান্তি নিয়ে আসবে। যদি ছাত্র হন এবং বিদেশে পড়াশোনা করতে যান, তাহলে বাড়ির আর্থিক সীমাবদ্ধতা উদ্বেগের কারণ হয়ে দাঁড়াবে। বাড়িতে বিভিন্ন আচার অনুষ্ঠান আয়োজন করা হতে পারে। আজ আপনার অস্থির মনোভাবের কারণে প্রিয়জনের সঙ্গে আপনাকে মানিয়ে নিতে অসুবিধা বোধ করতে হতে পারে। কিছু সহকর্মী গুরুত্বপূর্ণ বিষয়ে আপনার দৃষ্টিভঙ্গিতে অসন্তুষ্ট হবে। আজ পরিবার এবং দাম্পত্য জীবনে ঝামেলার সম্ভাবনা রয়েছে। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা ভালো কাটবে না। স্বাস্থ্যের দিকে মনোযোগ দেওয়া দরকার।
প্রতিকার: প্রেমের সম্পর্ককে উন্নত করতে হলে প্রেমিক বা প্রেমিকাকে মুক্ত না শঙ্খের তৈরি কোনও জিনিস উপহার দেওয়ার চেষ্টা করুন।
সিংহ রাশি: আজ ভাজা খাবার পরিহার করার চেষ্টা করতে হবে। বাবা-মায়ের সাহায্যে আপনি আর্থিক সংকট কাটিয়ে উঠতে পারবেন। বিশেষ কিছু না করেই সহজেই মানুষের দৃষ্টি আকর্ষণ করবেন। ভালবাসা এমন একটি আবেগ যেটি শুধুমাত্র অনুভব করলে হবে না, বরং প্রিয়জনের সঙ্গে আজ ভাগ করে নিতে হবে। অর্থের দিক থেকে আজকের দিনটি সম্পূর্ণ ভালো কাটবে। ব্যবসায়ীদের লাভের সম্ভাবনা রয়েছে। বিনিয়োগ করতে পারেন। পরিবার এবং দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হবে না। জীবনসঙ্গীর সাথে স্মরণীয় সন্ধ্যা কাটাতে পারেন।
প্রতিকার: স্বাস্থ্যের উপকার পাওয়ার জন্য পিতলের বালা পরার চেষ্টা করুন।
কন্যা রাশি: আজ আপনার সন্ধ্যাবেলাটা নানা রকম অনুভূতিতে পূর্ণ থাকবে। কিছুটা চাপপূর্ণও হতে পারে। খুব বেশি দুশ্চিন্তা করবেন না। হতাশার থেকে সুখ আপনাকে বেশি আনন্দ দেবে। আজ সন্তানদের কাছ থেকে আর্থিক সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে। সন্তানদের নিয়ে গর্বিত বোধ করবেন। কাজ বেশ চাপপূর্ণ বা ক্লান্তিকর হয়ে দাঁড়াতে পারে। আর্থিক দিক থেকে আজকের দিনটি সম্পূর্ণ ভালো কাটবে। বাড়ির কাজ শেষ করার পর আজ টিভি বা মোবাইল ফোনে সিনেমা কিংবা ওয়েব সিরিজ দেখতে পারেন। পরিবারের সদস্যদের সঙ্গে মতবিরোধের সম্মুখীন হতে পারেন।
প্রতিকার: চাকরি বা ব্যবসায় লাভের জন্য জাফরান খাওয়ার চেষ্টা করুন।
তুলা রাশি: ক্ষণিকের রাগ, সংঘাত আজ বিদ্বেষের জন্ম দিতে পারে। তাৎক্ষণিক তৃপ্তি লাভের প্রবণতা নিয়ন্ত্রণ করতে হবে। বিনোদনের জন্য মোটেও অতিরিক্ত খরচ করবেন না। অন্যদের প্রভাবিত করার ক্ষমতা আজ আপনার জন্য ইতিবাচক ফল এনে দেবে। অস্থির মনোভাবের কারণে প্রিয়জনের পক্ষে আপনার সঙ্গে মানিয়ে নিতে সমস্যা হতে পারে। কঠোর পরিশ্রম এবং নিষ্ঠা ভালো ফলাফল আনবে। পরিবারে কোনও রকম সমস্যা হবে না। কিন্তু আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা ভালো যাবে না। স্বাস্থ্যের দিকে মনোযোগ দেওয়া দরকার আজ।
প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে হলে সবসময় নিষ্কলঙ্ক চরিত্র বজায় রাখার চেষ্টা করুন।
বৃশ্চিক রাশি: বাইরে ঘুরতে যাওয়া, পার্টি করা বা মজা করা আপনার জন্য ভালো হবে। আজ তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। গুরুত্বপূর্ণ আর্থিক চুক্তির সময় আজ অবশ্যই পরামর্শ নেওয়ার চেষ্টা করুন। আজ প্রিয়জনকে মিষ্টি বা চকলেট উপহার দিতে পারেন। কঠিন পরিস্থিতি এড়াতে আপনাকে যোগাযোগের উপর নজর দিতে হবে। নতুন ধারণা পরীক্ষা করার জন্য আজকের দিনটি খুব ভালো। পরিবার এবং দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় থাকবে। স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটি ইতিবাচক।
প্রতিকার: চাকরি বা ব্যবসায় লাভের জন্য রুপো দিয়ে হাতির মূর্তি বানিয়ে বাড়িতে রাখার চেষ্টা করুন।
ধনু রাশি: আজ আপনার মেজাজ পরিবর্তন করতে সামাজিক মেলামেশার সুযোগ নিতে হবে। আর্থিক সুবিধা শুধুমাত্র একটি উৎস থেকেই আসবে। ভুল সময়ে ভুল কথা বলা থেকে বিরত থাকতে হবে। প্রিয়জনকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকুন। অতীতের ভুলের জন্য আজ আপনার প্রিয়জনকে ক্ষমা করলে জীবন উন্নত হবে। খুচরা এবং পাইকারি বিক্রেতাদের জন্য আজকের দিনটি সম্পূর্ণ ভালো কাটবে। শুভ গ্রহগুলি আপনার পক্ষেই কাজ করবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি ভালো। ব্যবসায়ীদের লাভের সম্ভাবনা আছে।
প্রতিকার: পারিবারিক জীবনকে সুখী করার জন্য নারীদেরকে সম্মান করুন এবং তাদের অনুভূতিতে আঘাত দেবেন না।
মকর রাশি: কর্মক্ষেত্রে ঊর্ধ্বতনদের চাপ এবং বাড়িতে দ্বন্দ্বের কারণে আজ আপনার মানসিক চাপ সৃষ্টি হতে পারে, যা আপনার মনোযোগকেও ব্যাহত ঘটাবে। অবাস্তব পরিকল্পনা এবং আর্থিক অবস্থার দুর্বল হতে পারে। বন্ধুরা বাইরে চমৎকার সন্ধ্যা কাটানোর পরিকল্পনা করতে পারে, যা আপনার দিনটিকে উজ্জ্বল করে তুলবে। আজ প্রিয়জনের কথায় অতিরিক্ত সংবেদনশীল হয়ে পড়বেন আপনি। আজ আপনার ব্যক্তিত্ব অন্যদের থেকে আলাদা থাকবে। একা সময় কাটাতে পছন্দ করবেন। নিজের জন্য সময় বের করতে পারবেন। কিন্তু অফিসের সমস্যা আপনাকে বিরক্ত করবে।
প্রতিকার: আর্থিক অবস্থাকে উন্নতি করতে হলে খাবারে পরিমাণ মতো লাল লঙ্কা ব্যবহার করার চেষ্টা করুন।
কুম্ভ রাশি: ছোটখাটো বিষয়কে আজ আপনার সমস্যার কারণ হতে দেবেন না। ভাই-বোনদের সাহায্যে আজ আর্থিকভাবে লাভবান হবেন। তাদের পরামর্শ নেওয়ার চেষ্টা করুন। কেউ আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। অনেক শক্তিশালী পক্ষ আজ আপনার বিরুদ্ধে কাজ করবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি সম্পূর্ণ ভালো কাটবে। দাম্পত্য জীবনে আজ আপনার সঙ্গী আপনার উপর ক্ষিপ্ত হতে পারে। স্বাস্থ্যের দিকে মনোযোগ দেওয়া দরকার। পরিবারে ঝামেলার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে কেউ আপনাকে সুসংবাদ দিতে পারে।
প্রতিকার: পারিবারিক জীবনকে ভালো করার জন্য মাংস, মদ বা অন্যান্য তামাকজাত জিনিস ত্যাগ করার চেষ্টা করুন।
মীন রাশি: ক্রমাগত ঘাড় কিংবা পিঠের ব্যথা কষ্টদায়ক হতে পারে। এটিকে মোটেই উপেক্ষা করবেন না। বিশেষ করে যদি নিজের ভিতর দুর্বলতা থাকে। আজ বিশ্রাম নেওয়া অত্যন্ত জরুরি। আর্থিক উন্নতি আপনার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনা আরও সহজ করে দেবে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি সম্পূর্ণ ভালো কাটবে। দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হবে না। আজ আপনি একা সময় কাটাতে পছন্দ করবেন। নিজের জন্য সময় পাবেন। কিন্তু অফিসের সমস্যা আপনাকে বিরক্ত করতে পারে।
প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করার জন্য মাংস এবং মদ ত্যাগ করার চেষ্টা করুন।
প্রতিদিন সকালে দৈনিক রাশিফলের আপডেট পেতে অবশ্যই গুগল করুন- India Hood Rashifal












