সৌভিক মুখার্জী, রাসবিহারী: ভোটের মুখে বাংলা। আগামী ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় নির্বাচন, যা নিয়ে উত্তপ্ত রাজ্যের রাজনীতি। তবে এরই মধ্যে জলঘোলা পরিস্থিতি। রাসবিহারীর তৃণমূল প্রার্থী তথা প্রাক্তন মেয়র পরিষদ ও বিদায়ী বিধায়ক দেবাশীষ কুমারের (Debashish Kumar) দুই ঠিকানায় হানা দিল আয়কর দফতর। এর আগেও আর্থিক দুর্নীতি মামলার তদন্তে দেবাশীষ কুমারকে একাধিকবার তলব করেছিল ইডি। তবে এবার রাসবিহারীর তৃণমূল প্রার্থীর বাড়ি এবং অফিস দু’জায়গাতেই তদন্ত চালাচ্ছে আয়কর দফতর।
তৃণমূল প্রার্থীর বাড়িতে আয়কর হানা
আয়কর দফতর সূত্রে খবর, কোটি কোটি টাকা আর্থিক প্রতারণার সঙ্গে যুক্ত রয়েছেন রাসবিহারীর তৃণমূল প্রার্থী দেবাশীষ কুমার। কলকাতা পৌরসভার প্রাক্তন মেয়র পরিষদকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। আর এই মামলায় সম্প্রতি অমিত গঙ্গোপাধ্যায় নামে আরও এক ব্যবসায়ীর হদিশ মিলেছিল। যার ঠিকানাতেও অভিযান চালানো হয়। এমনকি দেবাশীষ কুমারকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি নাকি একাধিক বিতর্কিত জমিতে পৌরসভা বানাতেন এবং সেই জমিগুলি আবার অন্যদেরকে বেআইনিভাবে বিক্রি করতেন। এভাবে তিনি কোটি কোটি টাকা আত্মসাৎ করেছিলেন। তদন্ত করতে গিয়ে অমিত গঙ্গোপাধ্যায় এবং মেয়র পরিষদ দেবাশীষ কুমারের নাম উঠে আসে। সেই সূত্রে এবার তাঁর বাড়ি এবং অফিসে হানা দিয়েছে আয়কর দফতর। তবে মেয়র পরিষদ থাকাকালীন ওই ব্যবসায়ীকে তিনি কোনও রকম সুবিধা পাইয়ে দিয়েছেন কিনা তাও জানতে চাইছে তারা। প্রথমবার প্রাপ্ত তথ্য অনুযায়ী দ্বিতীয়বার তলব করা হয়েছে তাঁকে।
আরও পড়ুন: ২২ এপ্রিল শুরু কেদারনাথ যাত্রা, অনলাইনে কীভাবে রেজিস্ট্রেশন করবেন? রইল প্রসেস
তবে ভোটের মুখে দেবাশীষ কুমারের বাড়ি এবং নির্বাচনী কার্যালয়ে আয়কর দফতরের অভিযান যে রাজ্য রাজনীতিতে ফের তোলপাড় সৃষ্টি করেছে তা বলার অপেক্ষা রাখে না। এমনকি রাসবিহারী বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী স্বপন দাশগুপ্তের বিরুদ্ধেও রয়েছে একাধিক অভিযোগ। সেখানে তৃণমূল কর্মীরা তাঁর বিরুদ্ধে স্লোগান দেন যে, “ফাইল চুরি হচ্ছে কেন স্বপন দাশগুপ্ত তার জবাব দাও। সমস্ত ফাইলই রয়েছে।” এতে করে এই বিধানসভা কেন্দ্রে একেবারে কাটাছেঁড়া পরিস্থিতি।










