সহেলি মিত্র, কলকাতাঃ পর্যটকদের জন্য রইল দারুণ সুখবর। আসলে এবার কলকাতা থেকে বারাণসী (Kolkata-Varanasi Bus) এবং বারাণসী থেকে কলকাতা আসা যাওয়া করা আরও সহজ। কারণ চালু হল আরও একটি বাস পরিষেবা। অর্থাৎ আর ট্রেনের ওয়েটিং লিস্ট দেখে হতাশ হওয়ার প্রয়োজন নেই। কারণ এবার বাসে করে রাতারাতি আপনি সহজেই কলকাতা থেকে শুয়ে বসে বারাণসী অবধি পৌঁছে যেতে সক্ষম হবেন। এই বাসটি চালু করেছে বেসরকারি বাস কোম্পানি। চলুন বিশদে জেনে নেবেন।
কলকাতা টু বারাণসী অবধি শুরু হল নতুন বাস
সবথেকে বড় কথা, এই বাসে আপনি ট্রেনের মতোই পেয়ে যাবেন বায়ো টয়লেট। অর্থাৎ ভ্রমণ হবে আরও ঝঞ্ঝাটমুক্ত। বারবার বাথরুম ব্রেক পাওয়ার ভয়ে আর জল না খেয়ে থাকতে হবে না। বাসটি পুরো স্লিপার বাস। ২x১ সিটের ফর্মেশন। বাসটি হল Bharat Benz LPO 1924 BS6-এর। বাসটির রুট সম্পর্কে বললেম, গ্রিনলাইনের কলকাতা টু বারাণসী বাসটি উভয় পথেই ভায়া উল্টোডাঙ্গা – বাগুইআটি – এয়ারপোর্ট – ডানলপ – ডানকুনি – সিঙ্গুর – বর্ধমান বাইপাস – পানাগড় বাইপাস – দুর্গাপুর – রাণীগঞ্জ পাঞ্জাবী মোড় – আসানসোল বাইপাস – নিরসা – গোবিন্দপুর – ধানবাদ – রাজগঞ্জ – ইসরি – ঔরঙ্গাবাদ – দেহরি – সাসারাম – কুদরা – মোহানিয়া – চান্ডাওলি হয়ে যাতায়াত করবে বলে খবর।
বাসের টাইমটেবিল ও ভাড়া
এবার আসা যাক বাসের টাইমটেবিল অর্থাৎ সময়সূচি সম্পর্কে। বাসটি করুণাময়ী থেকে সন্ধে ৬:১৫ নাগাদ ছাড়বে, ডানলপ ব্রিজ থেকে ৭টার সময়ে এবং বারাণসী থেকে ছাড়ে সন্ধে ৬:৩০ নাগাদ বলে খবর। এই বাসে আপনি প্রতিটি সিটে ব্যক্তিগত টিভি, হেডফোন, চার্জিং পয়েন্ট, জুতো রাখার জায়গা ইত্যাদি সব পেয়ে যাবেন।
আরও পড়ুনঃ চরমে সংকট! ফের গৃহবন্দি? কী এই এনার্জি লকডাউন যাতে আতঙ্কিত ভারত সহ গোটা বিশ্ব
রিপোর্ট অনুযায়ী, বাসটিতে যাতায়াত করতে সময় লাগবে ১৩ ঘণ্টা ২০ মিনিটের। ভাড়া সম্পর্কে বললে, কলকাতা থেকে বারাণসী যেতে আপনার খরচ পড়তে পারে ১৫৭০ টাকা মতো। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। অবশ্য মরসুম বিশেষে এই ভাড়া ওঠানামা করে।












