বিক্রম ব্যানার্জী, কলকাতা: কথা মতোই শনিবার জেওয়ারে নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দরের প্রথম ফেজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (UP Noida International Airport)। উত্তরপ্রদেশের এই গুরুত্বপূর্ণ শহরে বিশ্বমানের বিমানবন্দরকে দেশের অন্যতম বড় গ্রিনফিল্ড বিমানবন্দর হিসেবে তুলে ধরছে কেন্দ্রীয় সরকার। রিপোর্ট অনুযায়ী, প্রধানমন্ত্রীর হাত ধরে বিশেষ বিমানবন্দরটি উদ্বোধনের সাথে সাথেই ধাপে ধাপে পরিষেবা চালু করার পরিকল্পনা চলছে। আর এই আন্তর্জাতিক বিমানবন্দরটি উদ্বোধন হওয়া মাত্রই এবার কেরালাকে পেছনে ফেলে দেশের এক নম্বর রাজ্য হয়ে উঠল উত্তর প্রদেশ। কীভাবে?
কেরালাকে পেছনে ফেলে এক নম্বরে উত্তর প্রদেশ
এতদিন ভারতের একমাত্র রাজ্য ছিল কেরালা, যেখানে চারটি আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে। এই বিশেষত্বের কারণে কেরালা দেশের অন্যান্য রাজ্যগুলির তুলনায় আলাদা ছিল। তবে এবার উত্তরপ্রদেশের জেওয়ারে নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর তৈরি হওয়ার সাথে সাথেই যোগীরাজ্য পেছনে ফেলল কেরালাকে। এই মুহূর্তে কেরালায় সবচেয়ে বেশি আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে।
বলাই বাহুল্য, নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়াও উত্তরপ্রদেশের লখনউতে আছে চৌধুরী চরণ সিং আন্তর্জাতিক বিমানবন্দর, বারাণসীতে রয়েছে লাল বাহাদুর শাস্ত্রী আন্তর্জাতিক বিমানবন্দর, কুশিনগরে রয়েছে কুশিনগর আন্তর্জাতিক বিমানবন্দর, অযোধ্যায় তৈরি হচ্ছে মহর্ষি বাল্মিকী আন্তর্জাতিক বিমানবন্দর। সবমিলিয়ে এই মুহূর্তে উত্তরপ্রদেশে মোট পাঁচটি আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে। যেখানে কেরালায় মাত্র চারটি।
The inauguration of Phase-I of Noida International Airport marks a major step in Uttar Pradesh’s growth story and India’s aviation future. https://t.co/8OLduHTZU8
— Narendra Modi (@narendramodi) March 28, 2026
জেওয়ার নয়ডা বিমানবন্দরের বিশেষত্ব
জানা যাচ্ছে, দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিপূরক হিসেবে নয়ডা বিমানবন্দরটিকে দিল্লি এনসিআর এলাকার দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে তৈরি করা হয়েছে। সরকারের তরফে পাওয়া তথ্য অনুযায়ী, এই বিমানবন্দরের সার্বিক পরিষেবা একবার শুরু হয়ে গেলে বছরে এই বিমানবন্দর দিয়ে 1 কোটিরও বেশি মানুষ যাতায়াত করতে পারবেন। একটি সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের উপর দিনের পর দিন চাপ বাড়ছিল। সেই কারণেই বিকল্প বিমানবন্দর হিসেবে উত্তর প্রদেশের এই বিমানবন্দরটিকে তৈরি করা হয়।
অবশ্যই পড়ুন: সরকার পরিবর্তনেই গলল বরফ! ঠিক হওয়ার পথে ভারত-বাংলাদেশের সম্পর্ক
সোশ্যাল মিডিয়ায় ভেসে এসেছে নয়ডার নতুন বিমানবন্দরটির ছবি এবং ভিডিও। জানা গিয়েছে, এই বিমানবন্দরে যাতে এক বছরে 1 কোটি 20 লাখ মানুষ যাতায়াত করতে পারেন সেই পরিকল্পনা করা হচ্ছে। একই সাথে 2050 সালের মধ্যে এই বিমানবন্দরে বছরে যাত্রীদের সংখ্যা 6 থেকে 12 কোটিতে নিয়ে যাওয়া হতে পারে। বিমানবন্দরটির সামনে থাকছে 3,900 মিটারের একটি দীর্ঘ রানওয়ে। যেখানেই সব উন্নত মানের বিমান অবতরণ করতে পারবে। এছাড়াও টার্মিনাল ভবনের আগে পার্কিং জোন তৈরি করা হয়েছে। যেখানে একসাথে 1200 বা তারও বেশি গাড়ি পার্ক করা যাবে।
এছাড়াও বিমানবন্দরের ভেতরেই থাকছে লিফট, এক্সকেলেটরের ব্যবস্থা। একই সাথে এই বিমানবন্দরের টার্মিনাল মূলত দোতলা। উপরের তলা এক্সিট এবং নিচের তলা এন্ট্রির জন্য রাখা হয়েছে। এক্সিট টার্মিনালে থাকছে মোট আটটি গেট। এছাড়াও এক্সিট এও থাকছে একাধিক গেট। একই সাথে থাকছে চেক ইন কাউন্টার, ফার্স্ট প্রসেসিং, সেলফ ব্যাগ ড্রপ ও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা সহ একাধিক সুবিধা। এছাড়াও প্রতিটি ডোর ফ্রেমে থাকছে মেটাল ডিটেক্টর এবং স্ক্যানিং সিস্টেম। যা দ্রুত যাত্রীদের ব্যাগ পরীক্ষা করতে সক্ষম।












