রেল যাত্রীদের জন্য দুঃসংবাদ! Online এ এভাবে আর কাটা যাবে না টিকিট

Published:

Indian Railways To Stop UTS mobile app service-
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: নতুন বছরের শুরুতেই ট্রেন যাত্রীদের জন্য দুঃসংবাদ! আগামী 1 মার্চ থেকেই বন্ধ হয়ে যাচ্ছে UTS অ্যাপ। ফলে, মার্চ মাস থেকে আর এই বিশেষ অ্যাপ (Indian Railways) ব্যবহার করে ট্রেনের দৈনিক টিকিট কিংবা মান্থলি করাতে পারবেন না যাত্রীরা। তাহলে এবার কী করণীয়? ব্যস্ততার মধ্যে ট্রেন ধরার আগে কীভাবে অনলাইনে নিজের মোবাইল থেকে কাটবেন টিকিট? UTS এর বিকল্প কী এখন?

UTS অ্যাপের বিকল্প কী?

UTS অ্যাপ যে বন্ধ হয়ে যাবে সে কথা আগেই জানিয়ে দিয়েছিল ভারতীয় রেলওয়ে। রেলের তরফে বিবৃতি জারি করে স্পষ্ট জানানো হয়েছিল, UTS অ্যাপ থেকে এরপর আর টিকিট কাটতে পারবেন না যাত্রীরা। বিশেষ পরিষেবা বন্ধ করার নির্দিষ্ট তারিখ হিসেবে 1 মার্চ ঠিক করেছিল রেলওয়ে। এবার সেই মতোই মার্চ মাসের শুরুতেই বন্ধ হয়ে যাচ্ছে UTS মোবাইল অ্যাপ পরিষেবা।

তবে চিন্তার কোনও কারণ নেই। আগেই UTS অ্যাপের বিকল্প ঠিক করে দিয়েছিল ভারতীয় রেল। রেলের তরফে বলা হয়েছিল, UTS অ্যাপ বন্ধ হয়ে গেলেও এবার থেকে Rail One অ্যাপ থেকে টিকিট কাটতে পারবেন নিত্য ট্রেন যাত্রীরা। তাছাড়াও এখান থেকেই বুক করা যাবে মান্থলি টিকিট। শুধু তাই নয়, ট্রেন কোথায় আছে তাও ট্রাক করা যাবে এই অ্যাপ থেকেই। এই অ্যাপ থেকেই অর্ডার করা যাবে খাবার। এছাড়াও সমস্যায় পড়লে রেলের কাছে অভিযোগ জানানোর মতো সুবিধা রয়েছে এই অ্যাপেই।

UTS এর থেকেও বেশি সুবিধা দেবে Rail One

রেলের তরফে আগেই জানিয়ে দেওয়া হয়েছে, UTS অ্যাপ এতদিন রেল যাত্রীদের যে সুবিধা দিয়েছে তার থেকেও বেশি সুবিধা দেবে Rail One। এই অ্যাপে অসংরক্ষিত টিকিট থেকে শুরু করে প্ল্যাটফর্ম টিকিট এবং স্টেশন টিকিট কাটা যাবে। করা যাবে রিজার্ভেশনও। এখানেই শেষ নয়, আগে থেকে PNR স্ট্যাটাস চেক করতে পারবেন এই অ্যাপেই।

অবশ্যই পড়ুন: T20 বিশ্বকাপের মাঝেই ইশান কিষাণ কাকে বিয়ে করবেন জানানেল দাদু!

পাশাপাশি এই অ্যাপ থেকে IRCTC স্বীকৃত ভেন্ডারদের কাছ থেকে খাবার অর্ডার করা যাবে। জানা যাবে ট্রেনের কারেন্ট লোকেশন। জানানো যাবে অভিযোগ। ট্রেনের কোন কামরা কোথায় দাঁড়াবে তাও বলে দেবে এই অ্যাপ। ট্রেন লেট আছে কিনা তাও জানা যাবে এখানেই। সেই সঙ্গে অনেকেরই প্রশ্ন ছিল UTS ওয়ালেটের অর্থ কি নষ্ট হয়ে যাবে? রেল বলছে, UTS ওয়ালেট ব্যালেন্স ট্রান্সফার করা যাবে Rail One এ।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now