সস্তায় এসিতে সৈকত নগরী ভ্রমণ! শুরু হল শ্রীরামপুর-দিঘা বাস, জানুন রুট ও ভাড়া

Published:

Serampore-Digha Bus

সহেলি মিত্র, কলকাতাঃ অবশেষে অপেক্ষার অবসান ঘটল। আরও একটি দিঘা রুটে শুরু হতে চলেছে বাস পরিষেবা। আজ ২০ মে বুধবার থেকে শুরু হবে পরিষেবা বলে খবর। নিশ্চয়ই ভাবছেন কোন রুটে? কখন এবং কবে থেকে ছাড়বে? তাহলে সেক্ষেত্রে জানিয়ে রাখি, আজ থেকে হুগলীর শ্রীরামপুর টু দিঘা বাস (Serampore-Digha Bus) পরিষেবা শুরু হতে চলেছে। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই আর্টিকেলটির ওপর।

শ্রীরামপুর থেকে দিঘা এসি বাস পরিষেবা শুরু

রিপোর্ট অনুযায়ী, আজ থেকেই শ্রীরামপুর থেকে দিঘা এসি বাস পরিষেবা শুরু হল। আজ সকাল থেকেই শুরু হয়েছে এই পরিষেবা। সবথেকে বড় কথা, গরমে যাত্রীদের যাতে অসুবিধা না হয় সেজন্য বাসটি পুরোটাই এসি। বাসটি একদম ঝাঁ চকচকে। দীর্ঘ ভ্রমণ করতে অসুবিধা না হওয়ারই কথা সাধারণ যাত্রীদের। এই প্রথম এসি বাস শ্রীরামপুর টু দীঘা শুরু হচ্ছে। শ্রীরামপুর নওগার কাছে শ্রীরামপুর বাস স্ট্যান্ড থেকে ছাড়া হবে দিঘার বাসটি।

বাসের রুট, সময় ও ভাড়া

এবার আসা যাক বাসটির রুট, সময়সীমা এবং ভাড়া সম্পর্কে। যাত্রাপথে বাসটি শ্রীরামপুর, মাহেশ, রিষড়া, কোন্নগর হিন্দ মটর, ভদ্রকালী উত্তর পাড়া হয়ে কোলাঘাট তার প্রথম স্টপেজ দেবে। দুই থেকে তিনটে স্টপেজ দিয়ে দিঘা যেতে সময় লাগবে আনুমানিক চার থেকে সাড়ে চার ঘন্টা।

আরও পড়ুনঃ বিকেলে ৫০ কিমিতে ঝড়, প্রবল বৃষ্টি! কলকাতা সহ দক্ষিণবঙ্গের ৪ জেলায় আবহাওয়ার মুড বদল

সময়ের কথা বললে, বাসটি সকাল ৬টা ১৫ মিনিট ছাড়বে আর পৌঁছাবে ১০:৩০টা থেকে ১১:০০টার মধ্যে। পুরো বাস AC। ভাড়া সম্পর্কে বললে। মাথাপিছু একদিকের ভাড়া ৩৫০। আপডাউন করতে হলে গুনতে হবে ৬৫০ টাকা। আরও বিশদে জানতে কিংবা টিকিট বুক করতে 7685985356 এই নম্বরে ফোন করে নিতে পারেন।