সৌভিক মুখার্জী, কলকাতা: আগামী ২৩ এবং ২৯ এপ্রিল বাংলায় দুই দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে (West Bengal Assembly Election 2026)। গতকালই সূচি প্রকাশ করেছে কমিশন। তবে আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করে ফেলল বামফ্রন্ট বা সিপিআইএম (CPIM Candidate List)। ভোটের দিনক্ষণ ঘোষণার পর দিনই প্রার্থী তালিকা প্রকাশ করেছে তারা। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু রবিবার নিজেই জানিয়েছিলেন যে, সোমবার প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। সে মতোই আজ আলিমুদ্দিন থেকে তালিকা প্রকাশ করা হয়েছে। এমনকি সেই তালিকায় বিকাশরঞ্জন ভট্টাচার্য থেকে শুরু করে মীনাক্ষী, দীপ্সিতা সবার নামই রয়েছে। জানুন বিস্তারিত।
কোন আসনে কাকে ঘোষণা করল বামফ্রন্ট?
বামেদের প্রার্থী তালিকায় রয়েছে এবার একাধিক চমক। যেমন—
- আরামবাগ: বীথিকা পন্ডিত,
- আসানসোল: শিল্পী চক্রবর্তী,
- আউশগ্রাম: চঞ্চল মাঝি,
- উত্তরপাড়া: মীনাক্ষী মুখোপাধ্যায়,
- উদয়নারায়ণপুর: ষষ্ঠী মাজি,
- কাঁথি উত্তর: সুতনু মাইতি,
- কাঁথি দক্ষিণ: তেহরান হুসেন,
- কাটোয়া: সঞ্জিত দাস,
- কাকদ্বীপ: নারায়ণ দাস,
- কসবা: দীপু দাস,
- কোতুলপুর: রামচন্দ্র রায়,
- খণ্ডঘোষ: রামজীবন রায়,
- খড়্গপুর সদর: মধুসূদন রায়,
- চন্দননগর: মনীষ পন্ডা,
- চন্ডীপুর: রীতা দাস,
- জামুরিয়া: মহম্মদ সাব্বির হুসেন,
- ঝাড়গ্রাম: অর্জুন মাহাতো,
- ডেবরা: সুমিত অধিকারী,
- দুর্গাপুর পশ্চিম: প্রভাস সাঁই,
- দুর্গাপুর পূর্ব: সীমন্ত চট্টোপাধ্যায়,
- দমদম: ময়ূখ বিশ্বাস,
- দমদম (উত্তর): দীপ্সিতা ধর
- দাঁতন: শ্যামলকান্তি দাস পট্টনায়েক,
- পটাশপুর: সৈকত গিরি,
- পাণ্ডবেশ্বর: প্রবীর মণ্ডল,
- পূর্বস্থলী উত্তর: প্রদীপ সাহা,
- বরানগর: সায়নদীপ মিত্র,
- বর্ধমান দক্ষিণ: সুদীপ্ত গুপ্ত,
- বারুইপুর পূর্ব: স্বপন নস্কর,
- বিষ্ণুপুর: শ্যামল দল,
- বেহালা পশ্চিম: নীহার ভক্ত,
- বেলেঘাটা: পারমিতা রায়,
- ভাতার: হাসিনা খাতুন,
- মঙ্গলকোট: মীরাজ আলম,
- মহেশতলা: সায়ন ব্যানার্জি,
- মেমারি: কৃষ্ণেন্দু ভদ্র,
- যদবপুর: বিকাশরঞ্জন ভট্টাচার্য,
- রঘুনাথপুর: গণেশ বাউরি,
- রানিবাঁধ: দেবলীনা হেমব্রম,
- রাজারহাট-নিউটাউন: সপ্তর্ষি দেব,
- রামনগর: অশোক কুমার মাইতি,
- রায়না: সোমনাথ মাঝি,
- সাতগাছিয়া: গৌতম পাল,
- সোনামুখী: অজিত রায়,
- সোনারপুর উত্তর: মোনালিসা সিনহা,
- সিঙ্গুর: দেবাশিস চট্টোপাধ্যায়,
- শ্রীরামপুর: নবনীতা চক্রবর্তী,
- হরিপাল: সৌমেন মুখোপাধ্যায়।
আরও পড়ুন: IPL 2026 এ বিরাট কোহলির বন্ধুর রেকর্ড ভেঙে খান খান করতে চান বৈভব সূর্যবংশী
বলবাহুল্য, এবার মোট ২৯৪টি আসনে ভোট হবে বাংলায়। কিন্তু প্রথম দফায় ১৯২টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করল বামফ্রন্ট। আর বাকি আসনগুলির নাম আগামী কয়েক দিনের মধ্যেই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন সিপিআইএমের চেয়ারম্যান বিমান বসু। এখন দেখার, তৃণমূল কংগ্রেস আর বিজেপির বিরুদ্ধে তারা টিকতে পারে কিনা।












