বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (Indian Premier League) শুরু হতে মাঝে আর 3টে দিন। আর ঠিক সেই পর্বে বড়সড় ধাক্কা খেলো কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। এতদিন শোনা যাচ্ছিল, ফিট হয়ে ওঠার পর 18 কোটির মাথিশা পাথিরানাকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলার জন্য ছাড়পত্র দিতে পারে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড। তবে এখন শোনা যাচ্ছে, KKR এর এই তরুণ বোলারকে শেষ পর্যন্ত ছাড়পত্র দেয়নি লঙ্কান বোর্ড। এদিকে ইশান মালিঙ্গাকে ছাড়পত্র দিয়ে দিয়েছে তারা।
চাপে পড়ল KKR?
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরুর আগে একের পর এক বোলারকে নিয়ে ধাক্কা খেয়েছে কলকাতা নাইট রাইডার্স। যদিও সেই ধাক্কা ধীরে ধীরে সামলে ওঠার চেষ্টা করছে শাহরুখ খানের দল। এমতাবস্থায়, প্রশ্ন চিহ্নের সামনে দাঁড়িয়ে 18 কোটির পেসারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে অংশগ্রহণ। শেষবারের মতো শোনা গিয়েছিল, টি-টোয়েন্টি বিশ্বকাপে চোট পাওয়ার পর ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন তিনি। আর তারপরই এই খেলোয়াড়কে ফিট ঘোষণা করে প্রতিবেশী রাজ্যের ক্রিকেট বোর্ড।
মনে করা হয়েছিল, খুব শীঘ্রই এই প্লেয়ারকে ছাড়পত্র দিয়ে দেবে শ্রীলঙ্কা। এদিকে 25 বছর বয়সী মালিঙ্গা ইতিমধ্যেই বোর্ডের তরফে NOC পেয়ে গিয়েছেন। খুব সম্ভবত আজই হায়দরাবাদে পৌঁছবেন তিনি। এদিকে কামিন্দু মেন্ডিসও বোর্ডের তরফে নিজের প্রাপ্য ছাড়পত্র নিয়ে নিয়েছেন। তবে ঝুলে রয়েছেন শুধুমাত্র নুয়ান থুশারা, ওয়ানিন্দু হাসারাঙ্গা এবং মাথিশা পাথিরানা।
অবশ্যই পড়ুন: ইডির এক্তিয়ার নিয়ে সুপ্রিম কোর্টে বিতর্ক! তীব্র সওয়াল কপিল সিব্বলের
গুরুত্বপূর্ণ বোলার IPL খেলার জন্য ছাড়পত্র না পাওয়ায় যথেষ্ট চিন্তায় পড়ে গিয়েছে কলকাতা নাইট রাইডার্স। যদিও কয়েকটি সূত্র দাবি করছে, LSG স্পিনার ও কলকাতার ফার্স্ট বোলার গতকাল অর্থাৎ সোমবার ফিটনেস টেস্ট দিতে পারেননি। সে কারণেই বিলম্ব হচ্ছে। শ্রীলঙ্কার কয়েকটি সংবাদমাধ্যম দাবি করছে, দেরিতে হলেও হয়তো এই দুই প্লেয়ারকে ছাড়পত্র দিতে পারে বোর্ড। কিন্তু সেটা হলে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের একটা বড় অংশ মিস করবেন এই দুই খেলোয়াড়। এদিকে IPL এর প্রথম পর্বে লঙ্কান পেসারকে না পেলে যথেষ্ট সমস্যায় পড়ে যাবে KKR।












