মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন শুভেন্দু, কবে কোথায় জনসভা?

Published:

Suvendu Adhikari

সৌভিক মুখার্জী, কলকাতা: মুখ্যমন্ত্রী পদে বসার পর প্রথমবার উত্তরবঙ্গ (North Bengal) সফরে যাচ্ছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সূত্রের খবর, আগামী ২০ মে উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। শিলিগুড়িতে প্রশাসনিক বৈঠক করার কথা রয়েছে তাঁর। তারপর উত্তরকন্যাতেও যেতে পারেন বলে খবর। কোন কোন দিন কোথায় কোথায় কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর?

উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী

যেমনটা খবর, আগামী ২০ মে তিনি উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা দেবেন। এরপর ২১ মে বৃহস্পতিবার দুর্গাপুরে যাওয়ার কথা রয়েছে তাঁর। সূত্রের খবর, সেখানে একটি প্রশাসনিক বৈঠক হবে, এবং একাধিক সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলেও মত রাজনৈতিক বিশেষজ্ঞদের। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গ দিয়ে তিনি জেলাসভা শুরু করেছেন। আর এবার পালা উত্তরবঙ্গের। সেই সূত্রেই তিনি রওনা দেবেন ২০ তারিখ।

এদিকে গতকাল অর্থাৎ ১৬ মে, শনিবার দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠক করেছেন তিনি। ফলদার পুননির্বাচন উপলক্ষেই এই সভা। যেহেতু আগামী ২১ মে এই কেন্দ্রে পুনরায় ভোট হবে, সেই কারণেই তোড়জোড় বিজেপির। বিজেপি প্রার্থী দেবাংশু পন্ডার সমর্থনে তিনি জনসভা করেন। এমনকি সেখানে ডায়মন্ড হারবার থেকে শুরু করে ফলতা এবং আরও দু’জায়গা থেকে একাধিক কড়া বার্তা দেন তিনি। পাশাপাশি ফলতা থেকে সরাসরি তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন মুখ্যমন্ত্রী, আর ডায়মন্ড হারবার পুলিশের জন্যও একাধিক বার্তা দিয়েছেন।

আরও পড়ুন: জোর ধাক্কা! এবার ২০ টাকা অবধি বাড়ল রান্নার তেলের দাম

এদিকে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গির খানকেও তিনি একহাত নিয়েছেন বলে খবর। পাশাপাশি শান্তিপূর্ণ ভোট করার জন্য ফলতাবাসীর কাছে আবেদন জানিয়েছেন। বিজেপি প্রার্থীকে ১ লক্ষ মার্জিনে জিততে হবে বলেও দাবি রাখেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর আরও সংযোজন, কোনও রকম অশান্তি বা হিংসা বরাত করা হবে না। পুলিশ কোনও রাজনৈতিক নেতার আওতায় কাজ করবে না। তারা স্বাধীনভাবেই কাজ করবে। এমনকি ক্ষমতায় বসার পর থেকেই একের পর এক প্রশাসনিক পদক্ষেপ নিয়েই চলেছেন তিনি। স্বাস্থ্য ব্যবস্থা থেকে শুরু করে জনদরদী প্রকল্প বা অন্যান্য সবেতেই হাত লাগিয়েছেন মুখ্যমন্ত্রী। এবার উত্তরবঙ্গ সফরে গিয়ে একাধিক ঘোষণা করতে পারেন তিনি, এমনটাই মত সকলের।