সৌভিক মুখার্জী, কলকাতা: একাধিক এফআইআর দায়ের তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বিরুদ্ধে। অবশেষে হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল সংসদ। এফআইআর খারিজ করার দাবি তাঁর। গতকালও তাঁর বিরুদ্ধে একটি এফআইআর দায়ের হয়েছিল। আর আগেও হুমকি দেওয়ার জন্য তাঁর বিরুদ্ধে আরও একটি এফআইআর দায়ের করা হয়েছিল। তা খারিজের আবেদন করেছেন তিনি কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)।
হাইকোর্টের দ্বারস্থ অভিষেক
প্রসঙ্গত, গতকাল তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক তথা সংখ্যালঘু উন্নয়ন প্রতিমন্ত্রী গিয়াসউদ্দিন মোল্লা তৎকালীন ন্যাশনাল জোনাল মিতুন কুমার দে এবং অভিযোগ বন্দ্যোপাধ্যায় বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। তাঁর দাবি, পশ্চিম মগরাহাট বিধানসভার প্রধান থেকে শুরু করে পঞ্চায়েত, জেলা পরিষদ এমনকি পঞ্চায়েত সমিতির প্রতিটি দফতরের টিকিট পাইয়ে দেওয়ার পিছনে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে। যার একমাত্র মাথা অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনকি তার আগে নির্বাচনী প্রচারে এসে অমিত শাহ থেকে শুরু করে কেন্দ্রীয় নেতাদের হুমকি, হুঁশিয়ারি দেওয়ার জন্য তাঁর বিরুদ্ধে আরও একটি এফআইআর দায়ের করা হয় বিধাননগর পুলিশের সাইবার ক্রাইম থানায়।
অভিযোগ, একাধিক জায়গায় তিনি উস্কানিমূলক মন্তব্য রেখেছেন। এমনকি সেগুলির লিঙ্ক তুলে ধরে অভিযোগ জানানো হয়েছে। আর সেই অভিযোগের ভিত্তিতে মোট পাঁচটি ধারায় এফআইআর দায়ের করা হয় তৃণমূল সাংসদের বিরুদ্ধে। এর পাশাপাশি ৫ মে বাগুইহাটি থানায় অভিষেকের বিরুদ্ধে আরও একটু লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল। এদিন সেগুলি খারিজ করার আবেদন করেন তৃণমূল সাংসদ।
আরও পড়ুন: সপ্তম পে কমিশন লাগু হওয়ায় কোন কর্মীর কতটা বেতন বাড়বে? দেখুন হিসেব
অভিষেকের বিরুদ্ধে একাধিক এফআইআর
প্রথমত, ভারতীয় ন্যায় সংহিতার ১৯০ ধারা অনুযায়ী জামিন যোগ্য, দাঙ্গার উদ্দেশ্যে উস্কানিমূলক বক্তব্য রাখার জন্য তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল। দ্বিতীয়ত, ৩৫১/২ ধারা অনুযায়ী জামিন অযোগ্য, মৃত্যুর ভয় দেখানোর হুমকি দিয়ে মানুষের সম্মান এবং সম্প্রীতি নষ্ট করার অভিযোগে এফআইআর দায়ের করা হয়। তৃতীয়ত, ১৯৬ ধারা অনুযায়ী জামিন অযোগ্য, বিভিন্ন গোষ্ঠীর মধ্যে সম্প্রীতি নষ্ট করার ঘৃণা ছড়ানোর জন্য তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। এছাড়া মিথ্যা এবং বিভ্রান্তিকর বক্তব্য ও গুজব ছড়ানোর জন্য ৩৫৩(১)(সি) ধারা অনুযায়ী জামিন যোগ্য এফআইআর করা হয়েছে তাঁর বিরুদ্ধে।










