বিক্রম ব্যানার্জী, কলকাতা: মঙ্গলবার, LSG বাহিনীর বিপক্ষে কার্যত একাই লড়েছিলেন বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। এদিন দলের জন্য একেবারে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন বিহারের ভূমিপুত্র। গতকাল মাত্র 23 বল খেলেই হাফ সেঞ্চুরি পূর্ণ করেন 15 বছরের এই কিশোর। আর তারপরই এক বিরল উদযাপন করতে দেখা গেল বৈভবকে। হাতের প্রথম দুই আঙুলকে অপর হাতের একটি আঙুল দিয়ে কাটলেন তিনি। অর্থাৎ দুই হাতের তিন আঙুলের সহযোগে ইংরেজি অক্ষর A তৈরি করেন বৈভব। আর তারপর থেকেই প্রশ্ন উঠছে, ঠিক কোন কারণে এমন উদযাপন বিহারের প্লেয়ারের? হাত দিয়ে A চিহ্ন তৈরি করে কী বোঝাতে চাইলেন বৈভব সূর্যবংশী?
কেন এমন উদযাপন বৈভবের?
গতকাল ম্যাচের পর বৈভব সূর্যবংশীর ভিন্ন উদযাপন নিয়ে উঠেছিল নানান প্রসঙ্গ। অনেকেই বলছিলেন, দুহাত দিয়ে A তৈরি করে বৈভব বোঝাতে চেয়েছেন তিনি ভারতের A দলে নির্বাচিত হয়েছেন। যদিও এ প্রসঙ্গে ম্যাচের পর মুরালি কার্তিক বৈভবকে উদযাপন প্রসঙ্গে জিজ্ঞেস করেন। তবে উত্তরে সেভাবে কিছুই জানাননি প্লেয়ার।
জানা যায়, প্রথমদিকে মুরালি কার্তিক বৈভবকে তাঁর উদযাপন প্রসঙ্গে প্রশ্ন করলে ভারতীয় ক্রিকেটার বলেছিলেন, “এই উদযাপনের কোনও আলাদা উদ্দেশ্য নেই। এর আলাদা কোনও অর্থও নেই। শেষ ম্যাচেও আমি যে সেলিব্রেশনটা করেছিলাম সেটারও কোনও অর্থ ছিল না। আমি প্রত্যেক ম্যাচেই নতুন নতুন কিছু ট্রাই করি!” তবে পরবর্তীতে রাজস্থানের ম্যানেজার রোমি ভিন্দারের সাথে কথা বলার সময় ভারতীয় ক্রিকেটের জানিয়েছিলেন, তিনি মাঠে দাঁড়িয়ে যে A উদযাপন করেছিলেন সেটা তিনি তাঁর মাকে উৎসর্গ করেছিলেন। কারণ বৈভবের মায়ের নামের শুরুটা A দিয়ে।
𝙎𝙘𝙤𝙧𝙚 𝙧𝙪𝙣𝙨. 𝙄𝙣𝙫𝙚𝙣𝙩 𝙘𝙚𝙡𝙚𝙗𝙧𝙖𝙩𝙞𝙤𝙣. 𝙍𝙚𝙥𝙚𝙖𝙩. 👏#VaibhavSooryavanshi is keeping everyone guessing, including himself! 😅#TATAIPL #VaibhavSooryavanshi #RRvLSG pic.twitter.com/lwyuGt9UsC
— Star Sports (@StarSportsIndia) May 19, 2026
অবশ্যই পড়ুন: ভারতে হামলা করতে এসে ‘মকসদ’ ভুলে ‘হেয়ার ট্রান্সপ্লান্ট’ করাল পাকিস্তানি জঙ্গি
এদিন টিম ম্যানেজারের সাথে কথা বলার সময় বৈভব এও বললেন, প্রথমদিকে এই বিষয়টা সবাইকে জানাতে চাননি তিনি। এটা অত্যন্ত ব্যক্তিগত বিষয়। তাই আলাদা করে কাউকে কিছু বলতে চাননি এ ব্যাপারে। এদিন বৈভবের মুখ চোখ দেখে বোঝাই যাচ্ছিল তিনি তাঁর মাকে কতটা ভালবাসেন। রাজস্থানের ম্যানেজারের সাথে কথা বলার সময় বৈভব শেষে বলে দেন, এই A সেলিব্রেশনটাই তিনি পরবর্তীতেও করে যেতে চান।
View this post on Instagram










