পুরীতে মাটির নিচে প্রাচীন নগর! জগন্নাথ মন্দির ঘিরে নতুন রহস্য, রিপোর্টে বড় তথ্য

Published:

Puri

প্রীতি পোদ্দার, কলকাতা: প্রাচীন সভ্যতার অন্যতম বড় নিদর্শন হল ভারতবর্ষ। প্রাচীন ধর্ম, সভ্যতা, আধ্যাত্মিকতার এক অনবদ্য মিলনভূমি হল এই দেশ। উন্নত নাগরিক সভ্যতা বজায় রাখতে যুগের পর যুগ ধরে একের পর এক আধুনিকতা নিয়ে আসা হচ্ছে। কিন্তু এসবের মাঝেও, এখনও বহু জায়গায় লুকিয়ে রয়েছে গুরুত্বপূর্ণ বেশ কিছু ঐতিহাসিক তথ্য। এমনই এক ঐতিহ্যপূর্ণ স্থান হল পুরীর (Puri) জগন্নাথ মন্দির (Jagannath Temple)। সম্প্রতি পুরীর মাটির নিচে সন্ধান মিলেছে প্রাচীন এক শহরের ধ্বংসাবশেষ! এমনই তথ্য পাওয়া গিয়েছে GPR তথা গ্রাউন্ড পেনিট্রেটিং রাডার সমীক্ষায়। জগন্নাথ মন্দির থেকে সমুদ্র পর্যন্ত ছিল নাকি লম্বা সুড়ঙ্গ।

মাটির নিচে সন্ধান মিলেছে প্রাচীন নগরীর

সূত্রের খবর, পুরীর ‘শ্রীমন্দির পরিক্রমা প্রকল্প’ চলাকালীন বেশ কিছু শ্রমিকরা মাটি খুঁড়তে গিয়ে এক প্রাচীন সিংহমূর্তির সন্ধান পেয়েছিলেন। পরে সেই সিংহমূর্তি পরীক্ষা করেছিলেন প্রত্নতাত্ত্বিকরা। দাবি করা হয়, ওই নিদর্শন শক্তিশালী গঙ্গা রাজবংশের আমলের। আর তারপরই বেশ কিছু তথ্যের সন্ধানে মন্দির প্রশাসন ৪০ লক্ষ টাকা ব্যয়ে আইআইটি গান্ধীনগরকে দিয়ে এলাকা জুড়ে তড়িচ্চুম্বকীয় তেজস্ক্রিয়তাকে কাজে লাগিয়ে মাটির নিচে ধাতব বা অধাতব বস্তুর খোঁজ করায়। আর তাতেই প্রাচীনকালের মৃৎপাত্র, ধাতব বস্তু এবং নিত্যব্যবহার্য নানা সরঞ্জাম পাওয়া যায়। যা এক উন্নত জনবসতির সংকেত দেয়।

একাধিক নিদর্শন ছড়িয়ে থাকার জল্পনা

প্রত্নতাত্ত্বিকরা ভূগর্ভের থেকে উদ্ধার করা সকল জিনিসপত্র পরীক্ষা নিরীক্ষা করে আশঙ্কা করছে যে এগুলি মোটেই কেবলমাত্র মন্দির সংলগ্ন অঞ্চলেই সীমাবদ্ধ নয়। বরং গোটা পুরী জুড়েই ওই নগর বিস্তৃত। তাঁদের আরও দাবি, এমার মঠ, নৃসিংহ মন্দির, বুড়ি মা মন্দির ও তৎসংলগ্ন রাস্তা- সব মিলিয়ে ৪৩টি অঞ্চলে প্রাচীন নগর সভ্যতার একাধিক নিদর্শন ছড়িয়ে রয়েছে। প্রত্নতাত্ত্বিকরা এই প্রাচীন নিদর্শনগুলি সংরক্ষণের উপরে জোর দিচ্ছেন। কারণ এর আগে যে সিংহমূর্তি দু’টি উদ্ধার হয়েছে সেগুলি যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই সময় জানা যায় যে ৩০ ফুট দীর্ঘ প্রাচীরটি আসলে গঙ্গা রাজবংশের। কিন্তু রিপোর্টটি নিয়ে বিভ্রান্তি দেখা দিয়েছিল।

আরও পড়ুন: ভবানীপুরে ‘শুভেন্দু ঘনিষ্ঠ’ রিটার্নিং অফিসার? নিয়োগ নিয়ে কমিশনকে চিঠি তৃণমূলের

ওড়িশার সমুদ্রতীরবর্তী শহর পুরীতে অবস্থিত শ্রী জগন্নাথ মন্দির হিন্দুধর্মের অন্যতম পবিত্র তীর্থস্থান। গঙ্গা বংশের রাজা অনন্তবর্মণ ১১১২ খ্রিস্টাব্দ নাগাদ এই মন্দিরের নির্মাণ শুরু করেছিলেন। এই মন্দিরের চারটি দ্বার- উত্তর দ্বার,দক্ষিণ দ্বার,পূর্ব দ্বার ও পশ্চিম দ্বার। এর মধ্যে উত্তর দিকের দরজাটি হস্তীদ্বার, দক্ষিণ দিকের দরজা অশ্বদ্বার, পশ্চিম দিকের দরজা ব্যাঘ্র দ্বার এবং পূর্ব দিকের দরজা সিংহদ্বার। এই মন্দিরের মূল আকর্ষণ হল রথযাত্রা। প্রতি বছর এই রথযাত্রার সময় দূর দেশ থেকে ছুটে আসে অসংখ্য ভক্ত। তবে এই মন্দির নিয়ে এখনও নানা রহস্য লুকিয়ে রয়েছে।

google button