বিক্রম ব্যানার্জী, কলকাতা: নতুন সরকার ক্ষমতায় আসতে না আসতেই একগুচ্ছ প্রশাসনিক পদক্ষেপ নিয়ে ফেলেছে ইতিমধ্যেই (West Bengal Illegal Tollplaza)। মঙ্গলবার রাতে নতুন করে পশ্চিমবঙ্গের পরিবহন ব্যবস্থা নিয়ে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। এদিন রাজ্যের নতুন মুখ্য সচিব মনোজকুমার আগরওয়ালের দপ্তর থেকে জারি করা হয় একটি বিজ্ঞপ্তি। সেই বিজ্ঞপ্তিতে একেবারে স্পষ্ট করে লেখা হয়েছে, রাজ্যের যত ধরনের অবৈধ টোল প্লাজা এবং টোলগেট রয়েছে সেগুলিকে দ্রুত বন্ধ করতে হবে। মূলত কড়া নির্দেশিকায় এই বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে সমস্ত জেলার জেলাশাসকদের!
ঠিক কী জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে?
মুখ্য সচিবের দপ্তর থেকে জারি হওয়া বিজ্ঞপ্তিতে একেবারে স্পষ্ট করে জানানো হয়েছে, রাজ্যের সমস্ত জেলায় যেখানে যেখানে অবৈধ টোল গেট, টোল প্লাজা, ড্রপ গেট, অপারেশনাল কালেকশন পয়েন্ট এমনকি ব্যারিকেড রয়েছে সেগুলিকে দ্রুত বন্ধ করতে হবে। এর বদলে সেই সব জায়গায় পুনরায় নতুন করে টোল গেট বা ড্রপগেট খুলতে হবে প্রশাসনকে।
একই সাথে নয়া নির্দেশিকায় বলা হয়েছে, যেসব অবৈধ টোল প্লাজা বা টোল গেট থেকে দিনের পর দিন টাকা তোলা হচ্ছিল সেই সব কর্তৃপক্ষের উপর নজর রাখার পাশাপাশি যত দ্রুত সম্ভব রাজ্যকে প্রয়োজনীয় তথ্য দিতে হবে। এখানেই শেষ নয়, আগামীতেও যাতে ওই অবৈধ টোলগেট বা টোল প্লাজাগুলি চালকদের কাছ থেকে টাকা তুলতে না পারে সেদিকেও কড়া নজর রাখতে হবে জেলাশাসককে।
The West Bengal government has taken strict action against illegal tolls and drop gates in the state. The instructions issued by Chief Secretary Manoj Kumar Agarwal have said that all toll gates, drop gates and barricades operating without government approval must be closed… pic.twitter.com/1SPsdVyVoJ
— ANI (@ANI) May 13, 2026
অবশ্যই পড়ুন: ভারতে বাড়তে চলেছে ইন্টারনেটের খরচ? ট্যাক্স নেওয়ার পরিকল্পনা ইরানের!
সূত্রের খবর, রাজ্যজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা অবৈধ টোলপ্লাজাগুলি ঠিক কতদিন ধরে এই বেআইনি কাজকর্ম চালাচ্ছিল এবং কারা তাদের এর জন্য টেন্ডার দিয়েছিল সেই সমস্ত তথ্য দ্রুত জমা দিতে হবে রাজ্য সরকারের দপ্তরে। পাশাপাশি রাজ্যে এই মুহূর্তে কতগুলি অথরাইজড বা বৈধ টোল কালেকশন পয়েন্ট রয়েছে সেই তথ্যও জানাতে হবে সরকারকে। আগামী 15 মে দুপুর 12 টার মধ্যে সমস্ত তথ্য রিপোর্ট আকারে জমা দিতে বলা হয়েছে মনোজ আগরওয়ালের দপ্তরের নির্দেশিকায়।










