T20 বিশ্বকাপের আগে ভারতীয় ব্যাটারের বিরুদ্ধে দায়ের FIR, বাদ যাবে দল থেকে?

Published:

FIR Against Team India Player before T20 World Cup
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ক্রমশ এগিয়ে আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সব ঠিক থাকলে, আগামী 7 ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে যাবে বহু অপেক্ষিত প্রতিযোগিতাটি। আর তার ঠিক আগে হঠাৎ ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্যের বিরুদ্ধে দায়ের করা হলো FIR। জানা যাচ্ছে, ধর্মীয় আবেগে আঘাত করার অভিযোগে টিম ইন্ডিয়ার দুর্দান্ত ফিনিশার তথা KKR তারকা রিঙ্কু সিংয়ের বিরুদ্ধে FIR দায়ের করেছেন খোদ কর্নি সেনা (FIR Against Team India Player)। দুদিন আগেই ফেসবুকে AI সহযোগে একটি ভিডিও পোস্ট করেছিলেন ভারতীয় ব্যাটসমান। সেটাই যেন যত নষ্টের গোড়া!

এক ভিডিও ঘিরেই বিপাকে রিঙ্কু সিং

সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে এক বিশেষ ট্রেন্ড। তাতে গা ভাসাচ্ছেন টলিউড থেকে-বলিউড এমনকি ক্রীড়া মহলের বহু পরিচিত নাম। সেই তালিকাতে নিজেকে জুড়ে ফেলেন ভারতীয় দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটার রিঙ্কুও। সম্প্রতি ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন তিনি। এই ভিডিওতে দেখা যায়, ব্যাট হাতে শট মারছেন ক্রিকেটার। ক্যাপশনে লেখা রয়েছে, “কে তোমাকে ক্রিকেটার বানাল?” আর তারপরই ভিডিওটিতে ভেসে ওঠে হিন্দু দেবতা মহাদেব, বিষ্ণু, গণেশ এবং হনুমান একটি গাড়িতে বসে যাচ্ছেন। প্রত্যেকের চোখেই রয়েছে সান গ্লাস। আসলে নতুন ট্রেন্ড আর কি। ওই গাড়ি চালাচ্ছেন খোদ হনুমানজি। ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে বাজছে এক ইংলিশ গান।

নাইট তারকার এমন ভিডিও দেখে ভক্তদের একটা বড় অংশ মনে করছেন, ঈশ্বরে প্রচন্ড বিশ্বাসী রিঙ্কু সিং। তাই ভিডিও পোস্ট করে তিনি বোঝাতে চেয়েছেন, সমস্ত ঈশ্বরের আশীর্বাদ তাঁর সাথে আছে। সে কারণেই তিনি আজ এই জায়গায়। ভগবান মহেশ্বর থেকে শুরু করে বজরংবালি প্রত্যেকেই এখনও তাঁর সহায়। তাঁরা ছাড়া ভারতীয় তারকা কিছুই নন। যদিও ভক্তদের এমন বক্তব্যের পরও রিঙ্কুর এমন ভিডিওর মধ্যে দিয়ে ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হচ্ছে বলেই মনে করছেন একাংশ। সেই জল গড়িয়েছে মামলা পর্যন্ত।

রিঙ্কুর নামে FIR দায়ের

ভারতীয় ক্রিকেটারের AI যুক্ত ভিডিও সোশ্যাল মিডিয়ায় দেখার পরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে উত্তরপ্রদেশের জেলা সভাপতি সুমিত তোমার জানিয়েছেন, “রিঙ্কু সিং শাহরুখ খানের IPL দল KKR এর সদস্য। তিনিও শাহরুখের মতোই নিজের আসল চেহারা দেখালেন। আমাদের ভগবানকে গাড়িতে বসিয়ে, তাদের চোখে চশমা পরিয়ে আমাদের বিশ্বাস নিয়ে খেলেছে। কর্নি সেনা কখনই এসব মেনে নেবে না।”

অবশ্যই পড়ুন: সুপার সানডেতে দু’বার মুখোমুখি হবে ভারত-পাকিস্তান

সুমিত এদিন নিজের বক্তব্যের মধ্যে দিয়ে বুঝিয়ে দিয়েছিলেন, সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে ভারতীয় ক্রিকেটার যা করেছেন তার জন্য সনাতন ধর্মের কাছে ক্ষমা চাইতে হবে তাঁকে। অন্যথায় শুরু হবে আন্দোলন। এরই মাঝে শোনা যাচ্ছে, ভারতীয় ব্যাটসম্যানের বিরুদ্ধে আলিগড়ের সাসনি থানায় FIR দায়ের করেছে কর্নি সেনা। এ নিয়ে পুলিশ জানিয়েছে, ভিডিওটির সত্যতা যাচাই করা হবে। গোটা বিষয়টির তদন্ত হবে। তারপরই আইন মেনে পদক্ষেপ নেবেন তারা। সেক্ষেত্রে, আইনি জটিলতায় জড়িয়ে পড়লে শেষ পর্যন্ত বিশ্বকাপের দল থেকে রিঙ্কু বাদ পড়বেন কিনা তা নিয়ে চিন্তায় রয়েছেন অনেকেই…

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now