ভারতের সাথে না খেললে পাশে থাকবে না তারাও! পাকিস্তানকে সতর্ক করল শ্রীলঙ্কা

Published:

Sri Lanka On Pakistan Warns Regarding T20 World Cup
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতের বিরুদ্ধে ম্যাচ না খেলার সিদ্ধান্তে এবার পাকিস্তানকে সতর্ক করল শ্রীলঙ্কা (Sri Lanka On Pakistan)। জানা যাচ্ছে, বিপুল আর্থিক ক্ষতির আশঙ্কাকে সামনে রেখে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে চিঠি লিখেছে শ্রীলঙ্কা ক্রিকেট। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, বৃহস্পতিবার টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের ম্যাচ বয়কটের বিরূপ প্রতিক্রিয়া জানিয়ে পাকিস্তানকে সরকারিভাবে চিঠি দিয়েছে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড। সেই চিঠিতে, পাকিস্তান বোর্ডকে আর্থিক ক্ষতির আশঙ্কাকে একেবারে পরিষ্কারভাবে দেখিয়েছে তারা। একই সাথে ভারতের সাথে না খেললে পাকিস্তানের পাশে তারাও থাকবে না সে কোথাও ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন লঙ্কানরা।

চিঠিতে পাকিস্তানকে সতর্ক করল শ্রীলঙ্কা

গতকাল শ্রীলঙ্কা বোর্ডের তরফে পাকিস্তানকে যে চিঠি দেওয়া হয়েছে সেই চিঠিতে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক দেশটি খুব পরিষ্কারভাবে জানিয়েছে, হোটেল বুকিং থেকে শুরু করে ফ্লাইট বুকিং বাতিল হলে যে পরিমাণ ক্ষতির সামনে পড়তে হবে তা সামলানো একেবারেই সম্ভব নয়। ভারত বনাম পাকিস্তান ম্যাচ হলে সকলেরই উপকার। তবে যদি এটা না হয় তবে পাকিস্তানকে বিরাট আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে।

পাকিস্তানের ভারত বয়কট প্রসঙ্গে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের পাশে রয়েছে শ্রীলঙ্কার সরকার। ভারতের এই বন্ধু দেশটি পাকিস্তানকে বুঝিয়ে দিয়েছে, 15 ফেব্রুয়ারির ম্যাচ বাতিল হয়ে গেলে শ্রীলঙ্কার পাশাপাশি বিশ্বের বহু দেশের ক্রিকেট ব্যবস্থা চরম ক্ষতির মুখে পড়তে পারে। এছাড়াও প্রতিযোগিতা আয়োজনের ক্ষেত্রেও তৈরি হতে পারে সমস্যা। শ্রীলঙ্কা নাকি এও মনে করিয়ে দিয়েছে, জঙ্গি হামলার পর পাকিস্তানে যখন কোনও দেশ খেলতে যাচ্ছিল না তখন তারাই গিয়েছিল। তাই পাকিস্তান যেন ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলে। সে ক্ষেত্রে পাক ক্রিকেটারদের সমস্ত ধরনের নিরাপত্তার দায়িত্ব নেবে লঙ্কান বোর্ড।

অবশ্যই পড়ুন: শিয়ালদা, হাওড়া সহ বাংলা থেকে হোলি স্পেশাল ১০০ ট্রেন, ঘোষণা পূর্ব রেলের

উল্লেখ্য, ফেব্রুয়ারি মাসের প্রথম দিনই পাকিস্তান সরকারের নির্দেশের পর পাক বোর্ড জানিয়ে দেয়, আগামী 15 ফেব্রুয়ারি ভারতের বিরুদ্ধে বিশ্বকাপের ম্যাচ বয়কট করছে তারা। তবে পাকিস্তান সরকারের তরফে আনুষ্ঠানিক ঘোষণা না আসায় অনেকেই পাক বোর্ডের এমন অবস্থান নিয়ে সংশয়ে ছিলেন। তবে বৃহস্পতিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী স্বয়ং ক্যামেরার মুখোমুখি হয়ে বলেন, ভারতের বিরুদ্ধে t20 বিশ্বকাপে ম্যাচ বয়কট করছে পাকিস্তান। বাংলাদেশের পাশে দাঁড়ানোর জন্যই এমন পদক্ষেপ তাদের।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now