২২ বছর পর নিজের ভুল স্বীকার করলেন সচিন তেন্ডুলকরকে আউট দেওয়া আম্পায়ার

Published:

Sachin Tendulkar LBW controversy umpire admits mistake
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: 22 বছর আগের ঘটনা। 2003-2004 মরসুমে ভারত বনাম অস্ট্রেলিয়ার ব্রিসবেন টেস্ট চলাকালীন সচিন তেন্ডুলকরকে LBW আউট (Sachin Tendulkar LBW) দিয়েছিলেন ক্যারিবিয়ান আম্পায়ার স্টিভ বাকনার। যদিও রিপ্লেতে দেখিয়েছিল, স্টাম্প মিস করছে বল। কিন্তু তা সত্ত্বেও নিজের সিদ্ধান্ত থেকে সরেননি আম্পায়ার। ফলে আউট হয়ে মাঠ ছাড়তে হয়েছিল ক্রিকেটের ভগবান সচিনকে। তবে সে বছর ভারতীয় তারকাকে আউট দেওয়া সেই আম্পায়ার বাকনর এবার নিজে মুখেই স্বীকার করে নিলেন তিনি সেদিন ভুল করেছিলেন।

সচিনকে আউট করার সিদ্ধান্ত ভুল ছিল

সে, বছর অস্ট্রেলিয়ায় ব্রিসবেন টেস্টে ভারতের ইনিংস চলাকালীন 3 রানে ব্যাট করছিলেন সচিন। এমন সময় জ্যাসন গিলেস্পির একটি বলে আচমকা LBW এর আবেদন জানায় অস্ট্রেলিয়া দল। তৎক্ষণাৎ সেই আবেদনে সাড়া দিয়ে তেন্দুলকরকে আউট দিয়ে দেন আম্পায়ার। যা নিয়ে ওই ম্যাচের পর এমনকি সাম্প্রতিক সময়েও বিতর্ক জারি ছিল। তবে সম্প্রতি ওয়েস্ট ইন্ডিস ক্রিকেট আম্পায়ারস অ্যাসোসিয়েশনের একটি অনুষ্ঠানে অংশ নিয়ে বাকনর খুব পরিষ্কারভাবে জানিয়ে দিলেন, সেবার সচিন তেন্ডুলকরকে নিয়ে তিনি যে সিদ্ধান্ত নিয়েছিলেন সেটা ভুল ছিল।

বছর 79 র ক্যারিবিয়ান আম্পায়ার বলে দিলেন, “সেদিন যে সিদ্ধান্ত নিয়েছিলাম সেটা পুরোপুরি ভুল সিদ্ধান্ত ছিল। বল স্টাম্পে লাগতো না। LBW ছিল না ওটা। পরে আমি এই বিষয়টা বুঝতে পেরেছিলাম। তবে তখন কিছু করার ছিল না। তাই এখন আমি জানিয়ে দিলাম সেদিন আমি যা সিদ্ধান্ত নিয়েছিলাম সেটা ভুল ভেবেই মেনে নিচ্ছি।”

অবশ্যই পড়ুন: ভারতকে সেমিফাইনালের লড়াইয়ে টিকে থাকতে জিম্বাবুয়েকে কত রানে হারাতে হবে?

প্রসঙ্গত, সচিনকে আউট করার জন্য যে সিদ্ধান্ত ক্যারিবিয়ান আম্পায়ার দিয়েছিলেন তা নিয়ে গঙ্গা দিয়ে গম জল গড়ায়নি। ওই এক সিদ্ধান্তের জন্য বেশ কয়েকবার মাঠের মধ্যেই ব্যঙ্গ বিদ্রুপ সহ্য করতে হয়েছে তাঁকে! এও অভিযোগ, ক্রিকেটাররা তাঁর ওই সিদ্ধান্তের জন্য বেশ কয়েকবার তাঁকে আকার ইঙ্গিতে অপমানও করেছিলেন! তবে অবশেষে নিজের পুরনো সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ালেন ওয়েস্ট ইন্ডিজের নামজাদা আম্পায়ার। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি ভারতীয় তারকা সচিন তেন্দুলকর।