স্বাস্থ্যসাথীতে মিলত না, আয়ুষ্মান কার্ডে ফ্রিতে পাবেন এসব বহুমূল্য চিকিৎসা

Published:

Ayushman Bharat

সৌভিক মুখার্জী, কলকাতা: তৃণমূল সরকার কোনও কেন্দ্রীয় প্রকল্পগুলি বাস্তবায়িত হতে যায়নি রাজ্যে। তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চিকিৎসার সুবিধার জন্য চালু করেছিলেন স্বাস্থ্যসাথী প্রকল্প (Swasthya Sathi)। তবে এবার নির্বাচনে তৃণমূলকে হারিয়ে বিজেপি ক্ষমতা দখল করার পরেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যজুড়ে আয়ুষ্মান ভারত (Ayushman Bharat) কার্ডের অনুমোদন দিয়েছেন। কিন্তু এই দুটি প্রকল্পেই ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা পরিষেবা মেলে। তবে এক্ষেত্রে এগিয়ে রয়েছে আয়ুষ্মান ভারত।

সম্প্রতি বিজেপির বিধায়ক তথা চিকিৎসক শারদ্বত মুখোপাধ্যায় এই প্রকল্পগুলি নিয়ে চুলচেরা বিশ্লেষণ করেছেন। তিনি বলেছেন, স্বাস্থ্যসাথীকে খারাপ বলা যাবে না। সেটিও ভালো। কিন্তু আয়ুষ্মান আরও ভালো। কারণ, আয়ুষ্মান ভারত প্রকল্পে যে চিকিৎসাগুলি মেলে সেগুলি স্বাস্থ্যসাথীতে মেলে না। আয়ুষ্মান ভারত কার্ডের মাধ্যমে মুহূর্তের মধ্যে সব পরিষেবা পাওয়া যায়। আর স্বাস্থ্যসাথীতে শুধুমাত্র রাজ্যের সরকারি হাসপাতালগুলোতেই চিকিৎসা সুবিধা মিলত। কিন্তু আয়ুষ্মান ভারতে দেশজুড়ে চিকিৎসা সুবিধা পাওয়া যাবে।

স্বাস্থ্যসাথী এবং আয়ুষ্মান ভারত কার্ডের মধ্যে কতটা ফারাক?

বিধায়ক যেমনটা জানিয়েছেন, আয়ুষ্মান ভারত প্রকল্পে যেমন জটিল রোগের চিকিৎসা একদম বিনামূল্যে পাওয়া যায়, পাশাপাশি হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন আগে এবং হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার ৯০ দিন পর্যন্ত একদম বিনামূল্যে চিকিৎসার সুবিধা মেলে। এমনকি অ্যাম্বুলেন্স, ফিজিওথেরাপি এর মধ্যে অন্তর্ভুক্ত। তবে স্বাস্থ্যসাথীর আওতায় এই সুবিধা পাওয়া যেত না। এমনকি স্বাস্থ্যসাথী কার্ডে অ্যাপেনডিক্স, গল ব্লাডারে পাথরের চিকিৎসাও মিলত না, বা ছানির অস্ত্রোপচারও হত না। পাশাপাশি প্রসূতি মায়ের চিকিৎসা মিলত না, আর হাঁটু রিপ্লেসমেন্টের সুবিধা পাওয়া যেত না। এছাড়া হাইড্রোসিলের চিকিৎসা কভারেজ মিলত না। কিন্তু আয়ুষ্মান ভারতে এই সুবিধাগুলি মেলে।

এবার সাধারণ মানুষের মনে প্রশ্ন আসতেই পারে, তাহলে স্বাস্থ্যসাথী প্রকল্পে কী কী সুবিধা মিলত? আসলে এতে বিনামূল্যে হার্টের স্টেন্ট বসানো যেত। আর এটাই ছিল মমতা ব্যানার্জির মূল রাজনৈতিক কৌশল, এমনটাই দাবি বিজেপি বিধায়কের। তবে এতে সব চিকিৎসা পাওয়া যায় না। কিন্তু আয়ুষ্মান কার্ডে শুধুমাত্র চিকিৎসা নয়, বরং হাসপাতালে ভর্তি থাকাকালীন ওষুধ আর চিকিৎসার সমস্ত খরচ এই কার্ড বহন করে। পাশাপাশি আইসিইউ সার্ভিসও পাওয়া যায় এই স্কিমের মাধ্যমে। এছাড়াও ডায়াগনস্টিক ল্যাবরেটরী পরীক্ষার খরচ আয়ুষ্মান ভারত কার্ডের মাধ্যমে পাওয়া যায়। যেগুলো স্বাস্থ্যসাথীর মাধ্যমে পাওয়া যেত না। আর যে কোনও বেসরকারি হাসপাতালে চিকিৎসা করতে গেলেও আয়ুষ্মান ভারত কার্ড গ্রহণযোগ্য।

আরও পড়ুন: শুধু এদের অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের সুবিধা দেবে সরকার, জানালেন রাজ্যের মন্ত্রী

আয়ুষ্মান ভারতে যে যে চিকিৎসা মেলে

স্বাস্থ্যসাথীতে পাওয়া যেত না অথচ আয়ুষ্মান ভারত প্রকল্পে পাওয়া যায় এরকম সুবিধাগুলির মধ্যে সবথেকে বড় হল ক্যান্সার। হ্যাঁ, ক্যান্সারের কেমোথেরাপি, রেডিয়েশন থেরাপি এবং ক্যান্সারের অস্ত্রোপচার সম্পূর্ণ বিনামূল্যে মেলে এই কার্ডে। এছাড়া কার্ডিওলজির মধ্যে ওপেন হার্ট সার্জারি, পেসমেকার ইমপ্লান্টেশন বা হৃদরোগের চিকিৎসা করানো যায়। এছাড়া নেফ্রোলজির মাধ্যমে কিডনি প্রতিস্থাপন বা ডায়ালাইসিস করানো যায়। পাশাপাশি নিউরো সার্জারির মাধ্যমে মস্তিষ্ক সার্জারি, স্নায়ু সংক্রান্ত বিভিন্ন জটিল রোগের সমাধান মেলে। আর জটিল পেটের অস্ত্রোপচার বা লিভারের চিকিৎসাও সম্পূর্ণ বিনামূল্যে এই আয়ুষ্মান ভারত কার্ড বহন করে।