সহেলি মিত্র, কলকাতাঃ বিরাট বড় ঘটনা ঘটে গেল দেশে, এবার সেনা বোঝাই বিমান ভেঙে ( Military Plane Crash) পড়ল। ঘটনায় ৬৬ থেকে ৮০ জনেরও বেশি মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। জানা গিয়েছে, কলম্বিয়ায় (Colombia) একটি সেনা বিমান দুর্ঘটনায় ৮০ জন সেনা জওয়ানের নিহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। বিমানটিতে মোট ১২১ জন যাত্রী ছিলেন বলে খবর।
ভেঙে পড়ল সেনাবাহিনীর বিমান, মৃত বহু
একাধিক রিপোর্ট অনুযায়ী, দুর্ঘটনাগ্রস্ত বিমানটিতে ৮০ জন সেনা ছিলেন। দুর্ঘটনায় তাদের সকলেরই মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। আবার কোথাও কোথাও বলা হচ্ছে,৬৬ জনের মৃত্যু হয়েছে। দেশের সেনাবাহিনী সোমবার জানিয়েছে যে, দেশের দক্ষিণাঞ্চলে একটি পরিবহন বিমান দুর্ঘটনায় প্রায় ৮০ জন সেনা জওয়ান নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। সেনা সূত্রে খবর, ইকুয়েডরের সাথে দক্ষিণ সীমান্তের কাছে পুয়ের্তো লেগুইজামো থেকে উড্ডয়নের সময় ভেঙে পড়া হারকিউলিস বিমানটিতে ৮০ জন জওয়ান ছিলেন বলে খবর।
বেশ কয়েকটি রিপোর্টে আরও দাবি করা হয়েছে যে ২০ জন সেনা জওয়ানকে উদ্ধার করা হয়েছে। তবে, এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি। কলম্বিয়ার প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, সোমবার উড্ডয়নের সময় একটি বড় পরিবহন বিমান ক্র্যাশ হয়েছে, এতে বেশ কয়েকজন নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। মন্ত্রী পেদ্রো সানচেজ দুঃখ প্রকাশ করে বলেন, ইকুয়েডরের সাথে দক্ষিণ সীমান্তের কাছে পুয়ের্তো লেগুইজামো থেকে উড্ডয়নের সময় বিমানবাহিনীর হারকিউলিস বিমানটি ভেঙে পড়ে।
ভাইরাল ভিডিও
সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একাধিক ছবি, ভিডিওতে দেখা যাচ্ছে দুর্ঘটনাগ্রস্ত বিমানটি দাউ দাউ করে জ্বলছে। মন্ত্রী সানচেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন, “সামরিক ইউনিটগুলো ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে।” তবে, মৃতের সংখ্যা এবং দুর্ঘটনার কারণ এখনও নিশ্চিত করা হয়নি। সানচেজ বলেন, “এটি দেশের জন্য একটি অত্যন্ত বেদনাদায়ক ঘটনা। আমাদের প্রার্থনা যেন কিছুটা সান্ত্বনা নিয়ে আসে।”
Con profundo dolor informo que un avión Hércules de nuestra @FuerzaAereaCol sufrió un trágico accidente mientras despegaba de Puerto Leguízamo (Putumayo), cuando transportaba tropas de nuestra Fuerza Pública.
Unidades militares ya se encuentran en el lugar de los hechos; sin…
— Pedro Arnulfo Sanchez S. Orgullosamente Colombiano (@PedroSanchezCol) March 23, 2026












