বিপুল গ্যাস নিয়ে হরমুজ পেরলো ভারতের আরও দুই জাহাজ, বিনিময়ে টাকা নিয়েছে ইরান?

Published:

2 Indian tankers carrying LPG and cross Strait of Hormuz

বিক্রম ব্যানার্জী, কলকাতা: পশ্চিম এশিয়ার সংঘাতের মাঝে বিরাট কূটনৈতিক সাফল্য নয়া দিল্লির। ফের হরমুজ (Strait of Hormuz) পেরিয়ে ভারতের পথে আরও দুই জাহাজ (Indian Gas Tanker)। কেন্দ্রীয় সরকারের একটি সূত্রের দাবি, দুই ভারতীয় জাহাজ পাইন এবং জগ বসন্ত প্রায় 92 হাজার 600 টন গ্যাস নিয়ে ভারতের পথে রওনা দিয়েছে। সূত্রের খবর, সব ঠিক থাকলে আগামী চারদিনের মধ্যেই ভারতে প্রবেশ করে যাবে গ্যাসবাহী ওই দুই জাহাজ। তবে এবার ভারতের এই দুই জাহাজ হরমুজ প্রণালী থেকে বের করে আনতে ইরানকে মোটা ফি দিচ্ছে ভারত? উঠছে প্রশ্ন।

রীতিমতো ফি দিয়ে তবেই হরমুজ পেরোলো ভারতের জাহাজ?

কয়েকটি বিদেশি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই মুহূর্তে জাহাজগুলিকে হরমুজ প্রণালী পেরোনোর অনুমতি দেওয়ার জন্য বিভিন্ন দেশের কাছ থেকে মোটা টাকা ফি বাবদ নিচ্ছে ইরান। এ প্রসঙ্গে ওই প্রতিবেদনে একেবারে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে, ইরানের জাতীয় সুরক্ষা কমিটির সদস্য আলাদিন বোরোজের্দি নাকি হরমুজ প্রণালী পার করার অনুমতি দেওয়ার জন্য প্রত্যেকটি জাহাজের কাছ থেকে দুই মিলিয়ন ডলার করে নিয়েছেন।

এর কারণ হিসেবে দাবি করা হচ্ছে, আমেরিকায় এবং ইজরায়েলের মতো শক্তিশালী দুই দেশের সাথে যুদ্ধ চালাতে বিপুল অর্থ খরচ হচ্ছে ইরানের। সেই খরচ তুলতেই হরমুজে চলাচলকারী জাহাজগুলির কাছ থেকে অনুমতিপত্র দেওয়ার জন্য টাকা তুলছে ইরান। তবে সদ্য প্রকাশ্যে আসা বেশ কয়েকটি রিপোর্ট একেবারে খোলাখুলি জানিয়েছে, অন্যান্য জাহাজের কাছ থেকে টাকা নিলেও সদ্য হরমুজ প্রণালী পার হওয়া ভারতীয় দুই জাহাজের কাছ থেকে কোনও রকম টাকা নেয়নি ইরান।

অবশ্যই পড়ুন: IPL শুরুর ৩ দিন আগে বড় বিপদে KKR!

প্রসঙ্গত, পশ্চিম এশিয়ার অস্থির পরিস্থিতির মাঝে সংযুক্ত আরব আমিরশাহীর শারজায় আটকে পড়েছিল ভারতের দুই ট্যাঙ্কার। বিগত কয়েক সপ্তাহ ধরে সেখানেই আটকে ছিল ভারতের পতাকা লাগানো জাহাজ দুটি। তবে গত শনিবার ওই দুই জাহাজকে হরমুজ প্রণালী পার করে ভারতে যাওয়ার অনুমতি দেয় ইরান। আর তারপরেই দ্রুত গতিতে দেশে ফিরছে দুই LPG বহনকারী তরী।

google button