বিরাট খবর! অভিষেকের সম্পত্তিতে মালিকানা রয়েছে সায়নী ঘোষের

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাজ্যে (West Bengal) পালাবদল হতেই বদলেছে অনেক কিছুই। একে একে ঝুলি থেকে বেরোতে শুরু করেছে গল্পের বেড়াল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) সহ চারজনের সম্পত্তির উৎস খতিয়ে দেখা হচ্ছে। এমতাবস্থায়, তৃণমূল সাংসদ অভিষেকের সম্পত্তির তালিকায় এমন এক সম্পত্তির হিসেব উঠে এল যেখানে জয়েন্ট প্রোপাইটার হিসেবে নাম রয়েছে সায়নী ঘোষের। এ কোন সায়নী ঘোষ? তৃণমূল কংগ্রেসের সাংসদ নাকি অভিষেকের অন্য ঘনিষ্ঠ কেউ? উঠতে শুরু করেছে প্রশ্ন।

অভিষেকের সম্পত্তির সহ মালিক কে এই সায়নী ঘোষ?

জি 24 ঘন্টার এক রিপোর্ট অনুযায়ী, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে থাকা সমস্ত সম্পত্তির উৎস খোঁজা হচ্ছে। আর সেই প্রক্রিয়া চলাকালীন শিরোনামে উঠে এল অভিষেকের 19D, সেভেন ট্যাঙ্ক রোডের ঠিকানায় থাকা একটি সম্পত্তি। অভিষেকের সাথে যেখানে যৌথ মালিকানায় রয়েছেন সায়নী ঘোষ নামক এক মহিলা। অনেকেই ধারণা করছেন, অভিষেকের সম্পত্তির সহ মালকিন সায়নী ঘোষ তৃণমূল সাংসদ! যদিও এ নিয়ে স্পষ্টভাবে কিছুই জানা যায়নি।

কয়েকটি সূত্র মারফত খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে থাকা বেশ কয়েকটি সম্পত্তিতে নাম রয়েছে তৃণমূল সংসদের মা অর্থাৎ লতা বন্দ্যোপাধ্যায়েরও। এছাড়াও কিছু সম্পত্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি তাঁর খুব কাছের অর্থাৎ ঘনিষ্ঠদের নাম রেখেছিলেন বলেই খবর! তবে, ট্যাঙ্ক রোডের সম্পত্তিটিতে অভিষেকের সাথে ঠিক কোন সায়নীর ভাগ আছে তার উত্তর খুঁজছেন তদন্তকারীরা।

অবশ্যই পড়ুন: রাজীব গান্ধির খুনের মাস্টারমাইন্ড প্রভাকরণকে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী বিজয়

উল্লেখ্য, রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার ক্ষমতায় আসতেই তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 17টি সম্পত্তিতে নোটিস পাঠিয়েছে কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগ। সেই তালিকায় রয়েছে হরিশ মুখার্জী রোডের বাড়ি, শান্তিনিকেতন বিল্ডিং এমনকি কালীঘাটের একটি বিল্ডিংও। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই অভিষেকের সম্পত্তির নথি চেয়ে লিপস অ্যান্ড বাউন্ডকেও চিঠি ধরায় পুরসভা।