ভারতে সস্তা, পাকিস্তানে ১.৫ টন AC-র দামে হয়ে যাবে রয়্যাল এনফিল্ডের বাইক! দেখুন প্রাইস

Published:

AC Price In Pakistan See the list

বিক্রম ব্যানার্জী, কলকাতা: গরম বাড়লেই গুরুত্ব বোঝা যায় এয়ার কন্ডিশন বা AC-র (Air conditioning)। বর্তমানে রাজ্য তথা দেশের একাধিক রাজ্যে যেভাবে তাপপ্রবাহ বাড়ছে তাতে AC ছাড়া উপায় নেই আমজনতার। যার ফলে, বিগত দিনগুলিতে এই বিশেষ ইলেকট্রনিক বস্তুটির বিক্রি কয়েক গুন বেড়েছে। বর্তমান সময়ে নানান কোম্পানির AC বিক্রি হচ্ছে বাজারে। ক্ষমতা অনুযায়ী দাম কম বেশি হলেও আজকের দিনে দাঁড়িয়ে ভারতে AC কেনাটা অনেকেরই সাধ্যের মধ্যে। কিন্তু যদি প্রতিবেশী পাকিস্তানের প্রসঙ্গ ওঠে (AC Price In Pakistan)? সে দেশের বাসিন্দাদের AC কিনতে কত টাকা খরচ করতে হয় জানেন?

পাকিস্তানে 1.5 টন AC কিনতে খরচ কত?

বড় পরিবার হলে সাধারণত দেড় টন এসি কিনে থাকেন ক্রেতারা। ভারতে এই 1.5 টন এসির দাম 22 হাজার টাকা থেকে শুরু হলেও পাকিস্তানিদের কিন্তু 1.5 টন এসি কিনতে প্রচুর অর্থ খরচ হয়। জানলে অবাক হবেন, পাকিস্তানে TCL এর 1.5 টন এসির দাম শুরু হচ্ছে 2 লাখ 4 হাজার 900 টাকা থেকে! যা কি না ভারতে একটি রয়্যাল এনফিল্ডের বাইকের দামের সমান। TCL কোম্পানির অফিসিয়াল সাইটে এই দামই রয়েছে। অন্যদিকে হায়ার সংস্থার 1.5 টন ক্ষমতার এসির দাম শুরু হচ্ছে 1 লাখ 52 হাজার 999 পাকিস্তানি রুপি থেকে।

ভারতের সাথে যদি পাকিস্তানের তুলনা করা হয় সেক্ষেত্রে, ভারতে এই মুহূর্তে 1.5 টন ওজনের ভোল্টাস এসির দাম শুরু হচ্ছে 22 হাজার 990 টাকা থেকে। ফ্লিপকার্ট থেকে এই দামেই কিনতে পারবেন এসিটি। এছাড়াও অ্যামাজন সহ অন্যান্য ওয়েবসাইট এবং দোকান থেকে 33 হাজার টাকার মধ্যে 1.5 টনের ভাল এসি পাওয়া যায়। এক কথায় বোঝাই যাচ্ছে, ভারতের তুলনায় পাকিস্তানে হাজার হাজার টাকা বেশি খরচ করে কিনতে হয় এসি।

অবশ্যই পড়ুন: গিয়েছিলেন মোদি, সেই ঝালমুড়ির দোকানদারকে খুনের হুমকি বাংলাদেশ-পাকিস্তান থেকে

পাকিস্তানে কেন এসির দাম এত বেশি?

কমবেশি প্রত্যেকেরই জানা, প্রতিবেশী দেশটিতে ব্যাপক মুদ্রাস্ফীতির কারণে কম-বেশি বাজারের সমস্ত জিনিসের দাম অনেকটাই বেশি। তাছাড়াও পাকিস্তানে এসি বা এয়ার কন্ডিশনের দাম এত বেশি হওয়ার নেপথ্য থাকতে পারে ভারী কর বা শুল্ক। বিশেষজ্ঞদের মতে, পাকিস্তানের বিভিন্ন বৈদ্যুতিক পণ্য আমদানি এবং রপ্তানির ক্ষেত্রে প্রচুর পরিমাণ কর আরোপ করা হয়। তাছাড়াও সে দেশে চরম মুদ্রাস্ফীতি মিলিয়ে এই দুই কারণেই দেশটিতে এসির দাম বেশি।