সৌভিক মুখার্জী, কলকাতা: পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির (Middle East War) মধ্যে দিনের পর দিন উদ্বেগ বাড়ছে ভারত সহ প্রতিবেশী দেশগুলিতে। এরই মধ্যে গতকাল থেকে সোশ্যাল মিডিয়ায় রমরমিয়ে গিয়েছে যে ভারত নাকি লকডাউন জারি করা হবে (Lockdown in India)! চায়ের দোকান থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া, সব জায়গায় এখন এই লকডাউন নিয়ে আলোচনা চলছে। তাহলে কি করোনা মহামারীর মতো আবারও সবকিছু বন্ধ হয়ে যাবে? আবারও ঘরবন্দি থাকতে হবে? আর সবথেকে বড় ব্যাপার আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেশের সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীরদের বৈঠক রয়েছে, যা নিয়ে জল্পনা আরও বাড়ছে। তবে এ বিষয়ে কেন্দ্র সরকারের স্পষ্টীকরণ দিল। জানুন আসলে কী হচ্ছে।
কী বলল কেন্দ্র সরকার?
আজ সকালে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী (Hardeep Singh Puri) লকডাউনের খবরকে সম্পূর্ণ মিথ্যা বলেই উড়িয়ে দিয়েছেন। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল এক্সে এ বিষয়ে বিস্তারিত তথ্য দিয়েছেন তিনি এবং জনগণকে শান্ত ও দায়িত্বশীল থাকার জন্যই আবেদন করেছেন। পুরীর দাবি, দেশে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক। তাঁর বক্তব্য, লকডাউনে নিয়ে যে গুজব ছড়াচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা। আমি স্পষ্ট করে বলতে চাই যে, সরকার এরকম কোনও প্রস্তাব নিয়ে আলোচনা করেনি এবং বিবেচনাধীনও নেই। এমন সময় আমাদের সকলের শান্ত, দায়িত্বশীল এবং ঐক্যবদ্ধ থাকাই দরকার। এমনকি তিনি আরও বলেছেন, এরকম পরিস্থিতিতে গুজব ছড়ানো বা অপ্রয়োজনীয় ভয় সৃষ্টি করা সম্পূর্ণ দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয়।
আরও পড়ুন: ব্যাঙ্কের মতোই এবার সোশ্যাল মিডিয়া ব্যবহারে করাতে হবে KYC! আসছে নয়া নিয়ম
এদিন মন্ত্রী পুরী বলেন যে, বৈশ্বিক পরিস্থিতি এখন সম্পূর্ণ অনিশ্চিত। পশ্চিম এশিয়ায় যুদ্ধ এত সহজে থামার নয়। তবে আমরা জ্বালানি সরবরাহ ব্যবস্থা এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের পরিস্থিতি দিনের পর দিন পর্যবেক্ষণ করছি। দেশের অভ্যন্তরে জ্বালানি শক্তি এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিশ্চিত করার জন্যই জোর দিচ্ছে কেন্দ্র সরকার। আমরা যে কোনও সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত। অযথা গুজব ছড়ানোর কোনও কারণ নেই। ভারত অতীতেও বৈশ্বিক অনিশ্চয়তার মুখে নিজেদের কৃতিত্ব দেখিয়েছে। সমস্ত প্রতিকূলতা কাটিয়ে এগিয়ে এসেছে। এবারও ঠিক পারবে। তিনি আরও জোর দিয়ে বলেন যে, আমরা সময়ে প্রয়োজনীয় এবং সক্রিয় ও সমন্বিত পদক্ষেপ গ্রহণ করতেই অব্যাহত থাকব।
The global situation remains in flux, and we are closely monitoring developments across energy, supply chains, and essential commodities on a real-time basis.
Under the leadership of Hon’ble PM @narendramodi Ji, all necessary steps are being taken to ensure uninterrupted…
— Hardeep Singh Puri (@HardeepSPuri) March 27, 2026
প্রসঙ্গত জানিয়ে রাখি, সংসদে সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মধ্যপ্রাচ্যের কথা বিবেচনা করতে গিয়ে করোনা মহামারীর কথা উল্লেখ করেছিলেন। প্রধানমন্ত্রী নাগরিকদের প্রশ্ন এবং ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। যেমনটা করোনা মহামারীর সময় করা হয়েছিল। এমনকি মোদী স্পষ্ট বলেন যে, আমরা দেখতে পাচ্ছি এই যুদ্ধের পরিস্থিতি প্রতি মুহূর্তে এমনকি দিনের পর দিন বিশাল আকার ধারণ করছে। তাই আমি দেশবাসীকে বলতে চাই, প্রতিটি চ্যালেঞ্জের জন্যই প্রস্তুত থাকতে হবে।
আরও পড়ুন: হাওড়া ডিভিশনে ফের বাতিল বহু লোকাল, প্যাসেঞ্জার ট্রেন! তালিকা দিল পূর্ব রেল
তাঁর এই বিবৃতির পরেই সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সমস্ত জায়গায় লকডাউনের খবর ছড়িয়ে পড়ে। এমনকি সকলে আলোচনা করে যে, এবার হয়তো এনার্জি লকডাউন হবে! লোডশেডিং এর ব্যবস্থা করা হতে পারে, যাতে বিদ্যুৎ অপচয় কম হয় এবং জ্বালানি বাঁচে! তবে প্রধানমন্ত্রী তাঁর বিবৃতিতে ‘লকডাউন’ শব্দটি কোনও জায়গায় ব্যবহার করেননি। সোশ্যাল মিডিয়ায় শুধুমাত্র গুজব ছড়িয়ে পড়েছিল আর মানুষের মধ্যে অযথা আতঙ্ক তৈরি হয়েছিল। সেই কারণেই কেন্দ্রীয় সরকারের ব্যক্তিগত ব্যাখ্যার জন্য অপেক্ষা করছিল আমজনতা। অবশেষে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী সেই জল্পনার সম্পূর্ণ ভুয়ো বলেই উড়িয়ে দিল।












