সৌভিক মুখার্জী, কলকাতা: প্রতি মাসের শুরুতেই দেখে নেওয়া জরুরী যে কোন কোন দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। যাদের ব্যাঙ্কিং সংক্রান্ত কার্যকলাপ, ভ্রমণ বা ব্যক্তিগত লেনদেনের বিষয়ে আগে থেকে সিদ্ধান্ত নিতে হয়, তাদের জন্য এপ্রিল মাসের ছুটির তালিকা (April Month Bank Holidays) দেখে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। কারণ, আরবিআই এর ছুটির ক্যালেন্ডার বলছে, এই মাসে একাধিক দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। এমনকি অঞ্চল বা রাজ্যভেদে ভিন্ন ভিন্ন দিন ছুটি থাকবে ব্যাঙ্কগুলি। দেখে নিন আরবিআই এর ছুটির তালিকা।
২০২৬ সালের এপ্রিল মাসের ব্যাঙ্ক ছুটির তালিকা
এপ্রিল মাসে নিম্নলিখিত দিনগুলিতে ব্যাঙ্ক বন্ধ থাকবে—
- ১ এপ্রিল ২০২৬, বুধবার। এদিন আইজল, গ্যাংটক, কোহিমা, রাঁচি, শিলং, সিমলা ছাড়া সমস্ত রাজ্যে ব্যাঙ্কগুলো তাদের বার্ষিক হিসাব-নিকাশ করার জন্য বন্ধ থাকবে।
- ২ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার। এদিন কোচি এবং তিরুবনন্তপুরমে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
- ৩ এপ্রিল ২০২৬, শুক্রবার। গুড ফ্রাইডে উপলক্ষে আগরতলা, চন্ডিগড়, গুয়াহাটি, জয়পুর, জম্মু এবং শ্রীনগর ছাড়া সমস্ত রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
- ৫ এপ্রিল ২০২৬, রবিবার। সাপ্তাহিক ছুটি।
- ১১ এপ্রিল ২০২৬, শনিবার। দ্বিতীয় শনিবার উপলক্ষ্যে সমস্ত রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
- ১২ এপ্রিল ২০২৬, রবিবার। সাপ্তাহিক ছুটি।
- ১৪ এপ্রিল ২০২৬, মঙ্গলবার। ডক্টর বিআর আম্বেদকর এর জন্মজয়ন্তী, তামিল নববর্ষের দিন উপলক্ষে আইজল, ভোপাল, চণ্ডীগড়, ইটানগর, কোহিমা, নয়াদিল্লি, রায়পুর, শিলং এবং সিমলা ছাড়া সমস্ত রাজ্যগুলিতে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
- ১৫ এপ্রিল ২০২৬, বুধবার। বাংলা নববর্ষ দিবস উপলক্ষে আগরতলা, গুয়াহাটি, ইটানগর, কোচি, কলকাতা, শিমলা এবং তিরুবনন্তপুরমে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
- ১৬ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার। বোহাগ বিহু উপলক্ষে গুয়াহাটিতে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
- ১৯ এপ্রিল ২০২৬, রবিবার। সমস্ত অঞ্চল এবং রাজ্যের ব্যাঙ্ক বন্ধ থাকবে।
- ২০ এপ্রিল ২০২৬, সোমবার। অক্ষয় তৃতীয়া উপলক্ষে বেঙ্গালুরুতে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
- ২১ এপ্রিল ২০২৬, মঙ্গলবার। গারিয়া পূজা উপলক্ষে আগরতলায় ব্যাঙ্ক বন্ধ থাকবে।
- ২৫ এপ্রিল ২০২৬, চতুর্থ শনিবার উপলক্ষে সমস্ত রাজ্যের ব্যাঙ্ক বন্ধ থাকবে।
- ২৬ এপ্রিল ২০২৬, রবিবার। সাপ্তাহিক ছুটি।
আরও পড়ুন: IPL-র মরসুমে ১৯৫ টাকায় ৩ মাস Jio Hotstar সাবস্ক্রিপশন, সাথে মিলবে ভরপুর ডেটা
কাজেই আমরা দেখতে পাচ্ছি যে, ২০২৬ সালের এপ্রিল মাসে মোটামুটি ১৪ দিন ব্যাঙ্ক বন্ধ থাকছে। তবে প্রত্যেক রাজ্যে সব দিন ব্যাঙ্ক ছুটি নয়, অঞ্চল এবং রাজ্যভেদে আলাদা আলাদা দিন ছুটি রয়েছে। তাই অবশ্যই ব্যাঙ্কে যাওয়ার আগে ছুটির তালিকা দেখে নেওয়া সবথেকে বুদ্ধিমানের কাজ হবে। তবে এক্ষেত্রে উল্লেখ করার বিষয়, এই দিনগুলোতে শুধুমাত্র ব্যাঙ্কে অফলাইন কার্যক্রম বন্ধ থাকবে। কিন্তু অনলাইনে নেট ব্যাঙ্কিং, ইউপিআই, মোবাইল ব্যাঙ্কিং বা এটিএম এর মতো পরিষেবা বন্ধ হচ্ছে না। এগুলি স্বাভাবিক ভাবেই চলবে।












