T20 বিশ্বকাপে ভারতের অবস্থা পাকিস্তান, কানাডার থেকেও খারাপ! জেনে নিন সবটা

Published:

ICC Men's T20 World Cup India's fielding problem
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ ম্যাচে নামিবিয়াকে হারিয়ে সুপার এইটে জায়গা করেছে পাকিস্তান (ICC Men’s T20 World Cup)। অন্যদিকে আজ পর্যন্ত তিন ম্যাচের তিনটিতেই হেরে ডি গ্রুপের তলানিতে জায়গা হয়েছে কানাডার। এদিকে, চলতি বিশ্বকাপে অপরাজিত থেকেই ক্ষমতা দেখিয়েছে ভারত। আজ পর্যন্ত প্রতিটি ম্যাচ জিতে বিশ্বকাপের শেষ আটে নিজেদের জায়গা পাকা করে নিয়েছে টিম ইন্ডিয়া। কিন্তু তা সত্ত্বেও, বিশেষ এক দুর্বলতা ভোগাচ্ছে ভারতকে। অনেকেই বলছেন, এই এক দুর্বলতার কারণেই বর্তমানে পাকিস্তান এবং কানাডার মতো দলের থেকেও খারাপ অবস্থা ভারতের!

পাকিস্তান, কানাডার থেকেও খারাপ অবস্থা ভারতের?

আমেরিকার বিরুদ্ধে জয় দিয়ে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে যাত্রা শুরু করেছে ভারত। এরপর নামিবিয়ার বিরুদ্ধে জেতার পর গত রবিবার পাকিস্তানকেও গুঁড়িয়ে দিয়েছেন সূর্যকুমার যাদবরা। আর সেই জয়ের পরই সুপার এইট নিশ্চিত করে ফেলে ভারতীয় দল। সর্বশেষ ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে 17 রানে জিতে শক্তি সঞ্চয় করলেও একদিক থেকে পিছিয়ে রয়েছে ভারত। হ্যাঁ, চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে টিম ইন্ডিয়ার সবচেয়ে বড় দুর্বলতা হয়ে উঠেছে ফিল্ডিং।

এবারের বিশ্বকাপে আজ পর্যন্ত মোট 9টি ক্যাচ মিস করেছে টিম ইন্ডিয়া। যা এই মুহূর্তে দ্বিতীয় সর্বোচ্চ ক্যাচ মিস। এর আগে আয়ারল্যান্ড দল 10টি ক্যাচ মিস করে তালিকার প্রথমেই রয়েছে। আর এমন পরিসংখ্যান প্রকাশ্যে আসতেই চিন্তা বেড়েছে টিম ইন্ডিয়ার ভক্তদের। ক্রিকেট বিশেষজ্ঞদের অনেকেই বলছেন, একের পর এক ম্যাচ জিতে ক্ষমতা দেখালেও ফিল্ডিংয়ে যথেষ্ট দুর্বল ভারত। যা পরবর্তী ম্যাচগুলিতে টিম ইন্ডিয়াকে বিপদে ফেলতে পারে। কেউ কেউ বলছেন, একের পর এক ক্যাচ মিস করে পাকিস্তান, কানাডার মতো দলের থেকেও বেশি বিপদে ভারত!

অবশ্যই পড়ুন: WBCS অফিসারদের সুখবর শুনিয়ে বিজ্ঞপ্তি জারি নবান্নের

বলাই বাহুল্য, বর্তমানে ভারতীয় দলের ক্যাচিং পার্সেন্টেজ 70 এর নিচে। তাছাড়াও এবারের বিশ্বকাপে ম্যাচ প্রতি দুই থেকে তিনটি করে ক্যাচ ফেলে দিয়েছে ভারতের ফিল্ডাররা। ক্রীড়া মহলের একাংশের দাবি, ফিল্ডিং-এ টিম ইন্ডিয়ার এই দুর্বলতা সুপার এইট কিংবা সেমিফাইনালের মঞ্চে যথেষ্ট ব্যয়বহুল প্রমাণিত হতে পারে। মূলত সে কারণেই সুপার এইটে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের মতো শক্তিশালী দলের বিপক্ষে নামার আগে টিম ইন্ডিয়ার প্লেয়ারদের বিশেষ করে ফিল্ডিং এ মনোযোগী হতে বলছেন অনেকে। বিশেষ করে রিঙ্কু সিংদের মতো প্লেয়ারকে নিজেদের ফিল্ডিংয়ে মনোযোগ বাড়ানো উচিত বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now