শেখ শাহজাহানের জামিন মামলায় হাইকোর্টে নতুন মোড়, শুনানি থেকে সরে গেলেন বিচারপতি

Published:

Sk Shahjahan

আনিষা চৌধুরী, কলকাতা: মহাবিপাকে সন্দেশখালির (Sandeshkhali) শেখ শাহজাহান (Shahjahan Sheikh)। তাঁর জামিনের আবেদন ঘিরে কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) নতুন মোড়। সিবিআইয়ের (CBI) মামলায় জামিন চেয়ে হাই কোর্টে আবেদন করেছিলেন শাহজাহান। এবার সেই মামলার শুনানি থেকেই সরে দাঁড়িয়েছেন বিচারপতি অপূর্ব সিংহ রায়। ফলে মামলাটি ফের হাই কোর্টের প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগের বেঞ্চে ফিরে গিয়েছে।

কেন সরে গেলেন বিচারপতি অপূর্ব সিংহ রায়?

বর্তমানে একপ্রকার ঝুলে রয়েছে শাহজাহানের জামিনের আবেদন। কোন বেঞ্চে তার শুনানি হবে, সেই সিদ্ধান্ত বর্তমানে প্রধান বিচারপতির হাতে। বিচারপতি অপূর্ব সিংহ রায় নতুন করে মামলাটির শুনানি করতে চাননি এবং সেটি প্রধান বিচারপতির বেঞ্চে পাঠিয়ে দিয়েছেন। এর আগে একই মামলায় শাহজাহানের জামিনের আবেদন খারিজ করেছিলেন বিচারপতি শুভ্রা ঘোষ রায়।

শাহজাহানের বিরুদ্ধে যে মামলায় জামিন চাওয়া হয়েছে, সেটি ২০২৪ সালের জানুয়ারিতে সন্দেশখালিতে ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনার সঙ্গে যুক্ত। রেশন দুর্নীতির তদন্তে তাঁর বাড়িতে তল্লাশি চালাতে যান ইডি। তবে সেখানে গিয়ে আধিকারিকেরা রীতিমতো হামলার মুখে পড়তে হয়েছিল বলে অভিযোগ। ওই ঘটনার তদন্ত বর্তমানে সিবিআই করছে। তদন্তকারী সংস্থার দাবি, সাক্ষীদের ভয় দেখানোর অভিযোগও রয়েছে শাহজাহানের বিরুদ্ধে।

এর আগে মার্চ মাসে কলকাতা হাই কোর্ট শাহজাহানের জামিনের আবেদন খারিজ করেছিল। তবে এটাও বলা হয়েছিল, যদি তদন্তে নতুন তথ্য উঠে আসে তাহলে পুনরায় জামিনের জন্য আবেদন করতে পারবেন শাহজাহান। সেই সুযোগেই নতুন করে হাই কোর্টের দ্বারস্থ হন তিনি। তবে তাতে যে খুব একটা লাভ হলো না তা বলাই বাহুল্য

আরও পড়ুন: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন মামলায়? চড়ল পারদ

ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনার পর বেশ কিছুদিন নিখোঁজ ছিলেন শাহজাহান। এরপর তাঁকে গ্রেফতার করে রাজ্য পুলিশ এবং পরে সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়। বর্তমানে তিনি প্রেসিডেন্সি সংশোধনাগারে বন্দি। এমতাবস্থায় বিচারপতি সিংহ রায় মামলা থেকে সরে দাঁড়ানোয় অনিশ্চয়তার মুখে জামিনের শুনানি। পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন হাই কোর্টের প্রধান বিচারপতি।

google button