প্রীতি পোদ্দার, কলকাতা: শ্রাবণ পেরিয়ে ভাদ্র মাস এসে গেলেও এখনও বৃষ্টির রেশ কাটেনি। দক্ষিণবঙ্গের (south bengal) একাধিক জেলায় এখনও হালকা থেকে মাঝারি বৃষ্টির (Rain) পূর্বাভাস রয়েছে। যদিও কয়েকদিন আগে বৃষ্টির প্রভাবে রাজ্যের দিকে দিকে বন্যার পরিস্থিতি তৈরি হয়েছিল। রীতিমত জল জমে গিয়েছিল মেদিনীপুর, হুগলি সহ অধিকাংশ জেলার গ্রামের ঘর-বাড়ি। যদিও উত্তরবঙ্গেও (North Bengal) একাধিক জেলায় ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে। আগামীকালও (Weather Tomorrow) দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।
কেমন থাকবে কলকাতার আবহাওয়া?
আগামীকাল শনিবার, সকাল থেকেই মেঘমুক্ত পরিষ্কার আকাশ দেখা যাবে। রোদের তাপও দেখা যাবে বেশ। তবে মাঝে মধ্যে মেঘলা আকাশ দেখা যাবে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে একাধিক জায়গায়। তবে এই মুহূর্তে নিম্নচাপ না থাকায় এখানে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। একনজরে জেনে নেওয়া যাক দক্ষিণবঙ্গের বাকি জেলায় কেমন থাকবে আবহাওয়া।
দক্ষিণবঙ্গের আগামীকালের আবহাওয়া
হাওয়া অফিসের বুলেটিন অনুযায়ী আগামী রবিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তাই বর্ষার আমেজ এখনই কাটছে না। একনজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।
Capital City Forecast for Seven Days. Dated- 21.08.2026 pic.twitter.com/JoPFwUoxlK
— IMD Kolkata (@ImdKolkata) August 21, 2026
বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা কোথায় কোথায়?
আগামীকাল, শনিবার, দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে রবিবার, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে সোমবার থেকে ভারী বৃষ্টি হতে পারে। আর তার সঙ্গে ঘণ্টায় ৩০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।
আরও পড়ুন: জনগণনায় শিক্ষকদের ব্যবহার নিয়ে বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল, শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। তবে মঙ্গলবার থেকে ফের উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় ভারী বৃষ্টি শুরু হতে পারে। তবে মালদহ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির পরিমাণ তুলনায় কম থাকবে। অর্থাৎ সেখানে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।










