মাধ্যমিক পাসেই চাকরি! CRPF-এ ৯১৯৫ শূন্যপদে কনস্টেবল নিয়োগ

Published:

CRPF Constable Recruitment 2026

সৌভিক মুখার্জী, কলকাতা: যারা ডিফেন্স লাইনে চাকরির সুযোগ খুঁজছেন, তাদের জন্য ধামাকাদার খবর। সিআরপিএফ-এ কনস্টেবল নিয়োগের (CRPF Constable Recruitment 2026) বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে ৯ হাজারের বেশি শূন্যপদ রয়েছে। এমনকি মাধ্যমিক পাস করলেই প্রার্থীর আবেদন করতে পারবে। হ্যাঁ, একদম ঠিকই পড়েছেন। বিস্তারিত জানতে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

CRPF-এ কনস্টেবল নিয়োগ

সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স বা সিআরপিএফ এর তরফ থেকে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, সেখানে কনস্টেবল ট্রেডসম্যান পদে নিয়োগের কথা উল্লেখ রয়েছে। আর এখানে মোট শূন্যপদ রয়েছে ৯১৯৫টি, যার মধ্যে কনস্টেবল ট্রেডসম্যান ও টেকনিক্যাল পদে ৯১৭৫ শূন্যপদ এবং কনস্টেবল পায়োনিয়ার উইং পদে ২০টি শূন্যপদ আছে।

শিক্ষাগত যোগ্যতা কী লাগবে?

ড্রাইভার ট্রেডে আবেদন করার জন্য প্রার্থীদের মেট্রিকুলেশন অর্থাৎ মাধ্যমিক পাস করতে হবে এবং ভারী যানবাহন চালানোর লাইসেন্স দরকার। অন্যদিকে মোটর মেকানিক ভেহিকেল ট্রেডে আবেদন করার জন্য মাধ্যমিকের সঙ্গে মোটর ভেহিকেলে দু’বছরের আইটিআই এবং এক বছরের অভিজ্ঞতা দরকার। আর অন্যান্য পদে আবেদন করার জন্য মাধ্যমিকের সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই থাকতে হবে।

বয়স সীমা কত লাগবে?

কনস্টেবল ড্রাইভার পদে আবেদন করার জন্য বয়স লাগবে ২১ থেকে ২৭ বছর পর্যন্ত। তবে অন্যান্য বিভাগে আবেদন করার জন্য ১৮ থেকে ২৩ বছর বয়স চাওয়া হয়েছে। এর পাশাপাশি সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় দেওয়া হবে।

বেতন কাঠামো

সিআরপিএফ কনস্টেবল পদে চাকরি পেলে প্রতি মাসে পে-লেভেল ৩ অনুযায়ী ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা পর্যন্ত বেতন থাকবে। সাথে অন্যান্য ভাতা যুক্ত থাকবে।

নিয়োগ প্রক্রিয়া

এখানে প্রার্থীদের প্রথমে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা নেওয়া হবে। সেই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে, তাদেরকে ট্রেড পরীক্ষা নেওয়া হবে। এরপর ডকুমেন্ট ভেরিফিকেশন, শারীরিক দক্ষতার পরীক্ষা এবং ইন্টারভিউ এর মাধ্যমে সরাসরি নিয়োগ করা হবে বলে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন: নীলষষ্ঠীতে বাবার কৃপায় দুর্দশা কাটবে ৫ রাশির! আজকের রাশিফল, ১৩ এপ্রিল

আবেদন পদ্ধতি

চাকরীপ্রার্থীদের সিআরপিএফ কনস্টেবল পদে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এর জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন—

  • প্রথমে সিআরপিএফ এর অফিসিয়াল ওয়েবসাইট www.rect.crpf.gov.in ভিজিট করুন।
  • এবার কনস্টেবল রিক্রুটমেন্ট ২০২৬ লিংকে ক্লিক করুন।
  • তারপর নতুন আবেদনকারী হলে অবশ্যই রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করুন।
  • তারপর আবেদনপত্রটি নিজের ব্যক্তিগত তথ্য দিয়ে পূরণ করুন।
  • তারপর প্রয়োজনীয় ডকুমেন্টগুলো আপলোড করুন।
  • সবশেষে আবেদন ফি প্রদান করে সাবমিট করে দিন।

উল্লেখ্য, আগামী ২০ এপ্রিল থেকে এখানে আবেদন শুরু হবে এবং আবেদন চলবে আগামী ১৯ মে পর্যন্ত। তাই আবেদন শুরু হলে অবশ্যই নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন সেরে নেবেন।

CRPF official Notification: Download Now

India Hood এর তরফ থেকে আমরা প্রতিদিন গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি চাকরির আপডেট দিয়ে থাকি। তাই প্রতিনিয়ত চাকরির আপডেট পেতে অবশ্যই গুগল করুন Indiahood Job। পাশাপাশি ফলো করেন India Hood Bangla কে।