LPG পেতে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করল সরকার

Published:

সহেলি মিত্র, কলকাতাঃ ঘরোয়া, বাণিজ্যিক এলপিজি (LPG) গ্যাস সিলিন্ডারের দাম নিয়ে চিন্তিত মানুষ। কবে দাম কমবে? আদৌ দাম কমবে? উঠছে প্রশ্ন। এরই মাঝে হোটেল, রেস্তোরাঁ, রাস্তার ধারে ছোট দোকানগুলির জন্য রইল স্বস্তির খবর। সরকার বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার নিয়ে নয়া নির্দেশিকা জারি করল সরকার। এখন সকলেই নিরবচ্ছিন্নভাবে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার পাবে, তবে তাদের অবশ্যই তেল বিপণন সংস্থাগুলোর (ওএমসি) কাছে একটি বিশেষ কাজ করতে হবে, এই কাজ না করলে মিলবে না গ্যাস।

LPG পেতে রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক করল সরকার

নিশ্চয়ই ভাবছেন কী কাজ? বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের জন্য, হোটেল রেস্তোরাঁ মালিকদের তেল বিপণন সংস্থাগুলোর কাছে রেজিস্ট্রেশন করতে হবে। সরকার সাফ জানিয়ে দিয়েছে, রেজিস্ট্রেশন ছাড়া সিলিন্ডার দেওয়া হবে না। সরকার রাজ্যগুলিকে বাণিজ্যিক এলপিজির আরও ২০% বরাদ্দ অনুমোদন করেছে, যার ফলে মোট বরাদ্দ ৫০%-এ গিয়ে ঠেকেছে। এই অতিরিক্ত বরাদ্দের শতাংশ রাজ্য বা স্থানীয় সংস্থা দ্বারা পরিচালিত রেস্তোরাঁ, ধাবা, হোটেল, শিল্প ক্যান্টিন, দুগ্ধশিল্প, ভর্তুকিপ্রাপ্ত ক্যান্টিন এবং অন্যান্য খাতগুলিকে অগ্রাধিকার ভিত্তিতে দেওয়া হবে।

নির্দেশ সরকারের

এই প্রসঙ্গে, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের সচিব নীরজ মিত্তাল সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য সচিবদের চিঠি লিখে জানিয়েছেন যে এই বরাদ্দ সোমবার থেকে কার্যকর হবে। চিঠিতে তিনি বলেছেন যে, মোট ৫০% বরাদ্দ থেকে বাণিজ্যিক এলপিজি পাওয়ার যোগ্য হওয়ার আগে সমস্ত বাণিজ্যিক ও শিল্প এলপিজি গ্রাহকদের তেল বিপণন সংস্থা (ওএমসি)-র কাছে নিবন্ধন করতে হবে।

এদিকে পশ্চিম এশিয়ায় চলমান উত্তেজনার মধ্যে সরকার তার প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করার পাশাপাশি নাগরিকদের আশ্বস্ত করেছে যে পেট্রোল, ডিজেল বা এলপিজির কোনো ঘাটতি নেই। সেইসঙ্গে জনগণকে আতঙ্কিত না হওয়ার বার্তা দেওয়া হয়েছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, শোধনাগারগুলো থেকে অভ্যন্তরীণ এলপিজি উৎপাদন বাড়ানো হয়েছে। মন্ত্রণালয় বলেছে, বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর জন্য পিএনজি সংযোগকে অগ্রাধিকার দিতে সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন সংস্থাগুলোকে পরামর্শ দেওয়া হয়েছে। এ ছাড়াও, প্রধান শহর ও শহরাঞ্চলের বাণিজ্যিক এলপিজি গ্রাহকদের পিএনজি ব্যবহার শুরু করার পরামর্শ দেওয়া হয়েছে।

google button