KKR বনাম MI ম্যাচের আগেই গ্রেপ্তার মুম্বইয়ের ক্রিকেটার!

Published:

Ex Mumbai cricketer arrested before KKR Vs MI IPL 2026 Match

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আর কয়েক ঘণ্টার মধ্যেই IPL এর দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স এবং মুম্বই ইন্ডিয়ান্স (KKR Vs MI)। আর সেই ম্যাচের আগে গ্রেপ্তার হলেন মুম্বইয়ের প্রাক্তন ক্রিকেটার। হ্যাঁ রিপোর্ট অনুযায়ী, টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারত বনাম ইংল্যান্ড ম্যাচের টিকিট ব্ল্যকে বিক্রি করতে গিয়েই পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন মুম্বই দলের প্রাক্তন ক্রিকেটার বলবন্ত সিং সোধা। এছাড়াও একই ঘটনার জন্য গ্রেপ্তার করা হয়েছে একজন প্রাক্তন কোচকেও।

IPL এর মাঝেই গ্রেপ্তার প্রাক্তন ক্রিকেটার

সম্প্রতি শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত এবং ইংল্যান্ড। এই ম্যাচটি অনুষ্ঠিত হয় গত 5 মার্চ। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে গড়িয়েছিল খেলা। সেই ম্যাচের টিকিট ব্ল্যাক করতে গিয়েই পুলিশের হাতে ধরা পড়েন মুম্বাইয়ের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলা বলবন্ত।

রিপোর্টে পুলিশের তরফে স্পষ্ট জানানো হয়েছে, টিকিটের কালোবাজারি করার ক্ষেত্রে এই বলবন্ত সিং গুরুত্বপূর্ণ মুখ। তাঁর নির্দেশেই বিভিন্ন স্টেডিয়ামে টিকিট ব্ল্যাক করা হতো। তিনিই অতিরিক্ত দাম নিয়ে ক্রিকেটপ্রেমীদের কাছে টিকিট বিক্রি করতেন।

জানা যায়, টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচের টিকিট 25 থেকে 30 হাজার টাকায় বিক্রি করেছিলেন মুম্বইয়ের প্রাক্তন ক্রিকেটার। যে ঘটনায় এবার গ্রেফতার হতে হল তাঁকে। জানা যাচ্ছে, সমগোত্রীয় ঘটনায় এখনও পর্যন্ত মোট 6 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে একজন নন টিচিং স্টাফ এবং একজন স্পোর্টস শিক্ষকও রয়েছেন।

অবশ্যই পড়ুন: অসময়ের বন্ধু ভারত, সংকট কাটাতে শ্রীলঙ্কাকে ৩৮ হাজার টন পেট্রোল, ডিজেল দিচ্ছে কেন্দ্র

প্রসঙ্গত, কিছু সূত্রের দাবি মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনে যুক্ত ব্যক্তিদের দেওয়া বিভিন্ন পাস সংগ্রহ করেছিলেন অভিযুক্তরা। পরবর্তীতে সেই পাসগুলি অধিক দাম দিয়ে সাধারণ মানুষের কাছে বিক্রি করেন তাঁরা। আর এই কালোবাজারির অন্যতম প্রধান মুখ ছিলেন মুম্বইয়ের অনূর্ধ্ব 19 দলে খেলা ক্রিকেটার বলবন্ত।

google button