সহেলি মিত্র, কলকাতা: বাংলা থেকে শুরু হয়েছে শীত বিদায়ের প্রক্রিয়া। ধীরে ধীরে উত্তপ্ত হচ্ছে বাংলার আবহাওয়া (Weather)। ইতিমধ্যে কলকাতা শহরসহ বাংলার বিভিন্ন জেলার সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রির গন্ডি ছাড়িয়েছে। আগামী কয়েকদিনের মধ্যেই এই তাপমাত্রা আরো বেশ খানিকটা বাড়বে বলে ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। তবে এসবের মাঝেই আবার বৃষ্টির (Bengal Rainfall) ইঙ্গিত দিয়েছেন হাওয়া অফিসের বিজ্ঞানীরা। এখন প্রশ্ন হচ্ছে, যদি বৃষ্টি হয় তবে কোন কোন জেলা ভিজতে পারে? চলুন বিশদে জেনে নেওয়া যাক।
কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে?
বিভিন্ন হাওয়া অফিসের তরফে ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহের দিকে বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে, সেই সঙ্গে রয়েছে কালবৈশাখীর পূর্বাভাসও। আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া (IMD Kolkata) দফতর। জানা গিয়েছে, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর,ঝাড়গ্রাম, কলকাতা এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের (South Bengal) জেলাগুলোতে আগামী ২ দিনে রাত্রিকালীন নূন্যতম তাপমাত্রা ধীরে ধীরে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। তার পরবর্তী ৫ দিনে তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।
আরও পড়ুনঃ “সেমিফাইনালের আগেই T20 বিশ্বকাপ থেকে বিদায় নেবে ভারত”
এদিকে বঙ্গোপসাগরে (Bay of Bengal) তৈরি ঘূর্ণাবর্তের জেরে আগামী ২৪ ঘণ্টার মধ্যেই তৈরি হতে পারে একটি নিম্নচাপ তবে চিন্তার কিছু নেই, এই সিস্টেমের সরাসরি প্রভাব দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পড়ার সম্ভাবনা নেই বলে জানাল হাওয়া অফিস। জানা যাচ্ছে, নিম্নচাপ তৈরি হলে সেটা পশ্চিম বা উত্তর–পশ্চিম দিকে সরে যেতে পারে। আপাতত পশ্চিমবঙ্গ বা ওড়িশা উপকূলের দিকে এগোনোর সম্ভাবনা খুবই কম। আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। দক্ষিণবঙ্গের মতো আগামী দিনে উত্তরবঙ্গেও জেলাগুলিতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায়। উত্তরবঙ্গের জেলাগুলোতে আগামী ৭ দিনের রাত্রিকালীন নূন্যতম তপমাত্রাতে উল্ল্যেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।
আগামীকালের আবহাওয়া
আগামীকাল অর্থাৎ শনিবারের আবহাওয়া সম্পর্কে বললে, দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা, কলকাতা, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, দুই বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম এবং নদিয়াতে সব জায়গায় দিনে রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। ফলে সকালের শীত কমে গরমের স্পর্শটা ধীরে ধীরে অনুভূত হবে। এছাড়াও শীত থাকবে দার্জিলিং এবং কালিম্পঙ জেলায়।












