“সেমিফাইনালের আগেই T20 বিশ্বকাপ থেকে বিদায় নেবে ভারত”

Published:

Mohammad Amir On Team India regarding T20 World Cup

বিক্রম ব্যানার্জী, কলকাতা: সম্প্রতি টিম ইন্ডিয়ার তারকা ব্যাটসম্যান অভিষেক শর্মাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন পাকিস্তানের প্রাক্তন জোরে বোলার মহম্মদ আমির (Mohammad Amir On Team India)। এই পাক তারকা অভিষেককে, ঝগড়ুটে বলে সম্বোধন করেন। সেই সাথে তাঁর ক্রিকেট নিয়েও একপ্রকার উপহাস করেন তিনি। এবার সেই প্রাক্তন ক্রিকেটারই বলে দিলেন, চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে পারবে না ভারত। তাঁর কথায়, সেমিফাইনালের আগেই বিশ্বকাপ থেকে বিদায় নেমে টিম ইন্ডিয়া।

ঠিক কী বলেছেন আমির?

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে শুরু হচ্ছে সুপার এইট পর্ব। গত রবিবার পাকিস্তানকে হারানোর সাথে সাথে সেই আসরে নিজেদের জায়গা পাকা করেছিল ভারত। নামিবিয়াকে হারিয়ে সুপার এইট নিশ্চিত করেছে পাকিস্তানও। তবে তার আগে ভারতের কাছে একেবারে ধবল ধোলাই হতে হয়েছে তাদের। সম্প্রতি সেই দলেরই প্রাক্তন পেসার মহম্মদ আমিরকে বলা হয়েছিল সুপার এইট থেকে শীর্ষ দুটি দল নির্বাচন করতে। অর্থাৎ মোট চার সেমিফাইনালিস্ট বেছে নিতে বলা হয়েছিল প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারকে। এর পরিপ্রেক্ষিতে প্রাক্তন পাক তারকা বলে দেন, দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ গ্রুপ ওয়ান থেকে সেমিফাইনালে এগিয়ে যাবে।

এদিন মহম্মদ আমির খুব পরিষ্কারভাবে জানিয়েছিলেন, ভারতীয় দল সেমিফাইনালের জন্য উত্তীর্ণ হতে পারবে না। এক কথায় সুপার এইট থেকেই বিদায় নিতে হবে টিম ইন্ডিয়াকে। তাঁর বক্তব্য, এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান ছাড়া বাকি দলগুলির বিরুদ্ধে প্রত্যেক ম্যাচে ধেরিয়েছে ভারতের ব্যাটিং অর্ডার। তাছাড়াও এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ সবচেয়ে শক্তিশালী দল হয়ে উঠেছে, যারা এই মুহূর্ত যে কোনও দলকে হারিয়ে দিতে পারে। আমির মনে করেন, সুপার এইটে এই দুই দলের সাথে লড়াইয়ে পরাস্ত হবে ভারত।

অবশ্যই পড়ুন: IPL সম্প্রচারে ব্যান তুলতে পারে বাংলাদেশ, মুস্তাফিজুর ফিরছেন KKR-এ?

উল্লেখ্য, গত রবিবার পাকিস্তানের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে 175 রান তুলেছিল টিম ইন্ডিয়া। পরবর্তীতে সেই রান তাড়া করতে নেমেই মুখ থুবড়ে পড়ে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তান। এদিন বরুন চক্রবর্তীদের ক্রমাগত আক্রমণের সামনে একেবারে নাকের জলে চোখের জলে হয়েছিল পশ্চিমের দেশ। সেখানেই বোঝা গিয়েছিল টি-টোয়েন্টিতে ভারতের ক্ষমতা।

google button