বিক্রম ব্যানার্জী, কলকাতা: একের পর এক ম্যাচে হারের কারণে ছিটকে যাওয়ার মুখে অস্ট্রেলিয়া। এদিকে অজিদের পরাজয়ের জেরে ঘেঁটে গিয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের গোটা ছক। একদিকে যেখানে অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ডের মতো দল টুর্নামেন্টে টিকে থাকার জন্য লড়াই করছে সেই পর্বে দাঁড়িয়ে জয়ের হ্যাটট্রিক নিয়ে সরাসরি সুপার এইটে জায়গা করে নিয়েছে ভারত (India National Cricket Team)। এখন প্রশ্ন, শেষ আটের লড়াইয়ে কারা হবে টিম ইন্ডিয়ার প্রতিপক্ষ?
পাকিস্তানকে উড়িয়ে সুপার এইট নিশ্চিত করেছে ভারত
গত রবিবার চূড়ান্ত নাটক দেখানোর পর শেষমেষ ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে নেমেছিল পাকিস্তান। সেই ম্যাচে প্রতিপক্ষকে একপ্রকার ধুয়ে দিয়েছে ভারত। পাক বাহিনীর ব্যাটসম্যানদের একেবারে নাস্তানাবুদ করে ছেড়েছেন বরুণ চক্রবর্তীরা। ঝড়ের গতিতে উইকেট যাওয়ায় একদিকে মাটিতে লুটোপুটি খাচ্ছিল পাকিস্তানের আত্মবিশ্বাস। আর সেই দুর্বলতাকে কাজে লাগিয়েই 61 রানের বড় ব্যবধানে জয় তুলেছে ভারত। আর তারপরই সুপার এইট নিশ্চিত হয়েছে সূর্যকুমার যাদবদের।
সুপার এইটে ভারতের প্রতিপক্ষ কারা?
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে অংশ নেবে মোট 8টি দল। এই দলগুলিকে দুই গ্রুপে ভাগ করা হবে। সব ঠিক থাকলে, সুপার এইটের গ্রুপ 1 এ জায়গা পেতে পারে ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া অথবা জিম্বাবোয়ে। চার নম্বর পজিশনে কোন দল খেলবে তা এখনও ঠিক হয়নি। বলাই বাহুল্য, ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকা ইতিমধ্যেই তিনটি করে ম্যাচ জিতে সুপার এইট নিশ্চিত করেছে।
অন্য গ্রুপে থাকবে ভারত সহ বাকি তিনটি যোগ্যতা অর্জনকারী দল। এক্ষেত্রে যদি কোনও বাছাইকৃত দল প্রথম দুইয়ে জায়গা না পায় সে ক্ষেত্রে পরবর্তী সেরা দলটিকে জায়গা দেওয়া হয়। সেই মতোই, এই গ্রুপ থেকে অস্ট্রেলিয়া এবং জিম্বাবোয়ে নিজেদের সর্বস্ব দিয়েই চেষ্টা করছে সুপার এইটে জায়গা করার। চেষ্টা চালাচ্ছে আয়ারল্যান্ডের মতো দলও।
অবশ্যই পড়ুন: উত্তরবঙ্গ যাওয়া আরও সহজ, একগুচ্ছ হোলি স্পেশাল ট্রেনের ঘোষণা রেলের, দেখুন সময়সূচি
তবে প্রশ্ন,ভারত সুপার এইটে কাদের বিরুদ্ধে খেলতে পারে? এক্ষেত্রে বলে রাখি, চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ চারের লড়াইয়ে আগামী 22 ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সুপার এইটের প্রথম ম্যাচ খেলবে ভারত। পরের ম্যাচে ভারতের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে অস্ট্রেলিয়া অথবা জিম্বাবোয়ের। এক কথায় যে দল শেষ আটে জায়গা করবে তার বিরুদ্ধেই খেলবে ভারত। এই ম্যাচ অনুষ্ঠিত হবে 26 ফেব্রুয়ারি। এছাড়াও পহেলা মার্চ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কলকাতায় খেলবে টিম ইন্ডিয়া।












