আমেরিকার বিরুদ্ধে জিতে খুশি নন সূর্য, কবে দলে ফিরবেন বুমরাহরা? মুখ খুললেন অধিনায়ক

Published:

Suryakumar Yadav On Team India Wins after USA match
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: একটা সময় মনে হয়েছিল টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুটা আমেরিকার কাছে পরাজয় দিয়েই করতে হবে ভারতকে। তবে সেখান থেকে একার হাতে দলকে জেতান অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। শনিবার, প্রতিপক্ষের সামনে ভারতের ব্যাটিং অর্ডার যেভাবে মুখ থুবড়ে পড়েছিল তাতে সূর্য না দাঁড়ালে হয়তো ম্যাচ নিয়ে চলে যেত ডোনাল্ড ট্রাম্পের দেশ। তবে সেটা হতে দেননি তিনি। ভারতকে 29 রানে জেতানোর পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্কাই বললেন, এই জয়ে খুশি নন তিনি। একই সাথে ওয়াশিংটন সুন্দর এবং জসপ্রীত বুমরাহর ফিটনেস সম্পর্কেও বড় তথ্য দিলেন সূর্য।

আমেরিকার বিরুদ্ধে জিতে খুশি নন সূর্য

শনিবার, টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে আমেরিকার বিরুদ্ধে শুরুতে ব্যাটিং করতে নেমেছিল টিম ইন্ডিয়া। এদিন দুই তরুন ক্রিকেটার অভিষেক শর্মা এবং ইশান কিষাণকে নিয়ে দর্শকরা আশায় বুক বাঁধলেও দুজনের কেউই দলের জন্য নির্ভরযোগ্য ইনিংস খেলতে পারেননি। এদিন শূন্য নিয়ে ফিরেছিলেন শর্মা। ইশান আউট হয়েছিলেন মাত্র 20 রান করে। এরপর তিলক বর্মাও 25 রান করে ফেরেন। শিবম দুবে থেকে হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল কেউ নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেননি।

ফলে, টিম ইন্ডিয়াকে জেতানোর দায়িত্ব গিয়ে পড়েছিল অধিনায়ক সূর্যের উপর। সেই কাজটাই একেবারে শক্ত হাতে করলেন তিনি। গতকাল চাপের মুখে টিকে থেকে 84 রানের অপরাজিত ইনিংস খেলেন স্কাই। সেটাই কোথাও গিয়ে যেন ভারতের জয়ের কারণ হয়ে দাঁড়াল। ম্যাচের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সূর্য পরিষ্কারভাবে জানালেন, এই জয়ে খুশি নন তিনি। ভারতীয় ক্রিকেটারের কথায়, “আসলে আমরা যে অবস্থায় ছিলাম, 6 উইকেটে 77 রান। তখন আমি কতটা চাপ অনুভব করেছিলাম শুধুমাত্র আমিই জানি। তবে আমি নিশ্চিত ছিলাম যে এই পরিস্থিতিতে যদি আমি টিকে খেলতে পারি তবে শেষ পর্যন্ত ব্যাট করে বড় পার্থক্য গড়ে দিতে পারব।”

অধিনায়ক আরও বলেন, “ওয়াংখেড়েতে সামান্য ভিন্ন উইকেট ছিল। সকালে যখন ঘুম থেকে উঠি তখন আমরা দেখতে পেয়েছিলাম বাইরে খুব একটা বেশি রোদ নেই। আমি মনে করি সেরা পিচ তৈরি করার জন্য কিউরেটর ও গ্রাউন্ডম্যান সর্বোচ্চ চেষ্টা করেছেন। তবে কিছু বিষয় তাঁদেরও নিয়ন্ত্রণে নেই।” এদিন ম্যাচ জেতার পরেও সূর্যর মুখে ধরা পড়েছিল হতাশা। দলের ব্যাটিং অর্ডারের চরম ব্যর্থতার পর সূর্য বুঝেছিলেন তাঁদের এবার থেকে স্মার্ট ব্যাটিং করতে হবে। সে কথাই ক্যামেরার মুখোমুখি হয়ে জানালেন তিনি।

অবশ্যই পড়ুন: একাধিক নতুন স্টেশনে দাঁড়াবে দীঘা-আসানসোল এক্সপ্রেস, দেখুন তালিকা

ওয়াশিংটন সুন্দরদের ফিটনেস নিয়ে কথা বলেন সূর্য

ম্যাচের পর ক্যামেরার মুখোমুখি হয়ে ভারতীয় ক্রিকেটার জসপ্রীত এবং ওয়াশিংটন সুন্দর প্রসঙ্গে কথা বলতে গিয়ে অধিনায়ক সূর্য বলেন, “বুমরাহ আজকের ম্যাচে খেলতে পারেননি। ওয়াশিংটন সুন্দরও এখন দলে নেই। অভিষেক শর্মা পুরোপুরি ফিট ছিলেন না।” সূর্যের সংযোজন, “আমরা এখন একটু নিশ্চিন্তে বিশ্রাম নেব। পরের ম্যাচের জন্য আমাদের হাতে 5 দিন সময় আছে। আমরা শক্তিশালী দল নিয়েই ফিরে আসবো। আবহাওয়া পরিবর্তনের কারণে বুমরাহর জ্বর হয়েছে, ওয়াশিংটন সুন্দরও ফিট হয়ে উঠছেন। শীঘ্রই সবকিছু ঠিক হয়ে যাবে।”

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now