মোদী ও রেখা গুপ্তাকে প্রাণে মারার হুমকি, দিল্লিতে ই-মেল ঘিরে চাঞ্চল্য

Published:

Narendra Modi

সৌভিক মুখার্জী, নয়াদিল্লি: রাজনীতির অঙ্গনে ফের উত্তেজনা। এতদিন যাবৎ শোনা যাচ্ছিল, দিল্লির একাধিক স্কুল থেকে শুরু করে আদালত, প্রশাসনিক ভবন বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে। হ্যাঁ, এমনই সব ভুয়ো ইমেইল ছড়াচ্ছিল (Fake Email Threat)। তবে এবার স্বয়ং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি। পাশাপাশি দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাকেও প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হল ই-মেইলের মাধ্যমে, যা নিয়ে গোটা দেশের রাজনীতিতে নতুন করে বিতর্ক দানা বাঁধতে শুরু করেছে।

মোদীকে প্রাণে মেরে ফেলার হুমকি ই-মেইলে

প্রসঙ্গত, মঙ্গলবার সকালে দিল্লি বিধানসভার স্পিকারের ইমেইল আইডিতে এই হুমকির বার্তা পাঠানো হয় বলে জানা যাচ্ছে। তবে নতুন করে এই হামলার খবর ছড়িয়ে পড়তে হয় গোটা রাজধানীতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে শুধুমাত্র মোদী নন, বরং দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাকেও প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। পাশাপাশি দিল্লি বিধানসভা ভবন থেকে শুরু করে নিকটবর্তী মেট্রো স্টেশনগুলিকেও বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে ওই ই-মেইলে। যার জেরে নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং রাজনীতিতে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

আরও পড়ুন: উত্তরবঙ্গে আজ মমতার ঝড়, দক্ষিণে অভিষেক, চূড়ান্ত প্রস্তুতিতে নামল তৃণমূল

লোকসভার অন্দরমহল সূত্রে খবর, ই-মেইলটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর এবং দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি লেফটেন্যান্ট গভর্নর তরণজিৎ সিং সান্ধু এবং মন্ত্রী মনজিন্দর সিং সিরসার ক্ষতি করার কথা উল্লেখ করা হয়েছে ওই ই-মেইলে। জানা যাচ্ছে, এদিন সকালবেলা দিল্লি বিধানসভার স্পিকার দ্বিজেন্দ্র গুপ্তের ইমেইল আইডিতেই ওই হুমকি আসে। তারপরেই নিরাপত্তা বাড়ানো হয়। মেইলটি আসে মোটামুটি সকাল ৭:২৮ মিনিট নাগাদ। এমনকি পরে আরও একটি ইমেইল আসে, ৭:৪৯ মিনিটে। ওই ই-মেইল অনুযায়ী যেমনটা জানা যাচ্ছে, এই হামলা চালাবে খলিস্থানি জঙ্গিগোষ্ঠী। যদিও এখনো পর্যন্ত নিষিদ্ধ ভাবে কিছু বলা যাচ্ছে না। কিন্ত এরকম হুমকি আসার পর নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

google button