সিদ্ধি যোগে সোনায় সোহাগা ৩ রাশি, ভাগ্যের মোড় ঘুরবে এদের! আজকের রাশিফল (১১ জুলাই)

Published:

Daily Horoscope

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১১ আগস্ট, মঙ্গলবার। আজকের রাশিফল (Ajker Rashifal) দেখেই শুরু করুন আপনার এই বিশেষ দিনটি। প্রতিদিনের রাশিফল (Daily Horoscope) আগে থেকে দেখলে বোঝা যায়, সেই দিনটি কোন রাশির জাতক-জাতিকাদের কেমন যাবে। পঞ্জিকা ঘেঁটে জানতে পারা গেল, আজ চন্দ্র এবং সূর্য উভয়ই কর্কট রাশিতে বিরাজ করবে। অন্যদিকে পুনর্বসু এবং পুষ্যা নক্ষত্রের ছোঁয়া লাগবে কিছু রাশিতে জাতক জাতিকাদের উপর। পাশাপাশি আজ বিরাজ করছে সিদ্ধি এবং ব্যতিপাত যোগ।

জ্যোতিষশাস্ত্র বলছে, মঙ্গলবারের এই চতুর্দশী তিথির শুভ লগ্নে কিছু রাশির জাতক জাতিকাদের উপর বজরংবলীর কৃপা বর্ষিত হবে। অন্যদিকে কিছু রাশির জন্য আজ অর্থকষ্ট মাথাচাড়া দিয়ে দাঁড়াবে। কিন্তু কোন কোন রাশি তা জানতে অবশ্যই পড়তে হবে দৈনিক রাশিফল। প্রতিদিনের রাশিফল ঠিক আগের দিন রাতে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটিতেও জয়েন হয়ে থাকতে পারেন।

মেষ রাশির আজকের রাশিফল: আজ আপনার উচ্চ বুদ্ধিমত্তা আপনার দুর্বলতাগুলি কাটিয়ে তুলতে সাহায্য করবে। আপনার বাবা-মায়ের সাহায্যে আজ আর্থিক অসুবিধা কাটিয়ে উঠতে সক্ষম হবেন। কেউ কেউ গয়না কিংবা গৃহস্থলীর জিনিসপত্রে আজ বিনিয়োগ করতে পারে। আর্থিক দিক থেকে আজকের দিনটি সম্পূর্ণ ভালো কাটবে। কর্মক্ষেত্রে আপনার শত্রুরাও আজ আপনার বন্ধু হয়ে উঠতে পারে। স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটি মোটামুটি ভালো কাটবে বলেই মনে করা হচ্ছে। জীবন সঙ্গীর সাথে আজকের দিনটি খুব একটা ভালো কাটবে না।

প্রতিকার: প্রেমের জীবন উন্নত করতে হলে বাড়িতে হলুদ ফুলগাছ লাগান এবং সেগুলির যত্ন নেওয়ার চেষ্টা করুন।

বৃষ রাশি: বন্ধুদের কাছ থেকে আজ আপনি বিশেষ প্রশংসা পেতে পারেন। জীবন সঙ্গীর সাথে আজকের দিনটি ভালোবাসার মাধ্যমে কাটতে পারে। পরিবার আর দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হওয়ার সম্ভাবনা নেই আজ। আজ জীবনসঙ্গীর সাথে বনভোজনে গিয়ে সুখ অনুভব করবেন। অফিস থেকে তাড়াতাড়ি বের হতে পারেন। সেই সুযোগকে কাজে লাগিয়ে পরিবারের সঙ্গে বাইরে কোথাও ঘুরতে যেতে পারেন। ব্যবসায়ীদের লাভের সম্ভাবনা থাকলে অন্যান্যদের আজ আর্থিক ক্ষতি হতে পারে। আজ কোনও জিনিস চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে।

প্রতিকার: আর্থিক অবস্থাকে উন্নতি করতে হলে ভগবান গণেশের পূজা করার চেষ্টা করুন।

মিথুন রাশি: দিনটি আপনার জন্য উপকারে আসবে। দীর্ঘস্থায়ী অসুস্থতা থেকে আজ আপনি অনেকটাই মুক্তি পেতে পারেন। আজ আপনার সঙ্গী আপনার কাছে কিছুটা সময় চাইবে। কিন্তু আপনি তাকে সময় দিতে পারবেন না। আজ কর্মক্ষেত্রে কিছুটা সমস্যার সম্মুখীন হতে পারেন। আর্থিক দিক থেকে দিনটি মোটামুটি ভালো কাটবে বলেই মনে করা হচ্ছে। আজ সতর্কতার সঙ্গে সমস্ত কাজ করা উচিত। ভালোবাসার দিক থেকে আজকের দিনটি সম্পূর্ণ ভালো কাটবে। আজ আপনি বিভিন্ন উৎস থেকে আর্থিক লাভের সম্মুখীন হতে পারেন।

প্রতিকার: পারিবারিক জীবনকে সুখী করার জন্য সকালে ঘুম থেকে উঠেই বাবা কিংবা শিক্ষকের চরণ স্পর্শ করে তাদেরকে সেবা করার চেষ্টা করুন।

কর্কট রাশি: পারিবারিক সমস্যা আজ আপনার জন্য মানসিক চাপের কারণ হয়ে দাঁড়াতে পারে। স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটি একদমই ভালো কাটবে না এই রাশির জাতক জাতিকাদের। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে এবং ব্যবসায়ীদের জন্য দিনটি সম্পূর্ণ ভালো কাটবে। আজ প্রিয়জনের সঙ্গে সময় কাটাতে পারেন এবং আপনি তার কাছ থেকে কোনও উপহার পেতে পারেন। অপ্রয়োজনীয় তর্ক কিংবা বিতর্ক এড়িয়ে চলার চেষ্টা করতে হবে আজ। কর্মক্ষেত্রে আজ আপনার ভালো পারফরমেন্সের জন্য পুরস্কার পাবেন। পরিবারের দিক থেকে দিনটি সম্পূর্ণ ভালো কাটবে।

প্রতিকার: সুস্থ থাকার জন্য গরুকে গম এবং গুড় খাওয়ানোর চেষ্টা করুন।

সিংহ রাশি: শারীরিক সুস্থতা বজায় রাখার জন্য আজ আপনি খেলাধুলো করে সময় কাটাতে পারেন। আর্থিক অসুবিধার কারণে আজ আপনার কোনও গুরুত্বপূর্ণ কাজ স্থগিত হয়ে যেতে পারে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি ভালো নয়। আজ আপনার ব্যক্তিগত জীবন আপনার মনোযোগের কেন্দ্রবিন্দুতে থাকতে পারে। পরিবার আর দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হওয়ার সম্ভাবনা নেই আজ। কর্মক্ষেত্রে আজ হঠাৎ করেই আপনি সমালোচিত হতে পারেন। আর্থিক দিক থেকে আজকের দিনটি মোটেও ভালো কাটবে না।

প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে হলে বাড়িতে দরজা বা জানালায় নলখাগড়ার পর্দা লাগানোর চেষ্টা করুন।

কন্যা রাশি: আজ স্বাস্থ্য নিয়ে অতিরিক্ত চিন্তা করবেন না। অসুস্থতার জন্য আত্মবিশ্বাস সবথেকে বড় ওষুধ হয়ে দাঁড়াবে। পরিবার আর দাম্পত্য জীবনের দিক থেকে আজকের দিনটি সম্পূর্ণ ভালো কাটবে এই রাশির জাতক জাতিকাদের। আর্থিক প্রবাহের দিকে আজ বিশেষ মনোযোগ দেওয়া উচিত। কারণ আর্থিক দিক থেকে আজকের দিনটি মোটেও ভালো কাটবে না। স্বাস্থ্যের দিক থেকেও দিনটি ইতিবাচক নয়। জীবন সঙ্গীর সাথে আজ আপনি ভালোবাসা অনুভব করতে পারবেন। আজ শিক্ষার্থীরা মূল্যবান সময় অপব্যবহার করতে পারে।

প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে হলে তামা কিংবা সোনার চামচ ব্যবহার করার চেষ্টা করুন।

তুলা রাশি: স্বাস্থ্য সম্পর্কিত কার্যক্রমগুলি পুনরায় শুরু করার জন্য আজকের দিনটি সম্পূর্ণ ভালো। আজ আপনার আয়োজনে সবাইকে আমন্ত্রণ জানানো উচিত। আজ আপনার খরচ অনেকটাই বৃদ্ধি পেতে পারে। আর্থিক দিক থেকে দিনটি ভালো কাটবে না। অন্যদিকে ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি ইতিবাচক। পরিবার আর দাম্পত্য জীবনে কোনও সমস্যা হওয়ার সম্ভাবনা নেই। আজ বিবাহিত জীবনে আপনি ভিন্ন ধরনের অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। আজ আপনি কোনও পার্টি বা অনুষ্ঠানের আয়োজন করতে পারেন।

প্রতিকার: ধন সম্পত্তি বৃদ্ধি করার জন্য বাড়িতে আপনার প্রিয় দেবতার রুপোর মূর্তি স্থাপন করে নিয়মিত পূজা করার চেষ্টা করুন।

বৃশ্চিক রাশি: মানসিক ক্ষমতাকে আজ আপনি বৃদ্ধি করতে পারেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য কাজের গতি বজায় রাখা উচিত। আজ আপনি সহজেই অর্থ সংগ্রহ করতে পারবেন। পুরনো ঋণ ফেরত পেতে পারেন। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি সম্পূর্ণ ভালো কাটবে। পরিবার আর দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় থাকবে। প্রেম সংক্রান্ত সমস্ত অভিযোগ আজ আপনার কাছ থেকে দূর হয়ে যাবে। ভালোবাসার দিক থেকে আজকের দিনটি ভালোভাবে কাটাতে পারবেন আপনি জীবনসঙ্গীর সাথে। আজ অফিস থেকে তাড়াতাড়ি বেরিয়ে গিয়ে পরিবারের সঙ্গে সময় কাটাতে পারেন।

প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে হলে কালো ছোলা, কালো বিউলির ডাল, কালো পোশাক এবং সরিষার তেল দান করার চেষ্টা করুন।

ধনু রাশি: কঠিন পরিস্থিতির মুখোমুখি পড়লে আজ আপনার সাহস এবং শক্তি প্রদর্শন করা উচিত। ইতিবাচক মনোভাবের মাধ্যমে আপনি সমস্ত বাধা কাটিয়ে উঠতে পারবেন। পরিবার আর দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় থাকবে। রোমান্টিক ভাবে আজ আপনি আপনার প্রিয়জনকে তোষামোদ করতে পারেন। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে এবং এই রাশির ব্যবসায়ীদের আজকের দিনটি সম্পূর্ণ ভালোভাবে কাটবে। আজ আপনার জীবন সঙ্গীর সাথে ভালোবাসা এবং রোমান্সের মাধ্যমে পুরনো দিনগুলি মনে করতে পারেন। স্বাস্থ্য ভালো থাকবে আজ।

প্রতিকার: স্বাস্থ্যের আরও উন্নতি করতে হলে ভগবান হনুমানকে সিঁদুর নিবেদন করার চেষ্টা করুন।

মকর রাশি: আজ আপনার চারপাশের মানুষদের সমর্থন ভালো অনুভূতি দেবে। জীবনকে মসৃণভাবে চালাতে চাইলে আজ অর্থের প্রবাহের দিকে মনোযোগ দেওয়া উচিত। পরিবারের সদস্যদের কাছ থেকে পাওয়া ভালো পরামর্শ আজ আপনার জন্য উপকারে আসবে। পরিবারের দিক থেকে দিনটি ভালো গেলেও দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় থাকবে না। আজ আপনার সম্পর্কের গুরুত্ব উপলব্ধি করতে পারবেন। জীবনসঙ্গীর কাজের ব্যস্ততা আজ আপনার জন্য দুঃখের কারণ হয়ে দাঁড়াতে পারে। আজ আপনি যাই করে থাকেন না কেন, আপনার সাফল্যের নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

প্রতিকার: প্রেমের সম্পর্ক আরও উন্নত করতে হলে কোনও প্রাণীকে কষ্ট দেবেন না এবং জীব হত্যা করবেন না। পাশাপাশি নিরামিষ গ্রহণ করার চেষ্টা করুন।

কুম্ভ রাশি: আজ আপনি ভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন। হতাশ হবেন না। নিজের কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করার জন্য কঠোর পরিশ্রম চালিয়ে যেতে হবে। পরিবারের দিক থেকে দিনটি ভালো না গেলেও দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় থাকবে। আজ বাড়ির কাজ ক্লান্তিকর হয়ে দাঁড়াতে হতে পারে এবং মানসিক চাপের কারণ হয়ে দাঁড়াবে। দীর্ঘদিনের কাঙ্খিত খ্যাতি আজ আপনি অর্জন করতে পারবেন। জীবন সঙ্গীর সাথে সময় কাটিয়ে আজ তাকে চমক দিতে পারেন। দীর্ঘদিনের মত বিরোধ আজ মিটে যেতে পারে। স্বাস্থ্যের দিকে মনোযোগ দেওয়া দরকার।

প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে হলে গরুকে গুড় খাওয়ানোর চেষ্টা করুন।

মীন রাশি: শিশুদের সঙ্গে খেলাধুলো আজ আপনার জন্য চমৎকার অনুভূতি এনে দেবে। বন্ধুদের সঙ্গে কোনও পার্টিতে গিয়ে আজ আপনি প্রচুর টাকা খরচ করতে পারেন। তবে তা সত্বেও আজ আপনার আর্থিক অবস্থা মজবুত থাকবে। এমনকি ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি সম্পূর্ণ ভালো কাটবে। আজ জীবনসঙ্গীর স্বাস্থ্যের অবনতি আপনার জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়াবে। কর্মক্ষেত্রের প্রতিভাকে আজ সম্পূর্ণভাবে ব্যবহার করা উচিত। পরিবারের দিক থেকে দিনটি ভালো গেলেও দাম্পত্য জীবনে সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে।

প্রতিকার: প্রেমের সম্পর্ক মজবুত করতে হলে রান্নাঘরে বসে খাবার খাওয়ার চেষ্টা করুন।