কংগ্রেস-হুমায়ুনের পর এবার মিমের দরজায় বামেরা! ওয়েসির সঙ্গে জোট বাঁধবে সিপিএম?

Published:

CPIM With MIM

সৌভিক মুখার্জী, কলকাতা: দরজায় কাড়া নাড়ছে বিধানসভা নির্বাচন। আর হাতে গোনা হয়তো দুটো মাস বাকি। তবে তার আগেই রাজ্য রাজনীতি তোলপাড়। সেলিম বৈঠক করেছিলেন হুমায়ুন কবীরের সঙ্গে, তবে দলের মধ্যেই শুরু হয় বিতর্ক। এদিকে কংগ্রেসও জানিয়ে দেয়, এবারের ভোটে তারা একাই লড়বে। সিপিএমের সঙ্গে জোট বাধার কোনও সদিচ্ছা নেই। এক কথায়, এবার সিপিএম কোণঠাসা হয়ে পড়ল। সেই কারণেই নাকি এবার মিমের সঙ্গে জোট বাঁধতে বদ্ধপরিকর বামফ্রন্ট (CPIM With MIM)। সংবাদ প্রতিদিনের রিপোর্ট অনুযায়ী, সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের ঘনিষ্ঠ ব্যক্তির তরফ থেকেই এবার মিমের রাজ্য সভাপতি ইমরান সোলাঙ্কির সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

মিমের সঙ্গে জোট বাঁধতে চায় সিপিএম!

ইমরান সোলাঙ্কি স্পষ্ট বলেছেন, সিপিএম নেতৃত্বের সঙ্গে তিনি কথা বলতে চাননি। যেহেতু বাংলায় নির্বাচনের হাতে গোনা কয়েকটি দিন বাকি, তাই মুর্শিদাবাদের বেশ কিছু জেলাতে এবার নিজেদের জায়গা পাকাপোক্ত করতে চাইছে মিম। এমনকি জনতা উন্নয়ন পার্টি তৈরি করার পর হুমায়ুন কবীর নিজেও মিমের সঙ্গে জোট বাঁধতে চেয়েছিলেন। তবে সিপিএমের প্রসঙ্গ টেনে ইমরান বলেন, “আমি যখন সভায় ছিলাম, আমার কাছে ফোন এসেছিল। সিপিএমের সঙ্গে আলোচনা করব। ওরা কী বলতে চায় তা জানব। কলকাতা বা মুর্শিদাবাদ, যেখানেই বসতে চাইবে সেখানেই বসব। এমনকি জোটের কথা শুনব।

অন্যদিকে বামফ্রন্টের একাংশ মনে করছে, সেলিমের ইচ্ছাতেই হয়তো কেউ ফোন করেছিল। মুর্শিদাবাদে লড়তে কখনও কংগ্রেস, কখনও হুমায়ুন, আবার কখনও মিমের কাছে কেন যাচ্ছে সিপিএম? কেন সিপিএম একা মাঠে নামতে ভয় পাচ্ছে? তাহলে কি মুর্শিদাবাদ বিধানসভা আসনে প্রার্থী হতেই সেলিম জোটসঙ্গী খুঁজতে চলেছে? এমনই প্রশ্ন উঠছে।

আরও পড়ুন: SIR-র শুনানি বন্ধ করতে চায় কমিশন, সুপ্রিম কোর্টে জমা পড়ল হলফনামা

তবে সেলিমের জোটসঙ্গী খুঁজতে যাওয়া নিয়ে কটাক্ষ করে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেছেন, “সিপিএম এখন রাজনৈতিক ভিক্ষুকে পরিণত হয়েছে। ভিক্ষাপাত্র হাতে নিয়ে ঘুরছে। মুরোদ নেই শুধু, যত বড় বড় কথা। মহম্মদ সেলিম গিয়েছিল হুমায়ুনের মন বুঝতে। ১৪ ফেব্রুয়ারিকে কাজে লাগাতে চাইছে তারা। এখন চারিদিকে শুধুমাত্র মন বুঝে চলেছে।” উল্লেখ্য, আগামী ১৮ ও ১৯ ফেব্রুয়ারি সিপিএমের রাজ্য কমিটির বৈঠক। আর সেখানেই এই আসন সংক্রান্ত জল্পনার অবসান ঘটাতে চাইছে বামেরা। এমনটাই মত ওয়াকিবহাল মহলের।

google button