বিক্রম ব্যানার্জী, কলকাতা: ক্রমশ কাছাকাছি আসছে ভারত এবং ইজরায়েল। সেই রাস্তা আরও সুগম হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিশেষ সফরের পরই (India-Israel Defence Deal)। বুধবার, তেল আবিবে নরেন্দ্র মোদির বিমান অবতরণ করতেই প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এরপরই একে অপরের পাশে থাকার আশ্বাস দেন দুই দেশের রাষ্ট্রপ্রধান। আর সেই প্রতিশ্রুতির পরপরই বিরাট মউ চুক্তি স্বাক্ষর করেছে দুই বন্ধু দেশ। আর সেই চুক্তি অনুযায়ী এবার ভারত পাবে আয়রন ডোম, আয়রন নিম এমনকি বিশ্বের দ্রুততম মিসাইল গোল্ডেন হরাইজনও। যা শত্রু শিবিরে কম্পন ধরাবে তা বলাই যায়।
ইজরায়েলের অত্যাধুনিক অস্ত্র দিয়ে সাজবে ভারতীয় সেনার অস্ত্রাগার
সম্প্রতি শোনা গিয়েছিল, ইজরায়েলের ভয়ানক ক্ষেপণাস্ত্র আইরন বিম সহ দ্রুততম মিসাইল গোল্ডেন হরাইজন এবং অন্যান্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কিনতে পারে ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরেই সেই সম্ভাবনায় পড়ে গেল সিলমোহর। ইজরায়েলের কয়েকটি সংবাদ মাধ্যম দাবি করছে, দুই বন্ধু দেশের মধ্যে যে বিশেষ মউ চুক্তি স্বাক্ষরিত হয়েছে সেই চুক্তির অধীনে এবার নয়া দিল্লি পাবে ইজরায়েলের অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের হাতে তৈরি একাধিক অত্যাধুনিক প্রযুক্তির অস্ত্র।
ইজরায়েলের তরফে যে অস্ত্রগুলি ভারতের হাতে আসতে পারে সেই তালিকায় নাম রয়েছে অ্যারো মিসাইল ডিফেন্স সিস্টেম রাফালস ডেভিড স্লিংয়েরও। বিশেষজ্ঞরা বলছেন, এই ক্ষেপণাস্ত্র 300 কিমি রেঞ্জের মিসাইল এমনকি ড্রোন গুঁড়িয়ে দিতে সক্ষম। এছাড়াও সম্ভাবনা অনুযায়ী ইজরায়েলের কাছ থেকে ভারত পেতে চলেছে আয়রন ডোম, আয়রন বিমের মতো বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। বলে রাখা ভাল, আয়রন ডোম 4 থেকে 70 কিলোমিটার রেঞ্জের রকেটকে চোখের পলকে আকাশেই মিলিয়ে দিতে সক্ষম।
অন্যদিকে ইজরায়েল সেনাবাহিনীর গর্ব আয়রন বিম আকাশপথে 10 কিলোমিটার রেঞ্জে শত্রুর যেকোনও প্রকার হামলাকে প্রতিহত করতে পারে। ঝলসে দিতে পারে শত্রুর ক্ষেপণাস্ত্র থেকে শুরু করে ড্রোন। তবে সম্ভাব্য ক্ষেপণাস্ত্র গুলির তালিকায় সবচেয়ে বেশি আকর্ষণীয় বিশ্বের দ্রুততম মিসাইল গোল্ডেন হরাইজন। এই ক্ষেপণাস্ত্র 1000 থেকে 2000 কিলোমিটার রেঞ্জে নির্দিষ্ট লক্ষ্যবস্তুকে চোখের পলক পড়ার আগেই ধ্বংস করতে সক্ষম। এই ক্ষেপণাস্ত্র সুখোই 30 থেকে সহজে নিক্ষেপ করা যায়। সবমিলিয়ে বলা যেতে পারে, বন্ধু ইজরায়েলের কাছ থেকে উন্নত এবং অত্যাধুনিক সব ক্ষেপণাস্ত্র পেলে শত্রুর সামনে বুক চিতিয়ে দাঁড়াবে ভারত।
অবশ্যই পড়ুন: বিদ্যুৎ চলে গেলেও ছুটবে দ্রুত গতিতে, নয়া সিস্টেম পেল কলকাতা মেট্রো
প্রসঙ্গত, গতকাল ইজরায়েলের পার্লামেন্টে উপস্থিত হতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে স্বাগত জানান প্রধানমন্ত্রী নেতানিয়াহু সহ পার্লামেন্টের অন্যান্য সদস্যরা। তারপরই ভাষণ দেওয়ার সময় নরেন্দ্র মোদি খুব পরিষ্কারভাবে জানান, বর্তমান সময়ে বিশ্বে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে তার মধ্যে এই সময় ভারত এবং ইজরায়েলের সুসম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিন দেশের স্বার্থ সুনিশ্চিত করে ইজরায়েলের পাশে থাকার আশ্বাস দেন প্রধানমন্ত্রী।












