রোজ ২.৫ জিবি ডেটা, ভরপুর সুবিধা! সস্তার দীর্ঘমেয়াদী প্ল্যান Jio-র

Published:

Jio Recharge Plan

সৌভিক মুখার্জী, কলকাতা: আপনিও কি রিলায়েন্স জিওর (Reliance Jio) গ্রাহক? তাহলে আপনার জন্য রইল বড় খবর। টেলিকম বাজারে এবার বিরাট চমক দিল এই টেলিকম সংস্থা। যারা বারবার রিচার্জ করতে পছন্দ করেন না এবং দীর্ঘমেয়াদি সাশ্রয়ী কোনও প্ল্যান খুঁজছেন, তাদের জন্য জিও নিয়ে এসেছে দারুণ একটি প্ল্যান (Jio Recharge Plan)। প্রতিদিন বেশি পরিমাণে ডেটার পাশাপাশি থাকছে ওটিটি এবং এআই ক্লাউড স্টোরেজের মতো প্রিমিয়াম সুবিধা এই প্ল্যানটিতে। জানুন বিস্তারিত।

কোন প্ল্যানের কথা বলছি আমরা?

আসলে আমরা জিওর 3599 টাকার একটি ধামাকাদার প্ল্যানের কথা বলছি। জিওর এই বার্ষিক প্ল্যানটি মূলত হাই-ইউজেস গ্রাহকদের কথা মাথায় রেখেই তৈরি করা। এর প্রধান সুবিধাগুলি হল—365 দিন বা এক বছরের মেয়াদ থাকবে এতে, যে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিং এবং সারা ভারতে ফ্রি ন্যাশনাল রোমিং-এর সুবিধা পাওয়া যাবে। পাশাপাশি প্রতিদিন 2.5 GB করে হাই-স্পিড ডেটার মিলবে। অর্থাৎ পুরো বছরে গ্রাহকরা মোট 912.5 GB ডেটা পাবে। আর প্রতিদিন 100টি করে বিনামূল্যে মেসেজ পাঠানোর সুবিধা থাকবে।

তবে যাদের কাছে 5G স্মার্টফোন রয়েছে এবং জিওর 5G নেটওয়ার্কের আওতায় রয়েছেন, তারা অতিরিক্ত আনলিমিটেড 5G ডেটা উপভোগ করতে পারবেন এই প্ল্যান রিচার্জ করলে। এছাড়াও এই প্ল্যানের সবথেকে বড় আকর্ষণ হল—জিও এআই ক্লাউড স্টোরেজের অ্যাক্সেস। পাশাপাশি এতে গ্রাহকরা Google Gemini Pro এর 18 মাসের কমপ্লিমেন্টারি সাবস্ক্রিপশন পাবে।

এদিকে যারা স্মার্টফোনে সিনেমা বা ওয়েবসিরিজ দেখতে ভালোবাসেন, তাদের জন্য জিওর এই প্ল্যানটি বিশেষ সুবিধা দিচ্ছে। এই প্ল্যানে মিলবে তিন মাসের জন্য JioHotstar মোবাইল সাবসক্রিপশন একদম বিনামূল্যে। এছাড়াও JioTV, JioCinema এবং JioSecurity এর মতো জিও অ্যাপগুলির অ্যাক্সেস থাকছে।

আরও পড়ুন: ‘হিন্দু ছাড়া কারও প্রবেশ নয়’ শুদ্ধিকরণ করে কঙ্কালীতলায় টাঙানো হল পোস্টার

কেন এই প্ল্যানটি আপনার জন্য সেরা?

আপনি যদি প্রতি মাসে 349 টাকা বা 399 টাকা দামের প্ল্যান রিচার্জ করে থাকেন, তাহলে বছরে শেষে আপনার খরচের পরিমাণ দাঁড়ায় প্রায় 4000 টাকার কাছাকাছি। কিন্তু 3599 টাকার এই এককালীন প্ল্যান রিচার্জ করলে আপনার মাসিক খরচ দাঁড়াবে মাত্র 300 টাকার কাছাকাছি। আর সঙ্গে আপনি প্রতিদিন 2.5 GB করে ডেটা এবং অন্যান্য সুবিধা উপভোগ করতে পারবেন। তাই আজই এই প্ল্যান রিচার্জ করুন এবং উপভোগ করুন আনলিমিটেড সব সুবিধা।

আরওJioRecharge