৪ বছর পর পাকিস্তানের কাছে থেকে প্রতিশোধ নেবেন টিম ইন্ডিয়ার এই প্লেয়ার!

Published:

India Vs Pakistan Team India Bowler will take wickets against Pak Team
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বহু অপেক্ষার পর অবশেষে টি-টোয়েন্টি বিশ্বকাপে গড়াতে চলেছে ভারত বনাম পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ (India Vs Pakistan)। আগামীকাল অর্থাৎ রবিবার কলম্বোর মাটিতে ফের মুখোমুখি হবে দুই চেনা প্রতিপক্ষ। আর এই ম্যাচেই দীর্ঘ 4 বছর আগেকার এক ঘটনার প্রতিশোধ তুলবেন টিম ইন্ডিয়ার তারকা ক্রিকেটার। হ্যাঁ, টি-টোয়েন্টি ক্রিকেটে এক নম্বর বোলার তথা স্পিনার হিসেবে পরিচিত বরুণ চক্রবর্তী 15 ফেব্রুয়ারির ম্যাচে পাকিস্তানের কাছ থেকে প্রতিশোধ নেওয়ার অপেক্ষায়!

পাকিস্তানের থেকে প্রতিশোধ নেওয়ার অপেক্ষায় বরুণ!

সালটা 2021। সে বছরই টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে এক ম্যাচ দিয়েই 20 ওভারের ক্রিকেটে অভিষেক হয়েছিল ভারতীয় দলের রহস্যময় স্পিনার বরুণের। সেবার নিজের কেরিয়ারের প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে একটি উইকেটও তুলতে পারেননি চক্রবর্তী। যার কারণে নানা মহলে বেশ অসম্মানিত হতে হয়েছিল তাঁকে। শোনা যায় কয়েকজন পাকিস্তানি সমর্থকের কাছ থেকেও বিতর্কিত মন্তব্য শুনতে পেয়েছিলেন ভারতের এই দাপুটে ক্রিকেটার। তাছাড়াও পাক দলের বিরুদ্ধে উইকেট না পাওয়ার পর সেই অপ্রাপ্তি ঘোচাতে উঠে পড়ে লেগেছিলেন নাইট তারকা।

সেই সময় অবশ্য, টি-টোয়েন্টি ক্রিকেটে বোলারদের মধ্যে 151তম র‍্যাঙ্ক ছিল বরুণের। এই মুহূর্তে তিনি আন্তর্জাতিক টি-টোয়েন্টির এক নম্বর বোলার। ফলে, এবার 4 বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপে চক্রবর্তীর হাতে সুযোগ রয়েছে পাকিস্তানের উইকেট ভেঙে পুরনো বদলা বা প্রতিশোধ নেওয়ার। যে কথা না বললেই নয়, 2021 সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থ হওয়ার পর ভারতীয় দল থেকে বহিষ্কার করা হয়েছিল বরুণকে। এরপর একটানা প্রায় 3 বছর টিম ইন্ডিয়ার বাইরে ছিলেন তিনি। তবে দলের বাইরে থেকেও নিজেকে প্রতিদিন একটু একটু করে গুছিয়ে নিচ্ছিলেন চক্রবর্তী। এবার সেই বরুণের বোলিং আক্রমণ দেখবে পাকিস্তান।

অবশ্যই পড়ুন: আর যাওয়া যাবে না! বন্ধ হয়ে গেল দার্জিলিংয়ের মিনি পহেলগাঁও, কারণ কী?

উল্লেখ্য, 2024 টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে ভারতীয় দলে নিয়মিত বরুণ। তিনিই টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বের এক নম্বর বোলার। বলে রাখা প্রয়োজন, আজ পর্যন্ত ভারতের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে 38টি টি-টোয়েন্টি ম্যাচে অংশ নিয়ে 63টি উইকেট নিয়েছেন। তাছাড়াও তিনিই ভারতের দ্রুততম 50 উইকেট সম্পূর্ণকারী ক্রিকেটার।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now