ভোটে আক্রান্তদের পুরষ্কার, বিজেপি এগিয়ে থাকলে পুনরায় গণনা, বৈঠকে ঘোষণা মমতার

Published:

Mamata Banerjee

সৌভিক মুখার্জী, কলকাতা: আগামী পরশুদিন ভোট গণনা (West Bengal Election 2026)। তবে তার ঠিক আগেই তৃণমূলের কাউন্টিং এজেন্টদের টনিক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শনিবার বিকালে ভার্চুয়াল বৈঠকে নেত্রী স্পষ্ট জানালেন, বুথ ফেরত সমীক্ষা বা এক্সিট পোল যাই বলুক না কেন তাতে কান দেওয়ার কোনও প্রয়োজন নেই। তৃণমূল (Trinamool Congress) ২০০ এর বেশি আসনে জিতবে। আর আবারও মা মাটি মানুষ সরকার ক্ষমতায় আসছে। আত্মবিশ্বাসের সঙ্গেই বললেন তৃণমূল সুপ্রিমো।

আক্রান্তদের পুরস্কৃত করার ঘোষণা

উল্লেখ্য, ভোট চলাকালীন রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূলের যে সমস্ত কর্মী বা এজেন্টরা বিরোধী দল বা কেন্দ্রীয় বাহিনীর হাতে আক্রান্ত হয়েছে বা মার খেয়েছে তাদেরকে সম্মানের আস্থা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, ফলাফল বেরোনোর পর তাদের প্রত্যেককেই পুরস্কৃত করা হবে। আর দল আপনাদের পাশে রয়েছে।

এদিকে গণনার সময় স্নায়ুর লড়াই বজায় রাখতে বিরাট নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা। তিনি স্পষ্ট জানিয়েছেন, যদি দেখা যায় কোনও কেন্দ্রে বিজেপি ২০০ থেকে ৩০০টি ভোটে এগিয়ে রয়েছে বা জেতার মতো পরিস্থিতি তৈরি হয়েছে, তাহলে সেখানে তৎক্ষণাৎ পুনরায় গণনার দাবি জানাতে হবে। আর সার্টিফিকেট হাতে না পাওয়া পর্যন্ত কাউন্টিং হল কোনও ভাবেই ছাড়া যাবে না।

এদিকে বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এজেন্টদের যান্ত্রিক খুঁটিনাটি বিষয়ে সতর্ক করেছেন। তাঁর নির্দেশ, ইভিএম খোলার সময় ব্যাটারির দিকে সবসময় নজর রাখতে হবে। যদি চার্জ ৭০ শতাংশের বেশি থাকে তাহলে বুঝতে হবে যে মেশিনটি নতুন। আর সেক্ষেত্রে VVPAT গণনার জোরালো দাবি জানাতে হবে। এমনকি পোস্টাল ব্যালট বানানোর সময় বাড়তি সতর্কতা অবলম্বন করতে বলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আর ভোর পাঁচটার মধ্যেই গণনা কেন্দ্রে পৌঁছে প্রথম সারিতে বসতে বলেছেন তিনি। এমনকি বাইরে কারও দেওয়া খাবার বা জল না খেয়ে বাড়ি থেকে আনা খাবার খাওয়ার পরামর্শ দিয়েছেন মমতা।

আরও পড়ুন: ভোটে আক্রান্তদের পুরষ্কার, বিজেপি এগিয়ে থাকলে পুনরায় গণনা, বৈঠকে ঘোষণা মমতার

না বললেই নয়, এক্সিট পোল বা বুথ ফেরত সমীক্ষাকে সরাসরি নস্যাৎ করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, শেয়ার বাজারকে প্রভাবিত করার জন্য এই সমীক্ষাগুলো করা হয়। ২০২১ ও ২০২৪ এর উদাহরণ টেনে তিনি বলেন যে, তৃণমূলের জয় নিশ্চিত। মমতা ২০০+ আসন পার করার কথা বললে অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও বাড়িয়ে বলেছেন যে, তৃণমূল এবার ২১৫টি আসনে জয়লাভ করবে। এমনকি তিনি আশ্বস্ত করে বলেছেন, বিরোধীদের ধমকানো চমকানো ৪ মে পর্যন্তই। পাশাপাশি তিনি গণনা শেষ না হওয়া পর্যন্ত এবং জয়ী প্রার্থী শংসাপত্র হাতে না পাওয়া পর্যন্ত কাউন্টিং হল না ছাড়ার পরামর্শ দিয়েছেন এজেন্টদের।