বিক্রম ব্যানার্জী, কলকাতা: যেমন কথা তেমন কাজ! নতুন আর্থিক বছর 2026-27 শুরু হওয়ার আগেই বিভিন্ন প্রশাসনিক ও উন্নয়নমূলক খাতে ব্যয় করার জন্য আংশিক তহবিল ছাড়ের অনুমোদন দিয়েছে রাজ্য সরকার (Lakshmir Bhandar)। গত শুক্রবার রাজ্যের অর্থ দপ্তরের তরফে জারি করা একটি বিবৃতিতে একেবারে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, নতুন আর্থিক বছরের প্রথম ভোট অন অ্যাকাউন্ট এর মাধ্যমে বিভিন্ন খাতে নির্দিষ্ট হারে টাকা দেওয়া হবে। সেই তালিকায় একেবারে প্রথম দিকেই নাম রয়েছে বাংলার সামাজিক কল্যাণ প্রকল্প লক্ষীর ভান্ডার। এই প্রকল্পের জন্য একেবারে 33 শতাংশ পর্যন্ত তহবিল ছাড়বে রাজ্য সরকার।
লক্ষীর ভান্ডার নিয়ে বড় সুখবর
এবারের অন্তর্বর্তী বাজেটে রাজ্য সরকারের তরফে বিশেষ সামাজিক প্রকল্প লক্ষীর ভান্ডারের আর্থিক সাহায্যের পরিমাণ বাড়ানো হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তে চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকেই লক্ষীর ভান্ডারে যে বর্ধিত অর্থ পাচ্ছেন রাজ্যের মহিলারা। নতুন ঘোষণার পর বাংলার সাধারণ শ্রেণীর মহিলারা 1000 টাকার বদলে 1500 টাকা করে পাচ্ছেন। অন্যদিকে তপশিলি জাতি এবং উপজাতি ভুক্ত মহিলারা পাচ্ছেন 1700 টাকা করে। আগে যেখানে তাঁদের 1200 টাকা করে দেওয়া হতো।
বলাই বাহুল্য, রাজ্য সরকারের তরফে একেবারে খোলাখুলি জানিয়ে দেওয়া হয়েছে মূল্যবৃদ্ধির চাপ সামলানোর জন্য এবং রাজ্যের অল্প আয়ের পরিবারের মহিলাদের আর্থিক সাহায্যের লক্ষেই এই প্রকল্পে অনুদান বাড়ানো হলো। নির্বাচনের প্রাক্কালে সরকারের তরফে সকলকে আশ্বস্ত করা হয়েছে আগামীতে আরও বহু মহিলাকে এই প্রকল্পের আওতায় নিয়ে আসা হবে। তাছাড়াও মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, 60 বছরের পরেও মিলবে লক্ষীর ভান্ডারের টাকা। একই সাথে নতুন আর্থিক বছরে এই প্রকল্পের জন্য কম করে 15 হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
অবশ্যই পড়ুন: জমি বিক্রি করে হেলিকপ্টার কিনলেন ইউপির কৃষক! প্ল্যান করছেন থাইল্যান্ড যাওয়ার?বা
প্রসঙ্গত, RIDF সংক্রান্ত প্রকল্প লক্ষীর ভান্ডারসহ অন্যান্য সমস্ত প্রকল্পের জন্য 25 শতাংশ পর্যন্ত তহবিল ছাড়ার অনুমোদন দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ। প্রত্যেক ক্ষেত্রেই রাজ্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের নির্দিষ্ট আর্থিক নিয়ম মেনে ব্যয় করা হবে সমস্ত প্রকল্পে। বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন, নতুন বছর শুরু হওয়ার আগেই রাজ্য সরকারের আংশিক তহবিল ছাড় সরকারের গুরুত্বপূর্ণ প্রকল্পগুলির কাজকর্ম এবং প্রশাসনিক কাজকর্ম সচল রাখতে সাহায্য করবে।












