বিক্রম ব্যানার্জী, কলকাতা: সম্প্রতি ভারতের দুই তেলবাহী ট্যাঙ্কারে জোরালো হামলা চালানোর অভিযোগ উঠেছিল ইরানি সেনার বিরুদ্ধে (Strait of Hormuz)। সেই ঘটনার পর ভারতীয় জাহাজ নিয়ে সতর্ক হয়ে যায় নৌ বাহিনী। নির্দেশিকা জারি করে জানানো হয়, পরবর্তী সংকেত না দেওয়া পর্যন্ত কোনও জাহাজ যেন হরমুজ পার না করে। শোনা গিয়েছিল, ভারতীয় জাহাজ গুলির নিরাপত্তায় জলপথে যুদ্ধজাহাজও মোতায়েন করেছিল ভারত। তবে এবার শোনা যাচ্ছে, পারস্য উপসাগর থেকে ভারতের এলপিজি ভর্তি ট্যাঙ্কার এমভি সানশাইন ইতিমধ্যেই নিরাপদে হরমুজ প্রণালী পার করেছে। সেটি দ্রুত ভারতে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছবে।
ভারতীয় নৌবাহিনীর সহায়তায় দেশে ফিরছে জাহাজটি
ANI সূত্রে খবর, হরমুজ প্রণালীর অস্থিরতা কাটিয়ে নিরাপদে ভারতীয় এলপিজি ভর্তি ট্যাঙ্কারটিকে ফিরিয়ে আনতে সাহায্য করেছে ভারতীয় নৌবাহিনি থেকে শুরু করে একাধিক সংস্থা। এও শোনা যায়, ভারতের 15 নম্বর জাহাজটি যাতে নিরাপদে হরমুজ পেরোতে পারে, তাতে কোনও পক্ষ যাতে হামলা না করে তা নিয়ে নাকি ইরানের সেনাবাহিনীর সাথে কথা হয়েছিল ভারতীয় প্রতিনিধিদের। আর তারপরেই জাহাজটিকে হরমুজ প্রণালী পার করার অনুমতি দেওয়া হয়।
সূত্রের খবর, এই মুহূর্তে হরমুজ প্রণালীতে আটকে থাকা অন্যান্য জাহাজগুলির নিরাপত্তা নিয়ে বেশ সতর্ক ভারতীয় নৌবাহিনী। নৌ সেনার তরফে ইরানের প্রতিনিধিদের সাথে যোগাযোগ রাখার পাশাপাশি বেশ কয়েকটি সংস্থাও ভারতীয় জাহাজগুলির নিরাপত্তা নিশ্চিত করেছে। তবে, ভারতের উদ্দেশ্যে রওনা দেওয়া জাহাজটিতে ঠিক কত পরিমান এলপিজি রয়েছে তা জানা যায়নি।
অবশ্যই পড়ুন: কেটে দেওয়া হবে এদের জল-বিদ্যুতের লাইন, জানিয়ে দিল রাজ্য সরকার
উল্লেখ্য, বুধবার ইরানের আইন এবং আন্তর্জাতিক বিষয়ক উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিদাবাদি জানিয়েছিলেন, “শান্তি প্রতিষ্ঠা করা গেলে হরমুজ প্রণালীর অবস্থা অনেকটাই উন্নত হবে। আমরা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করব না। স্বচ্ছতা থাকবে। শান্তি প্রতিষ্ঠা হলে আগের থেকে প্রত্যেকেই অনেক বেশি সুরক্ষিত এবং নিরাপদ থাকবো।”










