সৌভিক মুখার্জী, কলকাতা: বড় খবর। পদত্যাগ করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা (Himanta Biswa Sarma)। নতুন সরকার গঠনের আগে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি। রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে তিনি তাঁর পদত্যাগপত্র জমা দিয়েছেন। যদিও নতুন সরকার দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত তাঁকে তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করার অনুরোধ জানিয়েছেন রাজ্যপাল।
জয়লাভ করেছে এনডিএ
উল্লেখ্য, এবার অসম বিধানসভা নির্বাচনে বিপুল জনসমর্থনে বিজেপির এনডিএ জোট জয়লাভ করেছে। নির্বাচন কমিশনের রিপোর্ট অনুযায়ী, বিজেপি এবার ৮২টি আসন পেয়ে বৃহত্তম দল হিসেবে নির্বাচিত হয়েছে। অন্যদিকে অসম গণ পরিষদ অর্থাৎ এজিপি এবং বোডোল্যান্ড পিপলস ফ্রন্ট বিপিএফ ১০টি করে আসন পেয়েছে। সর্বমোট ১০২টি আসন নিয়ে জোটবদ্ধ ভাবে জয়লাভ এনডিএ-র। সেই সূত্রে টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় ফিরছে বিজেপি।
পদত্যাগপত্র জমা দিতে গিয়ে হিমন্ত বিশ্ব শর্মা বলেন, “আমি রাজ্যপালের সঙ্গে দেখা করেই পদত্যাগপত্র জমা দিয়েছি। নতুন সরকার গঠনের পথ এতে আরও প্রশস্ত হবে। তিনি আরও বলেছেন যে, বিধানসভা দলের নেতা নির্বাচনের জন্য শীঘ্রই নবনির্বাচিত বিজেপি বিধায়কদের ডেকে একটি সভা অনুষ্ঠিত হবে। আর সেই প্রক্রিয়া তত্ত্বাবধান করবেন বিজেপির কেন্দ্রীয় সভাপতি জেপি নাড্ডা এবং নায়েব সিং সাইনি। তাঁদেরকেই পর্যবেক্ষক এবং সহ পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত করা হচ্ছে।
I had the privilege of calling upon Hon’ble Governor Shri @Laxmanacharya54 and formally initiating the process for formation of the new government by tendering my resignation as Chief Minister and recommending the dissolution of the 15th Assam Legislative Assembly.
Hon’ble… pic.twitter.com/31vx0XKKzg
— Himanta Biswa Sarma (@himantabiswa) May 6, 2026
আরও পড়ুন: অন্নপূর্ণা ভাণ্ডার থেকে আবাস, বেকার ভাতা! যেই প্রকল্পগুলি চালাবে পশ্চিমবঙ্গ সরকার
এদিকে হিমন্ত বিশ্ব শর্মা আরও ইঙ্গিত দিয়েছেন যে, নতুন বিধানসভায় কোনও স্বীকৃত বিরোধী দলীয় নেতা এবার নাও থাকতে পারে। কারণ, বৃহত্তম বিরোধীদল কংগ্রেস এবার মাত্র ১৯টি আসন পেয়েছে, যা সাংবিধানিক নিয়ম অনুযায়ী এই পদ দাবি করার জন্য কমপক্ষে ২২টি আসনের থেকে কম। সুতরাং, এবার কোনও বিরোধী দলনেতা থাকবে না। কিন্তু সব দলেরই নিজ নিজ আইনসভা থাকবে বলে জানিয়েছেন হিমন্ত বিশ্ব শর্মা।










