হাওড়া-তারকেশ্বরের মধ্যে নতুন লোকাল ট্রেনের ঘোষণা রেলের, রইল সময়সূচি

Published:

Howrah-Tarkeshwar Local Train
Follow

সহেলি মিত্র, কলকাতা: রাত পোহালেই রয়েছে শিবরাত্রি। আর শিবরাত্রিকে ঘিরে জায়গায় জায়গায় হবে মেলা। লক্ষ লক্ষ শিব ভক্তদের কাছে শিবরাত্রি সবথেকে বড় উৎসব। তাছাড়াও হিন্দু শাস্ত্রমতে এবং জ্যোতিষমতে ভীষণ গুরুত্বপূর্ণ। স্বাভাবিকভাবে এই তিথিতে গোটা দেশের ছোট-বড় সব শিব মন্দির সেজে উঠে। তেমনই এবার তারকেশ্বরে বিশেষ মেলার আয়োজন করা হয়েছে। তারকেশ্বরের শিবরাত্রি মেলা খুবই বিখ্যাত। অনেকেই আছেন যারা এই বিশেষ দিনটিকে উপলক্ষে তারকেশ্বরে যাওয়ার প্ল্যান করছেন। বিশেষ করে ট্রেনে করে তারকেশ্বরে যাওয়া এখন আরো সহজ। আপনিও কি শিবরাত্রি মেলা উপলক্ষে তারকেশ্বরে যাওয়া প্ল্যান করছেন? তাহলে আপনার জন্য রইল এক দুর্দান্ত সুখবর। আসলে রেলের তরফে একটি বিশেষ ট্রেন চালানোর ঘোষণা করা হয়েছে।

হাওড়া-তারকেশ্বরের মধ্যে চলবে বিশেষ ট্রেন

পূর্ব রেলে তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী তারকেশ্বরের শুভরাত্রি মেলার সময় দর্শনার্থীদের সম্ভাব্য অতিরিক্ত ভিড় সামাল দিতে স্বাভাবিক ট্রেন পরিষেবার সাথে আরো একজোড়া লোকাল ট্রেন চালানো হবে। আর এই ট্রেনটি হাওড়া ও তারকেশ্বরের (Howrah-Tarkeshwar Local Train) মধ্যে। হ্যাঁ একদম ঠিক শুনেছেন।

দেখুন সময়সূচি

রেলে তরফে জারি করার সময়সূচী অনুসারে আগামী ১৫ই ফেব্রুয়ারি রবিবার এবং ১৬ই ফেব্রুয়ারি সোমবার এই বিশেষ লোকাল ট্রেন চলবে। হাওড়া স্টেশন থেকে দুপুর ১৪:৪৫ মিনিটে ছাড়বে এরপর ১৫:২২ মিনিটে শেওড়াফুলি জংশন এবং ১৬:১৪ মিনিটে তারকেশ্বরে পৌঁছাবে।

এদিকে ফিরতি পথে ট্রেনটি তারকেশ্বর থেকে ছাড়বে বিকেল ১৬:৪৫ মিনিটে। সেটি ১৭:৩১ মিনিটে শেওড়াফুলি জংশনে এবং সন্ধে ১৮:১৫ মিনিটে হাওড়া স্টেশনে ঢুকবে। জানা গিয়েছে স্পেশাল ট্রেনটি পথিমধ্যে সকল স্টেশনে থামবে। আরো বিশদে সময়সূচি সম্পর্কে জানতে স্থানীয় স্টেশন মাস্টার বা ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করতে পারেন।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now