বিধ্বংসী আগুনে দাউদাউ করে জ্বলছে ট্রেন, ভয়ানক ঘটনা কাটোয়া স্টেশনে! ভাইরাল ভিডিও

Published:

Katwa Station Fire
Follow

সহেলি মিত্র, কলকাতা: এবার বিরাট ঘটনা ঘটে গেল বর্ধমানের কাটোয়াতে। ভোরে আলো ফোটার আগেই কাটোয়ায় প্যাসেঞ্জার ট্রেনে বিধ্বংসী আগুন (Katwa Station Fire) লাগার ঘটনায় বিরাট চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। সূত্রের খবর, ভোর সাড়ে চারটে নাগাদ এই ঘটনা ঘটে৷ দু নম্বর প্লাটফর্মে দাঁড়িয়ে থাকা ট্রেনের কামরায় আগুন দেখতে পান যাত্রীরা। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।

বর্ধমানে বিধ্বংসী আগুন লাগল প্যাসেঞ্জার ট্রেনে

এখনও অবধি জানা যায়নি কোন ট্রেনে আগুন লেগেছে। যদিও আগুন দেখার সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় জিআরপি এবং ইপিএফকে। তাঁরা ঘটনাস্থলে আসার সঙ্গে সঙ্গে অপরদিকে খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। শেষ পয়ায়া খবর অনুযায়ী, দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

আরও পড়ুনঃ দুয়ারে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে শীত কাটিয়ে বৃষ্টি! কেমন থাকবে আজকের আবহাওয়া?

কীভাবে আগুন লাগল?

সূত্রের খবর, আপাতত আগুন নিয়ন্ত্রণে এসে গিয়েছে। টাকা ১ ঘণ্টা ২০ মিনিটের চেষ্টায় আগুন পুরো নিয়ন্ত্রণ হয়েছে বলে জানায় দমকল বিভাগের আধিকারিক। প্রশ্ন উঠছে, কীভাবে এরকম ভয়াবহ আগুন লাগল? দমকলের প্রাথমিক অনুমান, আগুন শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। যদিও আসল কারণ খতিয়ে দেখা হচ্ছে। যদিও ভোরবেলা এহেন দৃশ্য দেখে স্বাভাবিকভাবেই আত্মারাম খাঁচা হয়ে যায় অন্যান্য ট্রেনের যাত্রীদের। একাধিক ভাইরাল হওয়া ভিডিও সাধারণ মানুষের চিৎকার স্পষ্টভাবে শোনা গিয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, ট্রেনটির বেশ কিছু কামরা একদম পুড়ে ছাই হয়ে গিয়েছে। আর ট্রেনকে ঘিরে দাঁড়িয়ে রয়েছেন রেল আধিকারিক থেকে শুরু করে দমকল বাহিণির আধিকারিকরা। যাইহোক, আপাতত বর্ধমান স্টশনে যদিও ট্রেন চলাচল স্বাভাবিক আছে। কীভাবে আগুন লেগেছে, কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখছে রেলের আধিকারিকরা। কোন ট্রেনের কোচে আগুন লেগেছে সে সম্পর্কে কিছ জানা যায়নি।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now