তাপপ্রবাহ অতীত, দক্ষিণবঙ্গের ৩ জেলায় উদুম বৃষ্টি, কালবৈশাখী! আজকের আবহাওয়া

Published:

Weather Today

সহেলি মিত্র, কলকাতাঃ প্রচন্ড গরমে নাজেহাল অবস্থা বঙ্গবাসীর। সকাল হতে না হতেই অস্বস্তিতে ভরা আবহাওয়া পাচ্ছেন মানুষ। একটু ঝড় বৃষ্টির জন্য চাতক পাখির মতো আকাশের দিকে তাকিয়ে আছেন বিশেষ করে দক্ষিণবঙ্গের মানুষ। কবে সকলের ভাগ্যের শিকে ছিঁড়বে, উঠছে প্রশ্ন। জেলায় জেলায় কালবৈশাখী, বৃষ্টি সাময়িক হলেও মিলছে না স্বস্তি, সেই ঘুরে ফিরে গরম ফিরেই আসছে। অন্যদিকে উত্তরবঙ্গে রীতিমতো আকাশ ভাঙা বৃষ্টি হচ্ছে। আজ বুধবার কি বাংলায় বৃষ্টি হবে? মিলবে স্বস্তি? চলুন বিশদে জেনে নেওয়া যাক।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই আসা যাক আজ বুধবার সারাদিন সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Today) কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, এদিন বৃষ্টির সঙ্গে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে বীরভূম, পশ্চিম বর্ধমান এবং নদীয়া জেলায়। এছাড়াও ঝড় বৃষ্টির দাপট চলবে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, হগলী, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ২৪ পরগণা জেলায়। অন্যদিকে তীব্র গরম থাকার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায়।

আলিপুর আবহাওয়া অফিসের লেটেস্ট আপডেট অনুযায়ী, বর্তমানে পূর্ব উত্তরপ্রদেশ ও পার্শ্ববর্তী এলাকারর ওপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এই ঘূর্ণাবর্ত থেকে একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে যা উত্তর গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ওপর দিয়ে সমুদ্রপৃষ্ঠ থেকে ০.৯ কিমি উচ্চতায় অবস্থান করছে। অনুকূল বাতাস এবং বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশের কারণে উত্তরবঙ্গের জেলাগুলো এবং দক্ষিণবঙ্গের কিছু জেলায় বজ্রঝড় ও বৃষ্টিপাত অব্যাহত থাকার প্রবল সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। জানা গিয়েছে, এদিন বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায়। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: বাড়বে ট্রেনের গতি, সময় লাগবে কম! হাওড়া-দিল্লি রুটে ৯৬২ কোটির প্রকল্প রেলের

আগামীকালের আবহাওয়া

যতই দক্ষিণবঙ্গ গরমে পুড়ে যাক উত্তরবঙ্গে কিন্তু মনোরম আবহাওয়া বিরাজ করবে। বৃহস্পতিবার উত্তিরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং দার্জিলিং জেলায় ভারী বৃষ্টির ভ্রূকুটি রয়েছে। সঙ্গে রয়েছে ঝড়ের সম্ভাবনাও। ২২ মে থেকে আরও বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরবঙ্গে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। দক্ষিণবঙ্গের কথা বললে, এদিন পূর্ব বর্ধমান, নদীয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায়।