বিশ্বকাপ জিতে কত টাকা পেল টিম ইন্ডিয়া?

Published:

India National Cricket Team prize money from ICC

বিক্রম ব্যানার্জী, কলকাতা: নিউজিল্যান্ডকে বাড়ি পাঠিয়ে ঘরের মাঠে ফের জগৎজয় করেছে ভারত (India National Cricket Team)। একটানা দ্বিতীয়বার টি-টোয়েন্টি বিশ্বকাপ (2026 Men’s T20 World Cup) জিতেছে টিম ইন্ডিয়া। সেই সূত্র ধরেই বিশ্ব ক্রিকেটে নিজেদের অবস্থান আরও পোক্ত করেছে সূর্যকুমার যাদবদের দল। নিউজিল্যান্ডকে একতরফা হারিয়ে তৃতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি কাঁধে তোলার পাশাপাশি আর্থিক দিক থেকেও লাভবান হয়েছে ভারত। তবে চ্যাম্পিয়ন ভারতের পাশাপাশি এবারের বিশ্বকাপের রানার্স আপ নিউজিল্যান্ড থেকে শুরু করে অংশগ্রহণকারী প্রায় সব দলই মোটা টাকা পেয়েছে।

তৃতীয় বার বিশ্বকাপ জিতে কত টাকা পেল টিম ইন্ডিয়া?

2007 এর টি-টোয়েন্টি বিশ্বকাপে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের পুরস্কার মূল্য কয়েকগুণ বেড়েছিল 2024 এ পৌঁছে। সে বছর সবমিলিয়ে 100 কোটি টাকা পুরস্কার হিসেবে ঘোষণা করেছিল বিশ্ব ক্রিকেট সংস্থা। তবে 2026 এ দাঁড়িয়ে সেই পুরস্কার মূল্য অন্তত 20 শতাংশ বেড়েছে। অর্থাৎ এবছর ভারত সহ অন্যান্য সমস্ত দলের পুরস্কার মূল্য 120 কোটি টাকা ঘোষণা করা হয়েছে। এখন প্রশ্ন তাহলে ভারত কত পেল?

সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে শুরু করে সুপার এইট এমনকি সেমিফাইনালে ঝকঝকে ক্রিকেট দিয়ে সকলের মন জয় করেছিল টিম ইন্ডিয়া। তবে ফাইনালের মঞ্চে যেন লড়াইটা আরও সহজ করে নিয়েছিল ভারত। নিউজিল্যান্ডের বিরুদ্ধে একপেশে ম্যাচে নিজেদের জয়ের পতাকা ওড়ানোর পাশাপাশি মোটা টাকার পুরস্কার মূল্য জিতেছে টিম ইন্ডিয়া। বলাই বাহুল্য, এ টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল হিসেবে শুধুমাত্র আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কাছ থেকে পুরস্কার মূল্য বাবদ 27 কোটি 48 লাখ টাকা পেয়েছে সূর্যর দল।

অবশ্যই পড়ুন: পশুর নামে গোটা ট্রেন, বাঘ এক্সপ্রেসের নামকরণের আসল কারণ জানেন না ৯৯% মানুষ

কত টাকা পেল বাকি দলগুলি?

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের রানার্স আপ নিউজিল্যান্ড। তাই কিউই বাহিনীকে 14 কোটি 65 লাখ টাকা দিচ্ছে ICC। ওদিকে সেমিফাইনাল থেকে বিদায় নেওয়া দুই দল পাবে 7 কোটি 24 লাখ টাকা করে। একইভাবে সুপার এইটে যোগ্যতা অর্জনকারী প্রত্যেকটি দলকে দেওয়া হবে 3 কোটি 80 লাখ টাকা করে। অন্যদিকে গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া দলগুলি 2 কোটি 29 লাখ টাকা করে পেতে চলেছে। না বললেই নয়, বিশ্ব ক্রিকেট সংস্থার পুরস্কার মূল্য ছাড়াও ম্যাচ জেতার কারণে আলাদাভাবে টাকা পাবে দলগুলি। এমনকি চ্যাম্পিয়ন ভারতকেও আলাদাভাবে আর্থিক পুরস্কার দেবে ভারতীয় ক্রিকেট বোর্ড।

google button