বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাত পোহালেই বহু অপেক্ষিত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (Indian Premier League)। এবারের IPL এ সর্বশক্তি দিয়ে নামছে কমবেশি সব দলই। আগামীকাল অর্থাৎ 28 মার্চ গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচ দিয়ে শুরু হবে এবারের টুর্নামেন্ট। এর পরের দিনই রয়েছে শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) ম্যাচ। এদিন MI এর মুখোমুখি হবে KKR। সেই ম্যাচের দিকে একেবারে চোখ তাক করে বসে রয়েছেন নাইট ভক্তরা। প্রশ্ন উঠছে, মুম্বইকে পরাস্ত করতে কোন একাদশ নিয়ে নামবে কলকাতা?
ওপেনিং করতে পারেন এই দুজন
গতবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ওপেনার হিসেবে কলকাতার জন্য শুরুটা বেশ ভালই করতে দেখা গিয়েছিল অজিঙ্কা রাহানেকে। প্রথম ম্যাচেই একেবারে কামাল দেখিয়েছিলেন তিনি। মনে করা হচ্ছে, মুম্বইয়ের বিরুদ্ধে অজিঙ্কা রাহানের সাথে ওপেনিং করতে পারেন KKR এর নতুন সদস্য ফিন অ্যালেন। সম্প্রতি শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের হয়ে দারুন খেলেছেন তিনি।
মিডল অর্ডারে কারা?
মুম্বই ইন্ডিয়ান্স দলের বিপক্ষে জয় হাসিল করতে কলকাতা নাইট রাইডার্স তাদের তিন নম্বর পজিশনে নামাতে পারে অঙ্গকৃষ রঘুবংশীকে। এই তরুণ ক্রিকেটারের উপর যথেষ্ট ভরসা রয়েছে নাইট ম্যানেজমেন্টের। চতুর্থ নম্বরে ব্যাট করতে আসতে পারেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। 5 এ খেলতে দেখা যেতে পারে সহ অধিনায়ক রিঙ্কু সিংকে। 6 নম্বরে ব্যাট করতে পারেন রমনদীপ সিং, 7 নম্বরে সুনীল নারিন ও 8 নম্বরে রোভম্যান পাওয়েলকে নামাতে পারে কলকাতা নাইট রাইডার্স।
বোলিং বিভাগে কারা?
হার্দিক পান্ডিয়ার দল MI এর ব্যাটসম্যানদের নাস্তানাবুদ করে ছাড়তে নিজেদের বোলিং বিভাগে বিশেষ নজর দেবে কলকাতা নাইট রাইডার্স। প্রধান কোচ অভিষেক নায়ারের দেখানো পথে হেঁটে 29 তারিখ কলকাতার বোলিং বিভাগে ব্লেসিং মুজারাবানি অথবা রোভম্যানকে রাখা হতে পারে। এছাড়াও অনুকূল রায়, বৈভব আরোরা, বরুণ চক্রবর্তীরা কলকাতার একাদশে থাকতে পারেন।
অবশ্যই পড়ুন: ATM থেকে কতবার টাকা তোলার পর দিতে হবে চার্জ? ১ এপ্রিলে বদলাচ্ছে নিয়ম
মুম্বইয়ের বিরুদ্ধে KKR এর সম্ভাব্য একাদশ
অজিঙ্কা রাহানে (অধিনায়ক), ফিন অ্যালেন, অঙ্গকৃষ রঘুবংশী, ক্যামেরন গ্রিন, রিঙ্কু সিং, রমণদীপ সিং, সুনীল নারিন, রোভম্যান পাওয়েল/ব্লেসিং মুজারাবানি, অনুকূল রায়, বরুণ চক্রবর্তী ও বৈভব অরোরা।












