বোলপুরে চারচাকায় এসে ছাগল চুরি! CCTV ফুটেজ দেখে ঘুম উড়ল এলাকাবাসীর

Published:

Bolpur
Follow

প্রীতি পোদ্দার, কলকাতা: দামী গাড়ি অথবা সাধারণ চারচাকা গাড়ি করে কিডন্যাপ করার ঘটনার খবর প্রায়ই খবরের শিরোনামে উঠে আসে। তবে এবার খবরে উঠে এল চারচাকা গাড়িতে করে ছাগল চুরির ঘটনা! ঘটনাটি ঘটেছে বোলপুরে ( Bolpur)। গোটা এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে।

গাড়ি করে চুরি 

রিপোর্ট মোতাবেক, সম্প্রতি বোলপুর থানার অন্তর্গত তাতারপুর এলাকায় চারচাকা গাড়িতে করে ছাগল চুরির ঘটনাটি প্রকাশ্যে এসেছে। ভাইরাল সেই ঘটনার সিসিটিভি ফুটেজ। ভিডিওতে দেখা গিয়েছে সাদা রঙের একটি দামী চারচাকার গাড়িতে করে বেশ কয়েকজন ব্যক্তি ছাগলকে ধরার জন্য রাস্তায় খাবারের দানা ছড়িয়ে রেখেছে। আর সেই খবর খেতে খেতে ছাগলটি যখন গাড়ির দরকার মুখের সামনে এসেছে অমনি তাকে গাড়িতে ঢুকিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। দিনে দুপুরে এইভাবে ছাগল চুরির হয়ে যাওয়া নিয়ে স্থানীয় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে এলাকাবাসী।

তদন্তের আশ্বাস পুলিশের

ছাগলকে চুরির এই ঘটনায় মালিক সিসিটিভি ফুটেজ দেখে সঙ্গে সঙ্গে স্থানীয় পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। গোটা ঘটনায় পুলিশ তদন্তের আশ্বাস দিয়েছে। কিন্তু এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। তাতারপুর এলাকাবাসীর দাবি আজ দিনেদুপুরে ছাগল চুরি হচ্ছে এরপর যদি এলাকার বাচ্চাদের কিছু হয় তার দায় কে নেবে। যা নিয়ে প্রশ্নের মুখে পড়েছে পুলিশ প্রশাসন।

আরও পড়ুন: আলিয়া বিশ্ববিদ্যালয়ে চরম অপমানিত মহম্মদ সেলিম, ভাষণ শুরু করতেই বয়কট ছাত্রদের

প্রসঙ্গত, এর আগে গাড়ি করে ছাগল চুরির ঘটনা ঘটেছিল পূর্ব বর্ধমানের গুসকরা অঞ্চলে। সেখানে ছাগল চুরি করে গাড়িতে তুলে নিয়ে যাওয়ার সময় হাতেনাতে গ্রেপ্তার হয়েছিল গাড়ি সওয়ারি চোরের দল। জানা গিয়েছে, লোকজন কাছাকাছি আসতেই গাড়ি নিয়ে চম্পট দেয় তাঁরা। ওই গাড়ির পিছন পিছন ধাওয়া করে বেশকিছুটা দূরে তাদের ধরে ফেলে স্থানীয়রা। এরপর খবর দেওয়া হয় পুলিশকে। গুসকরা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে এসে গাড়ি সহ তিনজনকে আটক করে নিয়ে যায়।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now
আরও Birbhum Bolpur